London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

মাদাগাস্কারে পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন সেনা-সমর্থিত নতুন প্রেসিডেন্ট

বৃহস্পতিবার মাদাগাস্কারের পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন গত মঙ্গলবার সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করে বৈধতার সঙ্কটের মধ্যে থাকা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এন্ড্রী রাজোলীনা (৩৪)। এদিকে, অবৈধ ক্ষমতা দখলের দায়ে আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারিত নুন্যতম বয়ঃসীমা থেকে এখনও ছয় বছর দূরে থাকা এ-ক্ষমতা-দখলদার। উল্লেখ্য, টানা সাত সপ্তাহ-ব্যাপী রাজনৈতিক অরাজকতার পরে সেনাবাহিনীর প্রকাশ্য সহায়তায় নির্বাচিত প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে (৫৯) হঠিয়ে দিয়েছেন রাজোলীনা।

খবরে প্রকাশ, ক্ষমতা দখলে নেয়ার পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের প্রথম দিনটিতেই আইন-সভার উভয়-কক্ষ, অর্থাৎ ন্যাশনাল সেম্বলী ও সেনিট ভেঙ্গে দেয়ার ঘোষণা দেন রাজোলীনা। তিনি বর্তমানে একটি ট্রানজিশনাল গভর্মেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে শুরু করেছেন। এ-সরকারের পক্ষ থেকে আগামী দু-বছরের মধ্যে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছে। রাজোলীনা বৃহষ্পতিবার নয়া-সরকারের জন্য কয়েকজন মন্ত্রী নিয়োগের ঘোষণাও দিয়েছেন। উল্লেখ্য, সেনাবাহিনীর সমর্থনের পরে মিলিট্যারী ডাইরেক্টৌরেইটের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন রাভালোমানানা। ডাইরেক্টৌরেইট আবার সে-ক্ষমতা তুলে দেন রাজোলীনার হাতে।

এদিকে, সেনা-সমর্থনে ক্ষমতা দখল করে নেয়ার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে রাজোলীনার কড়া সমালোচনা অব্যাহত রাখা হয়েছে বৃহষ্পতিবার। সাদার্ন আফ্রিকান ডেভেলাপমেন্ট কমিউনিটী (এসএডিসি) জানিয়েছে, সংস্থার পক্ষ থেকে রাজোলীনাকে মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয়া হবে না। মাদাগাস্কারের ঘটনা-প্রবাহের ব্যাপারে সৌয়াজিল্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সম্মেলন থেকে এসএডিসি। সংস্থার পক্ষ থেকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে মাদাগাস্কারে গণতান্ত্রিক এবং সাংবিধানিক শাসন-পদ্ধতি ফিরিয়ে আনার জন্যও আহবান জানানো হয়েছে।

এছাড়া আফ্রিকা ইউনিয়নের পীস ন্ড সিকিউরিটী কাউন্সিল মাদাগাস্কারের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে শুক্রবার। যুক্তরাষ্ট্র প্রশাসন রাজোলীনার প্রেসিডেন্ট-পদে আরোহনকে ক্ষমতার অগণতান্ত্রিক পরিবর্তন হিসাবে চিহ্নিত করা হয়েছে। জাম্বিয়া রাজোলীনার ক্ষমতা দখলকে মহাদেশের গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের জন্য একটি বিপদ হিসাবে আখ্যায়িত করেছে। জাম্বিয়া হচ্ছে রাজোলীনার ক্ষমতা দখলের নিন্দাকারী প্রথম দেশ। উল্লেখ্য, মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের বুকে অবস্থিত আফ্রিকা মহাদেশীয় একটি দ্বীপ-রাষ্ট্র।

লন্ডনঃ ১৯ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

া

 

© 2007 Confidence Services Ltd.