London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

মাইকেল জ্যাকসনের সন্তানের গার্ডিয়ানশিপ পেয়েছে তার পরিবার

মাইকেল জ্যাকসনের সন্তানদের গার্ডিয়ানশিপ লাভের আইনী-লড়াইয়ের প্রথম-পর্বে জয়ী হয়েছে তার জ্যাকসন-পরিবার। সোমবার আদালত থেকে আসা ঘোষণা মোতাবেক অগাস্টের ৩ তারিখে আদালতে এ-ব্যাপারে শুনানী শুরু হবার আগে পর্যন্ত মাইকেল জ্যাকসনের তিন সন্তান তার মা ক্যাথারিন জ্যাকসনের কাছেই থাকবেন। তবে আইন-বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ-ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হবার ক্ষেত্রে দীর্ঘ-সময় লেগে যেতে পারে।

খবরে প্রকাশ, মৃত-পুত্রের তিন সন্তানের গার্ডিয়ানশিপের অনুমতি চেয়ে লস এ্যাঞ্জেলসের সুপিরিয়র কৌর্টে সোমবার একটি আবেদন পেশ করেন ক্যাথরিন জ্যাকসন (৭৯)। এ-সংক্রান্ত আবেদন না থাকায় প্রিন্স মাইকেল জুনিয়র (১২), প্যারিস মাইকেল ক্যাথারিন (১১) ও দ্বিতীয় প্রিন্স মাইকেলের (৭) গার্ডিয়ানশিপের অনুমতি দেয়া হয়েছে ক্যাথরিন জ্যাকসনকে। তবে অগাস্টের ৩ তারিখে এ-ব্যাপারে শুনানী শুরু হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পিতার মৃত্যুর পর থেকে তিন শিশু পিতামহ-পিতামহীর সাথে লস এ্যাঞ্জেলসের এনসিনৌর বাসভবনে অবস্থান করছে। গার্ডিয়ানশিপের আর্জিতে বলা হয়, ছোটো এ-তিন শিশুর সাথে আবেদনকারীর দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সম্পর্ক আছে এবং তারা এখন পিতামহীর কাছেই ভালো আছে।

সংবাদ-মাধ্যম জানিয়েছে, বড়ো দু-সন্তানের মা ডেবী রোওর কাছ থেকে সন্তানদের গার্ডিয়ানশিপ দাবী করার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ছোটো সন্তানের ক্ষেত্রেও এ-ধরণের দাবী আসবে না বলে মনে করা হচ্ছে। মাইকেল জ্যাকসনের ছোটো সন্তানের জন্ম একজন সারোগেইট মাদারের গর্ভে। এক্ষেত্রে উল্লেখ্য, সারোগেইট মাদারের কাজ হচ্ছে সন্তান জন্ম-দানের জন্য চুক্তির বিনিময়ে নিজের গর্ভ ব্যবহার করতে দেয়ার মাধ্যমে সন্তানের জন্ম দিয়ে থাকেন। আদালত-সূত্র ব্যবহার করে মিডিয়া জানিয়েছে, দ্বিতীয় প্রিন্স মাইকেলের গার্ডিয়ানশিপ পাবার জন্য ক্যাথরিন জ্যাকসনের পাঠানো আবেদন-পত্রে তার মায়ের নামের ঘরটিতে কেউ না লেখা হয়েছে। খবরে প্রকাশ, তিন দৌহিত্রের গার্ডিয়ানশিপের সাথে-সাথে তাদের নামে থাকা এস্টেইটগুলোর দায়িত্ব বুঝে পাবার জন্যও আদালতের কাছে আর্জি জানিয়েছে মাইকেল জ্যাকসনের মা।

এ-ব্যাপারে জ্যাকসন-পরিবারের আইনজীবী লন্ডেল ম্যাকমিলান জানান, পিতামহীর চেয়ে ভালোভাবে অন্য কারও পক্ষে মাইকেল জ্যাকসনের সন্তানদের যত্ন নেয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন না। ম্যাকমিলান আরও জানান, ডেবী রৌওর কাছ থেকে কোন দাবী উঠতে পারে বলেও তিনি মনে করেন না। অবশ্য শনিবার রৌওর আইনজীবীর প্রকাশিত বিবৃতিতেও এ-ধরণের আগ্রহের কোনো চিহ্ন দেখা যায়নি। বিয়ের তিন বছরের মাথাতে ১৯৯৯ সালে জ্যাকসনের সাথে রৌওর বিচ্ছেদ হয়ে যায়।

লন্ডনঃ ২৯ জুন ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.