|
ইসরায়েলকে
যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে হিউম্যান রাইটস ওয়াচ
গাজাতে
তিন-সপ্তাহব্যাপী সামরিক-অভিযান পরিচালনাকালে জনবহুল এলাকাতে বেপরোয়াভাবে
পুনঃপুন ওয়াইট ফসফরাস
নিক্ষেপের মাধ্যমে ইসরায়েল মানবাধিকার
লঙ্ঘন
করেছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
বুধবার
প্রকাশিত একাত্তর-পৃষ্ঠা দীর্ঘ প্রতিবেদনটিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায় ইসরায়েলী
বিমান থেকে বারংবার ওয়াইট ফসফরাস নিক্ষেপের ঘটনাটি আকস্মিক বা দুর্ঘটনাজনিত ছিলো না,
বরং সংস্থার কাছে
ইসরায়েলী বাহিনীর এ-তৎপরতাটিকে একটি সুবিন্যস্ত কার্যক্রম হিসাবে মনে হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে ইসরায়েলীদের ওয়াইট ফসফরাস নিক্ষেপকে
'উদ্দেশ্যমূলক
ও দায়িত্ব-জ্ঞানহীন'
হিসাবে চিহ্নিত করা হয়েছে।
সদ্য-প্রকাশিত
প্রতিবেদনে বলা হয়ঃ
ওয়াইট ফসফরাস
ব্যবহারের ঝুঁকি সম্পর্কে ইসরায়েল সচেতন ছিলো;
বিকল্প হিসাবে কম
ঝুঁকিপূর্ণ স্মৌক শেলস ব্যবহার করেনি দেশটি;
১৫ জানুয়ারীর হামলার সময়
জাতিসংঘের পক্ষ থেকে আসা পুণঃপুণ স তর্কবানী উপেক্ষা করা হয়েছিলো;
সেনাদের জন্য আড়াল তৈরীর
জন্যই শুধু নয়,
বরং উদ্দেশ্যমূলকভাবেই গাজার
ঘনবসতি এলাকাতে ওয়াইট ফসফরাস নিক্ষেপ করা হয়েছিলো।
হিউম্যান
রাইটস ওয়াচ জানিয়েছে ওয়াইট ফসফরাস
নিক্ষেপের পরিণতিতে
দুর্গতি ও প্রাণহানির
দায়-দায়িত্ব ইসরায়েলী সিনিয়র কমান্ডারদের নিতে হবে।
এছাড়াও সংস্থার পক্ষ
থেকে ইসরায়েলী মিলিটারী ও হামাস কর্তৃক আন্তর্জাতিক আইন লংঘনের অভিযোগ তদন্তের জন্য
জাতিসংঘ মহাসচিবের প্রতি আহবান জানানো হয়েছে।
এদিকে,
ইসরায়েল সামরিক বিভাগ
জানিয়েছে ওয়াইট ফসফরাস সংক্রান্ত অভিযোগটির ব্যাপারে তারা যে তদন্ত শুরু করেছে তা
এখনও শেষ হয়নি।
লন্ডনঃ
২৫ মার্চ
২০০৯
|