London:

Home

About us

Services

Contact

Archive

নভেম্বর জুড়ে সন্ধ্যা-রাতে লন্ডনের বিভিন্ন স্থানে আতশবাজি খেলা

গাই ফক্স নাইট বা বনফায়ার নাইট পালনের জন্য নভেম্বর জুড়ে সারা দেশে আতশবাজি পুড়ানোর ধুম পড়ে গেছে। ব্রিটেইনের  সংস্কৃতিতে গাই ফক্স একটি জনপ্রিয় গণ-উৎসব যা প্রতিবছর নভেম্বরের ৫ তারিখ সন্ধ্যায় ব্যপক আতশবাজি পুড়ানোর মাধ্যমে পালিত হয়। স্মরণযোগ্য যে, ১৬০৫ সালের ৫ নভেম্বরে গাই ফক্স (Guy Fawkes) নামের একজন ক্যাথলিক ধর্মানুসারী তার অনুসারীদের নিয়ে সে-সময়কার  ব্রিটেইনের প্রৌটেস্ট্যান্ট রাজা ষষ্ঠ জেইমসকে হাউস অফ পার্লামেন্টের এক অনুষ্ঠানে বারুদের বিস্ফোরণ ঘটিয়ে পুড়ে মারার ষড়যন্ত্র করেছিলো, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পরবর্তীতে ঘটনাটি বারুদ পুড়িয়ে উল্লাস প্রকাশ করার একটি উৎসবে পরিণত হয়।

১৮৫৯ সাল পর্যন্ত রাজকীয় ফরমান অনুযায়ী গাই ফক্সের পতন ও রাজার টিকে থাকার ঘটনাটিকে বাধ্যতামূলকভাবে ব্রিটেইন ও ব্রিটেইনের বিভিন্ন উপনিবেশ উৎসব হিসেবে পালিত হলেও এখন তা পালনে আর কোনো আইনী বাধ্যতা নেই। কিন্তু একটি আমোদ-প্রথা হিসেবে এখনও ব্রিটেন-সহ বিভিন্ন স্থানে উৎসবটি গাই ফক্স নাইট বা বনফায়ার নাইট হিসেবে পালিত হয় হয়ে থাকে। শিশুদের মধ্যে উৎসবটি বিশেষ আকর্ষণীয়।

বিপুলা নগরী লন্ডনের বিভিন্ন স্থানে বনফায়ার নাইট উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার কয়েকটি ইউকেবেঙ্গলির পাঠকদের জন্য নিচে সবিস্তারে উল্লেখ করা হলোঃ

'ফায়ার ওয়ার্কস াট বাটারসী পার্ক'

তারিখঃ শনিবার, ১ নভেম্বর ২০০৮

স্থানঃ বাটারসী পার্ক

ফৌনঃ ০২০৮৮৭১৮১০৮

সময়ঃ গেইট খুলবে সন্ধ্যা ৬.৩০টা; বনফায়ার সন্ধ্যা ৭টা ৩০মি; আতশবাজির খেলা রাত ৮টা।

প্রবেশঃ প্রাপ্তবয়স্কদের জন্য ৫ পাঃ, দশ বছরের নিচে ১ পাঃ

ঠিকানাঃ বাটারসী পার্ক রৌড, এসডব্লিউ১১ ৪এনজে

নিকটতম স্টেইশনঃ স্লোয়ান স্কোয়্যার টিউব / বাটারসী পার্ক রেইল

 

 

'বিশপস্‌ পার্ক ফায়ার ওয়ার্কস'

তারিখঃ শুক্রবার,৭ নভেম্বর ২০০৮

স্থানঃ বিশপস্‌ পার্ক

ফৌনঃ ০৮৪৫৩৩৭০৩১৪

সময়ঃ গেইট ওপেন সন্ধ্যা ৬.০০টা শিশুদের জন্য আতশবাজি ৭.১৫টা আতশবাজির খেলা রাত ৮টা

প্রবেশঃ মূল্য ৬ পাঃ পাঁচ বছরের নিচে ফ্রী

ঠিকানাঃ বিশপস্‌ ভিনিউ, এসডব্লিউ৬ ৬এসএক্স

নিকটতম স্টেইশনঃ ফুলহ্যাম ব্রডওয়ে টিউব

 

