|
Welcome to Seeing
London!
ঘুরে দেখি
লন্ডন-এ
স্বাগতম!
মহানগরী লন্ডনের আনাচে-কানাচে,
উপকন্ঠে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান।
রকমারী সংগ্রহশালা,
প্রদর্শনী, ঐতিহাসিক ও নান্দনিক ভবন-স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সর্বোপরি
কসমোপলিটন সংস্কৃতি উপভোগের বিপুল সুবিধা লন্ডনকে সারা দুনিয়ার ভ্রমণ-রসিকদের কাছে
এক অমোঘ আকর্ষণ-স্থলে পরিণত করেছে।
লন্ডনের দর্শনীয় স্থানের
অনেকগুলো নিজ-গুণে এবং প্রচার-যন্ত্রের বদৌলতে সারা বিশ্বের মানুষের কাছে
অতি-সুপরিচিত।
আবার কোন-কোনটি খ্যাতির পাল্লায়
ততোটা ভারী না হলেও, ইতিহাস-উপকরণ বা ব্যতিক্রমধর্মীতার বিচারে দর্শনার্থীদের কাছে
হয়ে ওঠে অনবদ্য।
'ঘুরে দেখি লন্ডন' বিভাগটিতে
ইউকেবেঙ্গলির পাঠকদের জন্য লন্ডনের সুবিখ্যাত এবং কম-খ্যাত
কিছু আকর্ষণ-স্থলের
সংক্ষিপ্ত অথচ পরিদর্শনের সুবিধার্থে প্রয়োজনীয় কিছু তথ্যের সন্নিবেশ ঘটানো হয়েছে, যা ভ্রমণ-পরিকল্পনার জন্য সহায়ক হবে বলে আমার আশা রাখি।
বিশেষ আকর্ষণ, সময়সূচি এবং
যোগাযোগ-সুবিধার বিবরণ ছাড়াও
বিস্তারিত তথ্যলাভে আগ্রহীদের সুবিধার জন্য প্রতিটি
দর্শনীয় স্থানের
নিজস্ব ওয়েবসাইটের লিংক দিয়ে দেয়া হয়েছে।
এ-বিভাগটিতে নিয়মিতভাবে লন্ডনের
বিভিন্ন আকর্ষণ-স্থলের তথ্যাদি সংযোজন করা হবে।
প্রিয় পাঠক, তাহলে আসুন
'ঘুরে দেখি লন্ডন'।
|