London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

বাংলাদেশে সাবকে স্পীকার দুর্নীতির তদন্তাধীনঃ ডেপুটী গ্রেফতার

বাংলাদেশে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অষ্টম জাতীয় সংসদের স্পীকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকারের দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সংসদীয় কমিটি গঠনের একদিন যেতে না যেতেই সাবেক ডেপুটী স্পীকার আখতার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিস। ‘রাষ্ট্র-বিরোধী’ বক্তব্য ও পুলিকে হুমকি দেয়ার অভিযোগে জাতীয় সংসদের সাবেক এ-ডেপুটী স্পীকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলি জানিয়েছে।

খবরে প্রকাশ, শনিবার বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের বাসভবন থেকে বিকেল সাড়ে ৫টায় বিএনপি নেতা আখতার হামিদকে গ্রেপ্তার করে পুলি। আখতার হামিদ গত ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পুলিসের গাড়ীতে করে নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক শহীদ সাংবাদিকদের জানান, আখতার হামিদকে নওগাঁর পুলি সুপারের কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে ঢাকায় নেওয়া হতে পারে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আখতার হামিদ সিদ্দিকী তাকে তার বাসভবনে ডেকে নিয়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন এবং বিএনপি কর্মীদের গ্রেপ্তার ও তাদের মামলা না নেওয়ার বিষয়ে কথা বলেন। ওসি দাবী করেন, সাবেক ডেপুটী স্পীকার এ-সময় তাকে নানাভাবে হুমকি দেন ও ভয়ভীতি প্রদর্শন করেন।

ওসি ইলিয়াস ফকির জানান, সাবেক ডেপুটী স্পীকার তাকে বলেছেন, 'আগামী দেড়-দুই মাসের মধ্যে এ-সরকারের পতন হবে। লাখ-লাখ আওয়ামী লীগ নেতা-কর্মী মারা যাবে। পিলখানার ঘটনা দেখে বুঝেননি দেশ কোথায় যাচ্ছে! সিডি দেখলেই বুঝতে পারবেন।' ওসি জানান, এরপর রাত ৯টার দিকে তিনি থানায় ফিরে আখতার হামিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে বিকেল ৩টায় আখতার হামিদ তার বাসভবনে সংবাদ সম্মেলন করে বলেন, 'ওসি সরকারের বিশেষ মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে জিডি করেছেন। আমি কোনোভাবেই সরকার-বিরোধী বা রাষ্ট্র-বিরোধী কোনো বক্তব্য প্রদান করিনি।' স্থানীয় এ-বিএনপি নেতা আরো দাবী করেন, 'আমি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তাকে (ওসি) জানিয়েছি এবং দলীয় মনোভাব পরিত্যাগ করে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছি।'

এর আগে গত বৃহস্পতিবার সংসদে সাবেক স্পীকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য আওয়ামী লীগ সাংসদ মোঃ ফজলে রাব্বী মিয়াকে প্রধান করে ১১ সদস্যের সর্বদলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে আসন্ন উপনির্বাচনের আগে এ-তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে 'উদ্দেশ্যমূলক' হিসেবে অভিহিত করেছেন জমিরউদ্দিন সরকার। সরকার বগুড়া ৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী। সাবেক ডেপুটী স্পীকারের মতো সাবেক স্পীকারও ডিসেম্বরের সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ থেকে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। বগুড়ায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছেড়ে দেওয়া একটি আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

অষ্টম সংসদের সময়কালে বৈদ্যুতিক বাতি কেনা, লিফট ব্যবস্থাপনা, বাগানের ঘাস কাটা ও আসবাবপত্র-সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়ম বা দুর্নীতি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় নানা ধরণের খবর প্রকাশিত হয়েছে।

বর্তমান স্পীকার আব্দুল হামিদ ১৬ মার্চ সাবেক স্পীকার জমিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটী গঠনের সিদ্ধান্ত দেন।

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

২১ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.