London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ক্যানাডাতে ব্রিটিশ এমপি জর্জ গ্যালওয়ের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে

লন্ডনের প্রধানতম বাঙালী অধ্যুষিত এলাকা বেথনাল গ্রীন এন্ড বোওর এমপি ও রেসপেক্ট পার্টি নেতা জর্জ গ্যালওয়ের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে কানাডা কর্তৃপক্ষ। ইরাক ও আফগানিস্তানে আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম এ-নেতার প্রবেশ নিষিদ্ধ ঘোষণার পিছনে নিরাপত্তা-জনিত কারণ জড়িত থাকার কথা বলা হয়েছে। এদিকে, শুক্রবার আসা ঘোষণাটিকে 'ইডিয়টিক' হিসাবে আখ্যা দিয়ে একে কানাডার জন্য এক 'লজ্জা' হিসাবে বর্ণনা করেছেন গ্যালওয়ে।

শুক্রবার কানাডার সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন কানাডার একজন মুখপাত্র জানান, জাতীয় নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ পার্লামেন্টের এমপি জর্জ গ্যালওয়েকে কানাডা প্রবেশের অনুমতি দেয়া হবে না। বিদ্যমান ইমিগ্রেশন এক্টের সাথে সঙ্গতিপূর্ণভাবে 'কয়েকটি হেতুর ভিত্তিতে' বর্ডার সিকিউরিটী অফিশিয়ালরা সিদ্ধান্তটি গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ৩০ তারিখ টরেন্টৌতে অনুষ্ঠিতব্য 'রেসিস্টিং ওয়্যার ফ্রম গাজা টু কান্দাহার' শীর্ষক একটি পাবলিক ফৌরামে ভাষণ দেয়ার কথা ছিলো গ্যালওয়ের।  কানাডার ইমিগ্রেশন মিনিস্টার জেসন কেনীর একজন মুখপাত্র জানান, আফগানিস্তানে ন্যাটৌ সেনা প্রেরণের বিরোধিতা করার মধ্য দিয়ে গ্যালওয়ে কানাডাতে 'প্রবেশ-অযোগ্য' হয়ে পড়েছেন।

এদিকে, কানাডা কর্তৃপক্ষের সিদ্ধান্তটিকে 'ইডিয়টিক' হিসাবে আখ্যায়িত করেছেন গ্যালওয়ে। বেথনাল গ্রীন এন্ড বো এমপি আরও জানান, কানাডার যুদ্ধ-পন্থী, রক্ষণশীল ইমিগ্রেশন মিনিস্টার জেসন কেনির পক্ষ থেকে যে-সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা চ্যালেইঞ্জ জানানোর জন্য তিনি সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন। কানাডা কর্তৃপক্ষের সিদ্ধান্তটিকে চ্যালেইঞ্জ করার লক্ষ্যে শুক্রবার বিকেল থেকে গ্যালওয়ের পক্ষ থেকে টরেন্টৌর পাবলিক ফৌরামটির আয়োজক ও নিজের আইন-উপদেষ্টাদের সাথে যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানা গেছে রেসপেক্ট পার্টির ওয়েবসাইট সূত্রে। রেসপেক্টের দাবী-মতে, প্রবেশ নিষিদ্ধ করার খবরটি গ্যালওয়েকে জানানোর আগেই সাংবাদিকদের কাছে ফাঁস করে দেয়া হয়।

কানাডা কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা-কালে গ্যালওয়ে জানান, ইরাকে সেনা-প্রেরনের পক্ষের বা বিপক্ষের যাই হোক না কেনো, যুক্তি-বুদ্ধি সম্পন্ন সকল কানাডীয় নাগরিক এ-সিদ্ধান্তটির বিরোধিতা করবেন।  তিনি জানান, শুক্রবারের সিদ্ধান্তটি কানাডার জন্য একটি লজ্জাকর ঘটনা।

উল্লেখ্য, ২০০৬ সালে একবার মিশরের রাজধানী কায়রোর বিমান-বন্দরে 'জাতীয় নিরাপত্তার' কারণ দেখিয়ে গ্যালওয়েকে গ্রেফতার করা হয়েছিলো। সে-সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের বিরুদ্ধে আয়োজিত একটি 'মক ট্রায়ালে' অংশ নেয়ার জন্য কায়রো পৌঁছেছিলেন গ্যালওয়ে। পরে অবশ্য মিশরের প্রেসিডেন্ট হুসনী মোবারক ব্যক্তিগতভাবে তার কাছে দুঃখ-প্রকাশ করেন। স্মরণ করা যেতে পারে, ইরাক আগ্রাসনের বিরুদ্ধে কঠোরতম মন্তব্য করার জন্য ২০০৩ সালে ব্রিটেইনের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে বহিষ্কৃত হন গ্যালওয়ে। ২০০৫ সালের পার্লামেন্ট নির্বাচনে নব-গঠিত দলের নেতা হিসাবে পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এন্ড বো আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।

লন্ডনঃ ২০ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.