|
জি-২০ ঘিরে লন্ডনে প্রশাসন ও বিক্ষোভকারীদের নজীর-বিহীন প্রস্তুতি
বৃহষ্পতিবারের জি-২০ সম্মেলন উপলক্ষ্যে প্রভাবশালী নেতাদের আগমনের সূচনা ও
বিক্ষোভকারীদের ব্যাপক প্রস্তুতির মুখে মঙ্গলবার লন্ডন শহরের বিভিন্ন এলাকায় চাপা
উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সম্মেলন উপলক্ষ্যে
বিশৃঙ্খলা তৈরী করতে চাওয়া ‘অপরাধীদের’
সহ্য না করার কথা বলেছেন। এদিকে, বিক্ষোভ আয়োজনকারীদের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার
থেকেই মানূষ-জন দ্য স্কয়ার মাইল নামে পরিচিত শহরের মূল অর্থনৈতিক এলাকাতে অবস্থান
নিতে শুরু করেছে। এমনকি ইতোমধ্যে একটি সংগঠনের পক্ষ থেকে যেসব প্রতিষ্ঠানের সামনে
বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করা হবে, ওয়েবসাইটের মাধ্যমে সেগুলোর অবস্থানও চিহ্নিত
করে দেয়া হয়েছে।
গর্ডন
ব্রাউন মঙ্গলবার এক ঘোষণাতে জানান, যারা জি-২০ উপলক্ষ্যে বিক্ষোভের নামে
দাঙ্গা-হাঙ্গামা তৈরীর চেষ্টা করবে, পুলিস তাদের বিরুদ্ধে অতি-দ্রুত ব্যবস্থা গ্রহণ
করবে। তবে প্রধানমন্ত্রী জানান, অধিকাংশ মানুষ শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচিতে
অংশ নেবেন বলে তিনি মনে করেন। মন্দা-জনিত কারণে বিক্ষুব্ধ মানুষ-জনের প্রতি
সহানুভূতিমূলক মনোভাব প্রদর্শন করে ব্রাউন বলেন, 'আসলেতো মানুষ কাজ-কর্ম,
পরিবেশ-রক্ষা আর দরিদ্র দেশগুলোতে সহায়তা দেয়ার পক্ষে কথা বলছে।' কিন্তু এসব
বিক্ষোভের দাবীতে কোনো ধরণের হিংসার প্রশ্রয় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, জি-২০ বিরোধী বিক্ষোভটিকে ঘিরে লন্ডনের রাস্তায় হাজার-হাজার পুলিস ও
সাদা-পোশাকধারী অফিসার নামানো হয়েছে। উল্লেখ্য, বিশ্ব মন্দাকালীন পরিস্থিতিতে
সাধারণ মানুষ-জনের পক্ষে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ২০টি
দেশের নেতাদের উপরে চাপ প্রদানের জন্য প্রায় দুশোর মতো সংগঠনের ডাকে মূল বিক্ষোভ
কর্মসূচিটি পালিত হচ্ছে বুধবার। বৃহস্পতিবার পূর্ব-লন্ডনের এক্সেল সেন্টারে জি-২০
সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
সরকারের
প্রস্তুতির সাথে-সাথে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বড়ো ধরণের প্রস্তুতির খবর পাওয়া
গেছে। একটি সংগঠনের পক্ষ থেকে স্কয়ার মাইল নামে পরিচিত অর্থনৈতিক এলাকাটিতে যেসব
প্রতিষ্ঠানগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করা যেতে পারে তার একটি তালিকা
দেয়া হয়েছে। এ-প্রতিষ্ঠানগুলো হচ্ছেঃ লন্ডন স্টক এক্সচেইঞ্জ, দ্য ব্যাঙ্ক অফ
ইংল্যান্ড, জেপি মর্গান, গৌল্ডম্যান স্যাচস,
রয়াল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড,
লিঙ্কলাস্টার, ক্লিফৌর্ড চ্যান্স, ফ্রেশফীল্ডস বার্কহস
ডিজাইনার।
ওয়েবসাইটে তথ্যদানকারী সংগঠনটি জানিয়েছে, স্কয়ার মাইলসের মধ্যে বসে বড়ো-বণিকেরা
মানুষের জীবিকা, বাসস্থানের সাথে-সাথে কমিউনিটী আর বিশ্ব-পরিবেশের ভবিষ্যত নিয়ে
জুয়া-খেলা চলছে, আর একই স্থানে বসেই একই লোকগুলোই নিজেদের জন্য বিপুল অঙ্কের বৌনাস
আর 'বেইল-আউটের' ব্যবস্থা করে চলেছে।
জি-২০
সম্মেলন-স্থল এবং বিক্ষোভ এলাকার দিকে যাবার সময় মানুষ-জনকে সবিশেষ স তর্কতা
গ্রহনের কথা বলা হয়েছে।
লন্ডনঃ
৩১ মার্চ ২০০৯ |