London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

জ্যাকসনের চিকিৎসকের সাথে আলাপে পুলিঃ পরিবারের মনে  প্রশ্ন

মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসকের সাথে কথা বলার ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে লস এ্যাঞ্জেলস পুলি ডেমারৌল নামের ব্যাথা-নাশক উচ্চ-ক্ষমতাসম্পন্ন ওষুধ গ্রহণের পরিতিতে পপ মহা-তারকার মৃত্যু হবার সন্দেহ ডালপালা মেলে ওঠার সময়টিতেই পুলিসে এ-উদ্যোগটি নেয়া হলো। এদিকে জ্যাকসনের পরিবারের পক্ষ থেকে মৃতদেহের দ্বিতীয় ময়না তদন্তের জন্য কর্তৃপক্ষের বরাবরে অনুরোধ জানানো হয়েছে বলে শুনা যাচ্ছে।

খবর প্রকাশ, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর মুখে ঢলে পড়ার সময়টিতেই মাইকেল জ্যাকসনের সাথেই ছিলেন ব্যক্তিগত চিকিৎসক কৌনার্ড মুরে। জানা গেছে, ইতিমধ্যে মুরে গাড়ীটিও জব্দ করেছে পুলি। তার গাড়ীতে বিশেষ কোনো ওষুধ-পত্র বা গুরুত্বপূর্ণ কোনো প্রমাণাদি পাওয়া যায় কি-না, তা খতিয়ে দেখার লক্ষ্য থেকেই গাড়ীটি জব্দ করা হয়েছে। কোনো-কোনো সংবাদ-মাধ্যম জানিয়েছে কৌনার্ড মুরে ছাড়াও জ্যাকসনের দ্বিতীয় পরামশর্ক ডঃ তোহমে আর তোহমের সাথেও কথা বলবে পুলি। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাবার সময় জ্যাকসনের সাথেই ছিলেন তোহমে

উল্লেখ্য, জ্যাকসন অনেক দিন থেকেই ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ মেনে উচ্চ-ক্ষমতাসম্পন্ন একাধিক রকমের ব্যাথা-নাশক ওষুধ সেবন করছিলেন। তবে ঠিক কী কারণে জ্যাকসনের মৃত্যু হয়েছে সে-ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেবার এখনও সময় আসেনি। এখনই জ্যাকসনের মৃত্যুর ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসাকে খুব তাড়াহুড়ো হয়ে যায় বলে উল্লেখ করেন লস এ্যাঞ্জেলস পুলি বিভাগে এসিস্ট্যান্ট পুলি চীফ চার্লী বেক। তিনি জানান, জ্যাকসনের মৃত্যুর পরপরই ডঃ মুরের সাথে কথা বলেছে অফিসাররা। তবে পুলি এখন মুরের সাথে বিস্তৃত আলাপে বসতে চাইছেন বলে জানিয়েছেন বেক। এদিকে, লস এঞ্জেলস কাউন্টি করোনার্স অফিসের অপারেশন চীফ ক্রেইগ হার্ভে ক্রেইগ হ্যার্ভী জানান প্রাথমিক পরীক্ষাতে মাইকেল জ্যাকসনের মৃতদেহে কো ধরণের অস্বাভাবিক লক্ষ দেখা যায়নি; তবে এ-ব্যাপারে আরও পরীক্ষার প্রয়োজন আছে বলে মত দেন তিনি। জ্যাকসনকে ঠিক কি ধরণের ওষুধ-পত্র দেয়া হতো তা তার এখন পর্যন্ত জানা নেই বলেও তথ্য দেন হার্ভী

শনিবারের আরেক খবরে প্রকাশ, মৃত্যুর ব্যাপারটি নিয়ে নানান ধরণের ডালপালা মেলার প্রেক্ষিতে জ্যাকসনের পরিবারের পক্ষ থেকে মৃতদেহে দ্বিতীয়বারের মত ময়না-তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে।

জ্যাকসন-পরিবারের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু রেভারেন্ড জেসী জ্যাকসন জানিয়েছেন মৃত্যুর ঘটনাটি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরণের ভাবনা কাজ করছে। বিশেষ করে, প্রেসক্রাইবড ড্রাগসের ব্যবহার ও ব্যক্তিগত কার্ডিওলজিস্ট কৌনার্ড মুরের ভূমিকা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানান ভাবনা কাজ করছে বলে জানিয়েছেন জেসি জ্যাকসন। উল্লেখ্য, মাইকেল জ্যাকসনের মৃত্যুর সময়টিতে মুরে উপস্থিত থাকলেও ডেথ সার্টিফিকেটে তিনি স্বাক্ষর করেননি। জেসী জ্যাকসন জানান মাইকেল জ্যাকসনের পরিবারের সদস্যদের মধ্যে যে-সব প্রশ্ন জমা হয়ে আছে সেগুলো হচ্ছেঃ ডাক্তার কখন অসুস্থ মাইকেল জ্যাকসনকে দেখতে এসেছিলেন? দেখতে এসে তিনি কী করেছিলেন? তিনি কি রোগীকে ইনঞ্জেকশন দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন, তাহলে কী দিয়ে তাকে ইনঞ্জেকশনটি দেয়া হয়েছিলো? ডাক্তার কি ঘটনাস্থলে দু-বার হাজির ছিলেন? তিনি কি ডামৌরাল ড্রাগসটি ব্যবহার করেছিলেন? ডামৌরাল ড্রাগসটি কি একবার ইনঞ্জেকশন দেয়া হয়েছিলো? নাকি দু-বার দেয়া হয়েছিলো?

জেসী জ্যাকসনের তথ্যের সাথে মিল প্রদর্শন করে লস এ্যাঞ্জেলস কাউন্টী ডিপার্টমেন্ট অফ করোনারের লেফট্যানান্ট ব্রায়ান এ্যলিয়াসের পক্ষ থেকেও জ্যাকসনের পরিবারের পক্ষ থেকে আসা দ্বিতীয় ময়না-তদন্তের আহবান আসার ব্যাপারটি সম্পর্কে অবহিত হবার ব্যাপারটি স্বীকার করা হয়েছে। তবে এ-খবরের ব্যাপারে অফিশিয়াল নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানান তিনি। তবে এলিয়াস বলেন, মৃতদেহ এখন একটি মর্গে রাখা আছে এবং তারা [পরিবার] যদি [দ্বিতীয় ময়না-তদন্তের ব্যাপারে] অগ্রসর হতে চান তাহলে তারা তা করতে পারেন।

সংবাদ-মাধ্যম সূত্রে প্রকাশ, লন্ডনের ও-টু এরিনাতে মাইকেল জ্যাকসনের একটানা ৫০টি শৌর ব্যাপারে আয়োজক সংস্থা এইজি লাইভের ভূমিকার ব্যাপারেও জানতে চাইছে পরিবার। লন্ডনের সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ-বিরতির পরে সঙ্গীত-জগতে নতুন করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন জ্যাকসন। তবে ঘনিষ্ঠ একাধিক লোক জানিয়েছেন এক-টানা অর্ধ-শত শৌ-এর প্রস্তুতির ব্যাপারটি জ্যাকসনের উপরে ভয়াবহ চাপ তৈরী করেছিলো। খবরে প্রকাশ, মাইকেল জ্যাকসনের পরামশর্ক ও প্রতিনিধিরা কী-ধরণের ভূমিকা পালন করেছিলেন সে-ব্যাপারেও জানতে চাইছে পরিবার।

লন্ডনঃ ২৭ জুন ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.