London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

লন্ডন-ভিত্তিক এনজিওর মাদ্রাসা থেকে অস্ত্র ও বোমার উপকরণ উদ্ধার

বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার একটি মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি এবং বোমা তৈরীর ব্যাপক সরঞ্জাম উদ্ধার করেছে র‌াপিড অ‌াকশন ব্যাটালিয়ন (র‌াব) মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে এ-অস্ত্র ও বোমা তৈরীর উপকরণ উদ্ধার করে

খবরে প্রকাশ, র‌্যাব-সদস্যরা বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের রাম কেশবপুর গ্রামের 'গ্রীন ক্রিসেন্ট' মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরণের নয়শো গুলি ও জিহাদী বই-সহ চারজনকে আটক করে।  

বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, এ-মাদ্রাসাটি জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে র‌াব- কর্মকর্তারা নিশ্চিত আটক করা অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম দিয়ে দেশটিতে বড়ো ধরণের কোনো নাশকতা ঘটানোর প্রস্তুতি নেয়া হচ্ছিলো বলেও জানিয়েছে র‌াব-কর্মকর্তারা।  উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে দুটি পিস্তল, দুটি রিভলবার, চারটি শটগান, আটটি ম্যাগাজিন, পিস্তলের সাতশো গুলি, শটগানের দুশো গুলি ও বোমার তিন হাজার স্প্রিন্টারএছাড়া দুটি দূরবীণ, দুটি ওয়াকিটকি, দুটি রিমৌট কন্ট্রৌল, বিপুল পরিমাণ জিহাদী বই, বিভিন্ন পোশাক ও অস্ত্র তৈরীর সরঞ্জামও পাওয়া গেছে

এ-ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাসেল (৩০) নামে এক সন্দেহায়িত জঙ্গী প্রশিক্ষককেজিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তত্ত্বাবধায়ক হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও জসিমকেও (৩৫) আটক করা হয়েছে এদের সবাইকে বরিশাল র‌াব ক্যাম্পে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানান।  অভিযানে নেতৃত্ব দেওয়া র‌াব কর্মকর্তা মেইজর কেএম মামুন অর রশিদ সাংবাদিকদের জানান, জঙ্গীরা বড়ো ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো খবর পেয়ে র‌াবের একটি দল এ-মাদ্রাসায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে অস্ত্র ও গুলি-সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেঅস্ত্রের খোঁজে এতিমখানার পাশের পুকুরেও জাল ফেলা হয়তবে পুকুর থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি

তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি লন্ডন-ভিত্তিক গ্রীন ক্রিসেন্ট নামের একটি বেসরকারী সংস্থা (এনজিও) ১২ একর জমির ওপর চারবছর আগে এ-এতিমখানা ও মাদ্রাসা ভবন নির্মাণ করেতিন মাস আগে চালু হয় প্রতিষ্ঠানটি ওই এনজিওর প্রতিনিধি হিসেবে লন্ডন প্রবাসী ফয়সাল এখানে নিয়মিত অর্থের যোগান ও কর্মকাণ্ড তদারকি করতেনফয়সাল বর্তমানে দেশে অবস্থান করছেন' ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও মেইজর রশিদ জানান

মেইজর রশিদ জানান, এতিমখানায় ৫/৬ বছরের ১১টি শিশু ছিলোঅভিযানের সময় এরা মাদ্রাসা ত্যাগ করেমাদ্রাসা এলাকাটি খুবই সংরক্ষিত ওই এলাকার চারপাশ দিয়ে গভীর পরিখা রয়েছে একটি মাত্র প্রবেশ-পথে স্থাপিত ব্রিজটি রাতের বেলা বন্ধ থাকতোফলে ভেতরে কি হচ্ছে স্থানীয় মানুষ তার কিছুই টের পেতো না।   বরিশাল র‌াব-৮ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মনিরুল হক ও ভোলার পুলিস সুপার জিএম আজিজুর রহমান ঘটনা-স্থল পরিদর্শন করেছেন

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

২৪ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.