 

'ব্ল্যাকহীথ্‌ ফায়ার ওয়ার্কস'

তারিখঃ শনিবার, ৮ নভেম্বর ২০০৮

স্থানঃ ব্ল্যাকহীথ্‌

ফৌনঃ ০৮৭০৭৫১০০২৫

সময়ঃ আতশবাজির খেলা রাত ৮টা

প্রবেশঃ উন্মুক্ত

ঠিকানাঃ শুটার্স হিল রৌড, এসই৩ ৮পিআর

নিকটস্থ স্টেইশনঃ ব্ল্যাকহীথ্

 

 

 

'আলেকজান্দ্রা প্যালেস ফায়ার ওয়ার্কস ডিসপ্লে'

তারিখঃ শনিবার, ৮ নভেম্বর ২০০৮

স্থানঃ আলেকজান্দ্রা প্যালেস

ফৌনঃ ০২০৮৩৬৫২১২১

সময়ঃ জার্মান বীয়ার ফেস্টিভ্যাল বিকাল ৪.৩০টা থেকে ১১টা; আতশবাজির খেলা সন্ধ্যা  ৭টা ৩০মি

প্রবেশঃ প্রাপ্তবয়স্কদের জন্য ৪ পাঃ, শিশুদের ২ পাঃ

ঠিকানাঃ আলেকজান্দ্রা প্যালেস  ওয়ে, এন২২ ৭এওয়াই

নিকটতম স্টেইশনঃ ঊড গ্রীন টিউব

 

 

'ব্রকওয়েল পার্ক ফায়ার ওয়ার্কস'

তারিখঃ বুধবার, ৫ নভেম্বর ২০০৮

স্থানঃ ব্রকওয়েল পার্ক

ফৌনঃ ০২০৭৯২৬৬২০৭

সময়ঃ আতশবাজির খেলা রাত ৭টা ৩০মি

প্রবেশঃ উন্মুক্ত

ঠিকানাঃ ডালউইচ্‌ রৌড, এসই২৪ ০ইএন

নিকটস্থ স্টেশানঃ হারনি হিল

 

 

 

'ক্ল্যাপহ্যাম কমন ফায়ার ওয়ার্কস'

তারিখঃ বুধবার, ৫ নভেম্বর ২০০৮

স্থানঃ ক্ল্যাপহ্যাম কমন

ফৌনঃ ০২০৭৯২৬৬২০৭

সময়ঃ আতশবাজির খেলা রাত ৮টা

প্রবেশঃ উন্মুক্ত

ঠিকানাঃ ক্ল্যাপহ্যাম কমন সাউথ সাইড, এসডব্লিউ৪ ৯ডিএ

নিকটস্থ স্টেশানঃ ক্ল্যাপহ্যাম কমন টিউব

 

 

 

'ফায়ার ওয়ার্কস নাইট এ্যাট ইলিং ক্রিকেট ক্লাব'

তারিখঃ শনিবার, ৮ নভেম্বর ২০০৮

স্থানঃ ইলিং ক্রিকেট ক্লাব

সময়ঃ গেইট ওপেন সন্ধ্যা ৬.০০টাবনফায়ার ও আতশবাজির খেলা সন্ধ্যা৭.৩০টা

প্রবেশঃ প্রাপ্তবয়স্কদের জন্য পাঃ৫, ১৪ বছরের নিচে শিশুদের পাঃ

ঠিকানাঃ ক্রফ্‌টন রৌড, ডব্লিউ৫ ২এইচএস

নিকটস্থ স্টেশানঃ ইলিং ব্রডওয়ে টিউব / রেইল

 

 

 

 

লন্ডনঃ ১ নভেম্বর ২০০৮

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.