|
London Zoo
লন্ডন জু
বাঘ, সিংহ, ক্যাঙ্গারু, হরিণ,
অজগর, তোতো, পেঙ্গুইন, জিরাফের মতো প্রাণী ছাড়াও দুর্লভ ও বিচিত্রসব জীব-জন্তুর
সমাবেশ ঘটানো হয়েছে জেডএসএল লন্ডন জু-তে।
এছাড়াও লন্ডন জু
কর্তৃপক্ষ নানাবিধ কারণে বিপন্ন-প্রায় ও সংখ্যা কমতে থাকা প্রাণীকূলের সংরক্ষণের
কাজ করে থাকে।
বিশেষ আকর্ষণঃ গরিলা কিংডম ও
গিফট শপ।
বিশেষ তথ্যঃ আগ্রহীরা জু'র
ভিতরে কোনো প্রাণীর লালন-পালনের আর্থিক দায়িত্ব নিতে পারেন।
দায়িত্ব নেয়া ব্যক্তিকে
প্রাণীটির রঙ্গীন ফটোগ্রাফ, এডপ্টেশন সার্টিফিকেইট-সহ জু পরিদর্শনের ক্ষেত্রে
নানাবিধ সুবিধা প্রদান করা হয়।
বিস্তারিত ওয়েবসাইটে
দেখুন।
সময়সূচিঃ ফেব্রুয়ারী ২০০৮
পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা;
সর্বশেষ প্রবেশ, বন্ধের
একঘন্টা আগে।
ক্রিসমাসের দিন বন্ধ।
টিকেটঃ ১৬-৫৯ বছর, ১৩ পাউন্ড;
৩-১৫ বছর, ১০ পাউন্ড;
অনুর্ধ্ব ৩ বছর, ফ্রী
।
১৬-উর্ধ্ব স্টুডেন্ট, ৬০-উর্ধ্ব
সিনিয়র সিটিজেন, ডিসেইবল্ড, সাড়ে ১১ পাউন্ড।
সেইভার টিকেট (২
প্রাপ্তবস্ক ও ২ শিশু অথবা ১ প্রাপ্তবয়স্ক ৩ শিশু), ৪১ পাউন্ড
। গরিলা
ও গন্ডার সংরক্ষণের জন্য প্রতি ব্যক্তির টিকেটের সাথে দেড় পাউন্ড ডৌনেশন দেয়া যায়।
ডৌনেশন বাধ্যতামূলক নয়।
সেইভার টিকেট অনলাইনে
কেনা যাবে না।
অবস্থানঃ
ZSL London Zoo
, Outer Circle, Regent's Park, London , NW1 4RY
যাতায়াতঃ ক্যামডেন টাউন
আন্ডারগ্রাউন্ড থেকে নর্দান লাইন; রিজেন্টস পার্ক আন্ডারগ্রাউন্ড থেকে ২০ মিনিটের
হাঁটা-পথ; বেইকার স্ট্রীট থেকে অরমন্ড টেরেস
(Ormonde
Terrace) অভিমুখী ২৭৪
নাম্বার বাস।
টেলিফৌনঃ ০২০ ৭৭২২ ৩৩৩৩;
ওয়েবসাইটঃ
www.zsl.org
|