London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

দুই বিপরীত রাজনৈতিক দলের সমন্বয়ে জোট গঠিত হচ্ছে ইসরায়েলে

গত মাসের নির্বাচনে বিজয়ী কট্টর ডানপন্থী জায়নবাদী রাজনীতিক বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে লিকুদ পার্টি ও লেবার পার্টির সমন্বয়ে নতুন জোট সরকার গঠিত হতে যাচ্ছে ইসরায়েলে। এছাড়াও নতুন জোটের আরেক শরীক হতে যাচ্ছে আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন কট্টরতম ডানপন্থী জায়নবাদী দল ইসরায়েল বীতীনু পার্টি।  

খবরে প্রকাশ, মধ্যপন্থী হিসাবে পরিচিত লেবার পার্টির কেন্দ্রীয় কমিটীর পক্ষ থেকে লিকুদের সাথে জোট বাঁধার ব্যাপারে নেতা এহুদ বারাককে সবুজ সঙ্কেত দেয়ার পরেই নতুন জোট গঠনের সম্ভাবনাটি স্পষ্ট হয়ে যায়।

সোমবার সারা রাত ব্যাপী লিকুদ ও লেবারের মধ্যে সরকার গঠন প্রসঙ্গে আলাপ-আলোচনা হয়। পরে মঙ্গলবার লেবার পার্টির পক্ষ থেকে এ-ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির হয়ে বিজয়ী ১৩ জন এমপির মধ্যে ৭ জনই লিকুদের সাথে জোট বাঁধার ব্যাপারে তাদের অসম্মতি প্রকাশ করেন। কিন্তু পরবর্তীতে দলের চৌদ্দশো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটী  বারাকের ইচ্ছার প্রতি সম্মতি দেখিয়ে লিকুদের সাথে সরকার গঠনের পক্ষে মত দেয়। মঙ্গলবার লেবার কেন্দ্রীয় কমিটীর ভৌটে লিকুদের পক্ষে যাবার পক্ষে ৬৮০টি  ও বিপক্ষে ৫৭০টি ভৌট পড়ে।

পর্যবেক্ষকদের মতে, লেবারদের সাথে নিয়ে সরকার গঠন করতে পারাটা নেতানিয়াহু তথা লিকুদের জন্য একটি বিরাট সাফল্য হিসাবেই বিবেচিত হবে। বিশেষ-করে, এর ফলে এবারের নির্বাচনী মওসুমে  গাজাতে হামলার পক্ষে  উগ্র-অবস্থান নেয়া নেতিনিয়াহুর পক্ষে আন্তর্জাতিক ভাবমূর্তি মেরামত করা সহজতর হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও লেবার পার্টি সাথে থাকায় নতুন মার্কিন প্রশাসনের সাথে কাজ করাটাও নেতানিয়াহুর জন্যে সহজতর হয়ে উঠবে বলে ধারণা করা হয়েছিলো। উল্লেখ্য, নেতানিয়াহুর মতো ডানপন্থী প্রধানমন্ত্রীর সাথে বারাক ওবামার সম্পর্কের সমীকরণ কেমন হবে, তা নিয়ে খোদ লিকুদের ভিতরেই উদ্বেগ কাজ করার খবর প্রকাশিত হয়েছিলো কিছুদিন আগে। নেতানিয়াহুর পক্ষ থেকে অবশ্য শুরু থেকেই বৃহত্তর পরিধির জোট গড়ে তোলার উপরে জোর দেয়া হচ্ছিলো।

সর্বশেষ খবর অনুসারে, নতুন সরকারে হিসাবে প্রধানমন্ত্রী পদটি পাবেন নেতানিয়াহু। বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে লিবারম্যানকে। আর বারাক বর্তমানের মতোই প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাবেন। উল্লেখ্য, এতো দিন পর্যন্ত কাদিমা পার্টির নেতৃত্বাধীন জোটের প্রধান শরীক ছিলো বারাকের লেবার পার্টি।

লন্ডনঃ ২৪ মার্চ ২০০

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.