|
রাশান আইসক্রীমে
বারাক ওবামার
ছবিঃ বর্ণবাদ
কি-না নিয়ে বিতর্ক
রাশিয়ার
ইয়েকাতেরিনবার্গ প্রদেশের একটি
আইসক্রিমের বিজ্ঞাপনে মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামার
ছবির ব্যবহারকে কেন্দ্র করে
বিতর্ক দেখা দিয়েছে। দুয়েত
নামের আইসক্রীমটির চকলেট
ভ্যানিলা স্বাদের প্যাকেটের উপরে
স্লৌগান হিসেবে লেখা আছে
দুইটি লাইনঃ 'দ্য ফ্লেভার অব দ্য
উইক। ব্ল্যাক ইন হোয়াইট!'
প্যাকেটটিতে ব্যবহৃত ছবিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হীলকে পেছনে রেখে একজন
কৃষ্ণাঙ্গ মানুষের কার্টুন ফুটিয়ে তোলা হয়েছে। কার্টুন চরিত্রটি দেখতে বারাক ওবামার
মতো।
একদল
সমালোচকের মতে, আইসক্রীমের প্যাকেটের গায়ে ওবামার কার্টুনটির মাধ্যমে বর্ণবাদী
মানসিকতার প্রতিফলন ঘটানো হয়েছে। তবে অন্যদের মতে এর মধ্যে বর্ণবাদ খুঁজতে যাওয়াটা
অর্থহীন।
রাশিয়াতে সুপরিচিত মানবাধিকার কর্মী লেভ পনোমারীয়ভ আইসক্রীম বিজ্ঞাপনটির কড়া
সমালোচনা করে রয়টারকে বলেন, 'এটা হচ্ছে রাজনৈতিক প্রতীকের বাণিজ্যিক
উদ্দেশ্য-প্রণোদিত নোংরা এক ব্যবহার। যিনি বিজ্ঞাপনটি প্রস্তুত করেছেন, তাকে আলাদা
করে বর্ণবাদী হিসাবে চিহ্নিত করতে না চাইলেও, রুশ সমাজ-ব্যবস্থাতে পর-জাতি ঘৃণা
বিদ্যমান আছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অ-শ্বেতাঙ্গ
অভিবাসীদের উপরে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে রাশিয়াতে।
উল্লেখ্য, শুরুতে তেমন কোনো প্রতিক্রিয়া না হলেও, চলতি সপ্তাহে
ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পর
থেকে আইসক্রিমের বিজ্ঞাপনটির
সমালোচনা শুরু হয়, । একজন ইন্টারনেট
ব্লগার
যখন উৎসাহী হয়ে এ-বিজ্ঞাপনটি বর্ণবাদের বার্তা বহন করে কি-না জানতে চেয়ে
বিশ্বব্যাপী ব্রাউজার এবং
ব্লগারদের
কাছে ভোট চাইলেন, তখন
এর বিপক্ষেই ভৌট বেশি ভোট পড়ে।
অর্থাৎ বেশির ভাগ উত্তরদাতা এ-বিজ্ঞাপনে
বর্ণবাদ খুঁজে
পাননি। এ-বিজ্ঞাপনের পরিকল্পক ভোস্খোদ (সূর্যোদয়) কোম্পানীর এক
মুখপাত্র জানান,
ছবিটি উদ্দ্যেশ্য-প্রণোদিতভাবে
বর্নবাদের কথা মাথায় রেখে করা হয়নি। ছবিটিতে শুধু একজন কালো প্রেসিডেন্টের হোয়াইট
হাউসে উপস্থিতির কথাই চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞাপনের লেখক আন্দ্রেই গুবাইদুলিন
এএফপিকে বলেন, 'এ-
প্রচারণার সাথে বর্ণবাদের কোনো সম্পর্ক
নেই।
বিজ্ঞাপন কৌম্পানীর পরিচালকের মতে, বিজ্ঞাপনটি খুবই কৌতুকপূর্ণ,
পশ্চিমাদের মতো রাশানরা এতে
বর্ণবাদের তামাশা খুঁজে পায় না।
হোয়াইট হাউসে
প্রবেশের পর থেকে
বারাক ওবামাকে নিয়ে রাশান ব্যবসায়ীদের বিজ্ঞাপন
তৈরীর
এটাই প্রথম ঘটনা নয়। মস্কৌর রাস্তায় দন্ত-চিকিৎসালয়ের বিজ্ঞাপনে ওবামার প্রাণবন্ত
হাসির ছবি দেখা গেছে
ইতিপূর্বে । এমনকি কালো জুতোর
বিজ্ঞাপনেও বারাক ওবামার ছবি থাকাটা রাশিয়াতে খুবই স্বাভাবিক ব্যাপার। রাশান
বিজ্ঞাপন কোম্পানীগুলো এখন একাট্টা হয়ে বলছে, ভুলে গেলে চলবে না যে, নির্বাচনের
পূর্বে যুক্তরাষ্ট্রের
বাজারে আসা 'ওবামা কনডম'
এর প্যাকেটে লেখা ছিলো
'নট ফর দ্য টিপিক্যাল হোয়াইট গাই',
তখন কিন্তু বর্ণবাদের কথা কেউ
ভুলেও উচ্চারনও করেননি!
চিত্রা পাল,
সুইডেন থেকে |