London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

এশিয়া-প্যাসিফিকে দারিদ্র-পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে

বিশ্ব-অর্থনীতির চলমান সঙ্কটের পরিণতিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র-পরিস্থিতি ক্রমশঃ খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘবিশ্ব অর্থনীতির সঙ্কট ও বেকারত্বের উর্ধ্বগতি-সহ খাদ্য-দ্রব্যের অস্থিতিশীল মূল্য আর জলবায়ু পরিবর্তনজনিত কারণেই আলোচ্য অঞ্চলটিতে দারিদ্র পরিস্থিতি বেড়ে চলেছে বলে জানিয়েছে জাতিসংঘ

বৃহষ্পতিবার প্রকাশিত ইউএন ইকৌনমিক ান্ড সৌশ্যাল কমিশন ফর এশিয়া ান্ড দ্য প্যাসিফিক (এসকাপ) জানিয়েছে, ইতোমধ্যেই বিশ্ব-দরিদ্রের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশে অধিকের আবাস-স্থলে পরিণত হওয়া অঞ্চলটিতে দারিদ্রের সংখ্যা আরও বেড়ে যাবার সমূহ সম্ভাবনা আছেসংস্থাটি জানিয়েছে অর্থনীতিক সঙ্কটের ফলে খাদ্য ও জ্বালানীর মূল্যের উপরে সাংঘাতিক প্রভাব পড়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেজলবায়ু পরিবর্তনের কারণেও পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে জানাচ্ছে এসকাপসংস্থা জানিয়েছে গত বছর জ্বালানী তেলের মূল্য ব্যারেল-প্রতি ১৪৭ ডলারে উঠে যাওয়ার সাথে-সাথে মজুতদারী ও গুজব-জনিত কারণে খাদ্য-দ্রব্যের মূল্য কোথাও-কোথাও ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবার কারণে বিশ্ব-দরিদ্রের অধিকাংশের আবাস-অঞ্চলটিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছেআর এসবের কারণে স্বভাবতঃই ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী

এসকাপের দ্য সৌশিও-ইকৌনমিক এনালাইসিস সেকশনের ইকৌনমিক এফেয়ার্স অফিসার এমী ওয়াং সংবাদ-মাধ্যমের সামনে পরিস্থিতি নিয়ে আলাপ-কালে বলেন, যারা প্রকৃতই দরিদ্র এবং যাদের প্রয়োজন আছে, তাদের দিকে নজর দেয়াটা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সরকারগুলোর জন্য একান্ত জরুরী।' জ্বালানী ব্যবহার ও খাদ্য নিরাপত্তার মধ্যে ইতিবাচক সংযোগ শক্তিশালী করাকে চলমান সঙ্কট থেকে উত্তরণের উপায় হিসাবে বিবেচিত করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনিএসকাপ আরও মনে করে, দারিদ্র পরিস্থিতির অবনতি থেকে বেরিয়ে আসার জন্য আয়-নিরাপত্তা বৃদ্ধি এবং মধ্যবিত্ত ও নিম্মবিত্তের খরচের স্বাধীনতা বাড়ানোর জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ জরুরীএসকাপের পক্ষ থেকে বিদ্যমান সঙ্কট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আলোচ্য অঞ্চলটির সরকারগুলোর মধ্যে অধিকতর সহযোগিতামূলক সম্পর্কের আহবান জানানো হয়েছে

লন্ডনঃ ২৬ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.