London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

চাকুরী ও বেতন-বৃদ্ধির দাবীতে ক মিলিয়ন ফরাসী রাস্তায় নেমেছেন

কাজ-কর্মের নিশ্চয়তা আর বেতন বৃদ্ধির দাবীতে কমপক্ষে তিন মিলিয়ন বিক্ষুব্ধ ফরাসী বৃহস্পতিবার রাজপথ অধিকার করে নিয়েছেন। খবরে প্রকাশ, সাধারণ মানুষ-জনের সাথে-সাথে কমপক্ষে এক মিলিয়ন সরকারী কর্মীও সারা দেশ-ব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছেন।

খবরে প্রকাশ, বৃহস্পতিবার সারা ফ্রান্স জুড়ে কাজ-কর্মের নিশ্চয়তা আর বেতন বৃদ্ধির দাবীতে বিক্ষুব্ধ মানুষ-জনের উদ্যোগে দুটির বেশি বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক মন্দার ব্যাপারটি মোকাবেলার ব্যাপারে সরকার পক্ষ থেকে যে-ধরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই মূলতঃ দেশ-ব্যাপী বিক্ষোভের আয়োজন করা হয়। সরকারী কর্মচারীদের পাশাপাশি ফ্রান্সের বড়ো-ছোটো বেসরকারী প্রতিষ্ঠানগুলো বিপুল সংখ্যক কর্মীও যোগ দেন। বৃহস্পতিবারের বিক্ষোভটি হচ্ছে গত দু-মাসের মধ্যে সরকার-বিরোধী দ্বিতীয় বৃহৎ সমাবেশ। জানুয়ারী মাসে অনুষ্ঠিত প্রথম সমাবেশটিতেও আড়াই মিলিয়ন মানুষের সমাবেশ হয়েছিলো।

দেশের বিভিন্ন স্থানে সংবাদ-মাধ্যমের সাথে আলাপ-কালে বিক্ষোভকারীরা জানান, জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়া, বেতন বৃদ্ধি ও চাকুরীর নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের উপরে চাপ বাড়ানোর লক্ষ্য থেকেই বৃহস্পতিবারের বিক্ষোভটির আয়োজন করা হয়েছে। জানা গেছে, রাজধানী প্যারিসের রাস্তায় অনুষ্ঠিত বিক্ষোভটিতে কমপক্ষে ৮৫ হাজার মানুষ যোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিস। বেসরকারী সূত্রগুলো অবশ্য এ-সংখ্যা অনেক বেশি বলে দাবী জানানো হয়েছে।

জনমত-জরীপে প্রকাশ, মোট জনসংখ্যার ৭৫ শতাংশের পক্ষ থেকে বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন দেয়া হয়েছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচিটির ব্যাপারে ব্যাপক জন-সমর্থনের ব্যাপারটি দেখে প্রেসিডেন্ট নিকৌলাস সারকৌজী ও তার প্রশাসনের মধ্যে ভালো রকমের উদ্যোগ তৈরী হয়ে।

লণ্ডনঃ ১৯ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.