London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

হন্ডুরাসের ফিরে যাবার দৃঢ় অঙ্গীকার করলেন  বিতাড়িত প্রেসিডেন্ট

সুপ্রীম কৌর্টের প্রত্যক্ষ সহযোগিতায় সেনা-বাহিনীর রক্তপাতহীন অভ্যূথানের মধ্য দিয়ে বিতাড়িত হন্ডুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল সেল্যাইয়া অতি-দ্রুত দেশে ফিরে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন বুধবার। গত রোববার আদালতের সমর্থন-পুষ্ট সেনাবাহিনী তাকে প্রাসাদ থেকে উঠিয়ে নিয়ে জোর করে পার্শ্ববর্তী দেশ কৌস্টারিকাতে পাঠিয়ে দেয়। এদিকে, দেশটির নতুন শাসক জানিয়েছেন সেল্যাইয়া দেশে ফিরে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে।

পানামা থেকে দেয়া এক বিবৃতিতে সেল্যাইয়া বলেন, এই উইক-এন্ডে আমার হন্ডুরাসে ফিরে যাবার ব্যাপারটি স্থির করা হয়েছে। তবে এক্ষেত্রে তিনি কোন দিনের

নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন নি। মঙ্গলবার দেয়া এক বক্তব্যে অবশ্য বৃহষ্পতিবার নাগাদ স্বদেশে ফিরে যাবার কথা বলেছিলেন সেল্যাইয়া।

এদিকে, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটসের (ওএএস) পক্ষ থেকে দেয়া এক ঘোষণাতে সেল্যাইয়াকে প্রেসিডেন্ট পদে ফিরে যেতে দেয়ার জন্য হন্ডুরাসের নতুন কর্তৃপক্ষকে ৭২-ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে। হন্ডুরাসের ঘটনা-প্রবাহের ব্যাপারে ওএএস-এর জরুরী এক বৈঠকের পরে উল্লেখিত সময়-সীমাটি বেঁধে দেয়া হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সংস্থার হেড-কৌয়ার্টারে অনুষ্ঠিত বৈঠকে ওএএস জানিয়েছে সামরিক অভ্যূত্থানের ব্যাপারটি যে কোনভাবেই গ্রহনযোগ্য নয় তা হন্ডুরাসের নতুন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে বেঁধে দেয়া সময়-সীমাটি সেল্যাইয়ার পক্ষ থেকে দেয়া বিবৃতিতেও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ওএএস জানিয়েছে, সেল্যাইয়া যখন দেশে ফিরে যাবেন তখন তার সঙ্গী হবেন সংগঠনের সেক্রেটারী জেনারেল, আর্জেন্টিনা ও ইকুয়েডরের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান ডিএস্কটো ব্রকম্যান। তবে সেনা-আদালতের সমর্থন-পুষ্ট হন্ডুরাসের নয়া-শাসক রবার্তো মিচেলেতি জানিয়েছেন সঙ্গে যে বা যারাই থাকুন না কেনো দেশে পা দেয়া মাত্রই সেল্যাইয়াকে গ্রেফতার করা হবে। উল্লেখ্য, ওএএস এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকেও সেল্যাইয়া অনতিবিলম্বে প্রেসিডেন্ট পদটি ফিরিয়ে দেয়ার জন্য হন্ডুরাসের ক্ষমতা দখলদার কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।

একাধিক বার্তা-সংস্থা জানিয়েছে সেল্যাইয়াকে ক্ষমতা থেকে হঠিয়ে দেয়ার বিরোধীতা করে হন্ডুরাসের স্থানে-স্থানে বিক্ষুব্ধ জনতাকে রাস্তা-ঘাটে নামতে দেখা যাচ্ছে। বিতাড়িত প্রেসিডেন্টের সমর্থকদের পক্ষ থেকে একটি ধর্মঘট আহবানের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

লন্ডনঃ ১ জুলাই ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.