London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেইনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সরকার 

ব্রিটেইনের সর্ববৃহৎ মুসলিম গ্রুপ মুসলিম কাউন্সিল অফ ব্রিটেইনের (এমসিবি) সাথে সম্পর্ক ছিন্ন করেছে ব্রিটিশ সরকার। একজন উর্ধ্বতন কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেয়ার জন্যও এমসিবির প্রতি আহবান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।  গত মাসে সংগঠনের পক্ষ থেকে গৃহীত একটি পদক্ষেপের জের ধরে  সম্পর্ক ছিন্ন হবার ঘটনাটি ঘটেছে।

উল্লেখ্য, কনটেস্ট ২ নামের নতুন একটি কাউন্টার-টেরৌরিজম স্ট্র্যাটেজী ঘোষণা প্রাক্কালে এমসিবির সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হলো ব্রিটিশ সরকারের কাছ থেকে।  মঙ্গলবার ঘোষিতব্য স্ট্রাটেজীটির মাধ্যমে ইসলামিক সন্ত্রাসবাদ ঠেকানোর ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করার  আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। খবরে প্রকাশ, এমসিবির ডেপুটী সেক্রেটারী দাউদ আব্দুল্লাহের গত মাসের একটি কার্যক্রমকে কেন্দ্র করেই সংগঠনটির সাথে সরকারের সম্পর্ক-হানির ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। সরকার পক্ষের অভিযোগ, আব্দুল্লাহ গত মাসে ইস্তাম্বুলে একটি সম্মেলনে অংশগ্রহণ-কালে যে-ঘোষণা-পত্রে স্বাক্ষর করে এসেছেন, তাতে ইসরায়েলের বিপক্ষে সহিংসা ও ব্রিটিশ সেনাদের উপরে আঘাত এলে সে-ব্যাপারটি এড়িয়ে যাবার কথা বলা হয়েছে। গাজাতে ইসরায়েলী হামলা পরবর্তীতে করণীয় প্রসঙ্গে আলোচনার জন্য ধর্মগুরু ও মুসলিম নেতৃত্বের সমন্বয়ে সম্মেলনটির আয়োজন করা হয়েছিলো।

সম্মেলন থেকে যে-ঘোষণা-পত্রটি স্বাক্ষর করা হয়, তাতে এমসিবির দাউদ আব্দুল্লাহও স্বাক্ষর করেছিলেন। আব্দুল্লাহের এ-উদ্যোগের বিরোধিতা করে এমসিবির বরাবরে চিঠি লেখেন সেক্রেটারী অফ স্টেইট ফর কমিউনিটিজ ন্ড লৌকাল গভর্নমেন্ট হেজেল ব্লিয়ার্স। প্রেরিত চিঠিতে আব্দুল্লাহকে ডেপুটী সেক্রেট্যারীর পদ থেকে সরিয়ে দেয়ার দাবী করা হয়েছিলো। ব্লিয়ার্সের দাবী, ইস্তাম্বুল-ঘোষণাতে হামাসের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে এবং 'গাজার উপরে বিদ্বেষপূর্ণ ইহুদী জায়নবাদী যুদ্ধে' হামাসের 'জয়লাভকে' অভিনন্দিত করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বিবেচনা করে থাকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেইন-সহ পশ্চিমা দেশগুলো।

গত ১৩ তারিখে লিখিত পত্রে ইস্তাম্বুল-ঘোষণাতে আব্দুল্লাহর স্বাক্ষর সংক্রান্ত পুরো ঘটনাটি তদন্তের জন্য এমসিবির প্রতি আহবান জানানো হয়। কিন্তু সোমবার সরকারের পক্ষ থেকে এমসিবিকে ব্লিয়ার্স জানান, যদিও তদন্ত অব্যাহত আছে এবং ব্যাপারটির কোনো ফয়সালা হয়নি, তথাপি এমসিবির সাথে যুক্ততা স্থগিত করাকেই সরকার সর্বাপেক্ষা একমাত্র যথাযথ উপায় হিসাবে বিবেচনা করছে।

এদিকে, সোমবার মিডিয়ার সাথে আলাপ-কালে আব্দুল্লাহ জানান, সরকারের দাবী মেনে নিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন না। ইস্তাম্বুলে স্বাক্ষরিত ঘোষণা-পত্রটির সমর্থন করে তিনি বলেন, এতে ব্রিটিশ সেনাদের উপরে হামলা চালানোর ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিবৃতি বলা হয়, বিদেশী সেনা যদি গাজার জলসীমাতে প্রবেশ করে, তাহলে তা প্রতিরোধ করাটা মুসলমানের কর্তব্য। আব্দুল্লাহর মতে, গাজাতে বিদেশী সেনার আগমনকে ইসরায়েলী অবরোধের সহায়ক হিসাবে ধরে নিতে হবে।  এমসিবির পক্ষ থেকেও সরকারের অবস্থানের আনুষ্ঠানিক বিরোধিতা জানানো হয়েছে।  সংগঠনটি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে সংগঠনের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। সংগঠনের একজন মুখপাত্র সোমবার বলেন, এমসিবি একটি গণতান্ত্রিক সংগঠন । এর প্রতিনিধি কারা হবেন বা না হবেন, তা  মিস ব্লিয়ার্স নন, সংগঠন থেকেই ঠিক করা হবে। 

লন্ডনঃ ২৩ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

া

া

 

© 2007 Confidence Services Ltd.