London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

কারাগারে হাসিনাকে বিষাক্ত খাবার দেয়া হয়েছিলোঃ সাজেদা চৌধুরী

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ কারাগারে থাকার সময় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল বলে অভিযোগ উত্থাপন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ।  শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি চাঞ্চল্যকর এ-তথ্যটপিশেকরেছেন

প্রয়াত জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দান-কালে সাজদো চৌধুরী বলেন, বিশেষ কারাগারে শেখ হাসিনার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হতোসেখানকার মেয়েরা এ-ব্যাপারে অবহিত করলে তিনি সে-খাবার খাওয়া থেকে বিরত থাকেনপরে শেখ হাসিনা চিড়া-মুড়ি জাতীয় খাবার খেতে শুরু করেন বলে জানান সংসদ উপনতো।  গত সংসদ নির্বাচনেরলের দিকে ইঙ্গতি করে তিনি জানান শেখ হাসিনাকে যেভাবে নির্যাতন করা হয়েছিলো তার প্রতিদান বাংলার মানুষ দিয়েছে।  সুপ্রিম কৌর্ট বার এ্যাসৌসিয়েশন মিলনায়তনে আলোচ্য সভাটির আয়োজন করা হয়

সাজেদা চৌধুরী আরও বলেন, বিষ মেশানো খাবার খেয়ে নেত্রী (হাসিনা) অসুস্থ হয়ে পড়েছিলেনতার চোখ-মুখ ফুলে গিয়েছিলোতবে তিনি কিছুতেই নতি স্বীকার করেননিতিনি দাবী করেন, বিষ মেশানো খাবারের প্রতিক্রিয়ায় এখনও মাঝে-মাঝে প্রধানমন্ত্রীর মুখ ফুলে যায়

স্মরণ করা যেতে পারে যে, ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিলো১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনিআওয়ামী লীগ নেতাদের অভিযোগ, জরুরী অবস্থার সময় রাজনীতি থেকে সরে থাকার জন্য হাসিনার ওপর চাপ দেওয়া হয়।  সংসদ ভবন এলাকার একটি বাড়ীকে বিশেষ কারাগার ঘোষণা করে হাসিনাকে সেখানে রাখা হয়ওই সময় পাশের আরেকটি বাড়ীতে বন্দী ছিলেন দেশের অপর প্রধান রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া সে-সময় 'মাইনাস টু' ফরমুলা নিয়ে দু-নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়িত করার চষ্টো চালিয়েছিলো সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। 

ঢাকা থেকে অবদুর রহিম হারমাছি

২৭ জুন ২০০৯ 

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.