|
ওবামাকে বুশের সাহায্য-আশ্বাসঃ
বুশ-কুশপুত্তলির প্রতি জনতার জুতো
জর্জ
বুশ প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা ছাড়ার পর প্রথম-দেয়া পাবলিক ভাষণে বলেছেন তিনি তার
উত্তরসূরী বারাক ওবামাকে সাহায্য করতে চান। এদিকে ভাষণ-স্থলের বাইরে বুশের বিরুদ্ধে
বিক্ষোভকারীরা কুশ-পুত্তলিকাতে জুতো মেরে প্রতিবাদ করেছে এবং পুলিস তাদের চারজনকে
গ্রেফতার করেছে।
ক্যানাডার
ক্যালগারীতে নিমন্ত্রিত অতিথিদের মধ্যে দেয়া এক ভাষণে বারাক ওবামা বলেন, প্রয়োজন
মনে করলে প্রেসিডেন্ট ওবামাকে সাহায্য
প্রদানে
রাজী আছেন জর্জ বুশ। লক্ষণীয় ব্যাপার, মঙ্গলবার কানাডার ক্যালঘারিতে বণিক সম্প্রদায়
আয়োজিত অনুষ্ঠানে বুশ যে-বক্তব্য পেশ করেছেন, তা সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী
কয়েক দিন আগে যে-ধরণের কথা-বার্তা বলেছেন, তার ঠিক বিপরীত।
ক্ষমতা
ছেড়ে দেয়ার দেয়া প্রথম পাবলিক ভাষণে জর্জ বুশ জানান, বারাক ওবামার সাফল্য কামনা
করেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, নতুন নেতাকে সমর্থন দেয়াটা
‘প্রয়োজনীয়’।
সে-সাথে ওবামা-প্রশাসনের কোনো ধরণের সমালোচনা করার ব্যাপারেও অস্বীকৃতি জানান। বুশ
বলেন, নতুন প্রেসিডেন্টকে সমালোচনা করার কাজে তিনি নিজের জীবন ক্ষয় করে দেবেন না।
তার মতে, এ-কাজ করার জন্য বহু লোক আছেন। ওবামা তার ‘নীরবতা’
পেতেই পারেন বলে উল্লেখ
করেন বুশ। তিনি বলেন, আমি রাজনীতি যতোটা ভালোবাসি তার চেয়ে আমার দেশকে আরও বেশি
ভালোবাসি।
বুশ জানান,
ওবামা তার কাছ থেকে কোনো ধরণের
‘সাহায্য’
চাইলে
তিনি তা দিতে রাজী আছেন। বুশ বলেন, 'তিনি যদি আমার সাহায্য চান, তাহলে [যোগাযোগের
জন্য] তিনি তার টেলিফৌনটি হাতে তুলে নিতে পারেন।'
বুশ উল্লেখ করেন, প্রেসিডেন্ট
পদের জন্য ওবামা তার প্রথম পছন্দ ছিলেন না। এ-প্রসঙ্গে তিনি আরও বলেন, 'কিন্তু যখন
তিনি জিতে গেলেন, আমি ভাবলাম এটা ইউনাইটেড স্টেইটস অফ আমেরিকার জন্য ভালো হবে।'
বুশ
জানান, তিনি একটি বই লেখার পরিকল্পনা করছেন। সমালোচকদের প্রতি ইঙ্গিত করে বুশ
জানান, প্রেসিডেন্ট হিসাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে হলে কী করতেন, তা
তিনি জনগণের কাছে জানতে চাইবেন। এ-প্রসঙ্গে বুশ আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট
হিসাবে তাকে সর্বমোট বারোটি কঠিনতম সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বাকী এগারোটি
সিদ্ধান্ত কী ছিলো তা প্রকাশ করেননি। বুশ অবশ্য জানান, সাদ্দাম হোসেন বিহীন ইরাক
বর্তমানে অনেক ভালো আছে।
স্মরণ করা যেতে
পারে, কয়েক দিন আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী বারাক ওবামার কড়া সমালোচনা করা
করেছেন। তার মতে, ওবামার গৃহীত সিদ্ধান্তগুলোর ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা
বিঘ্নিত হয়েছে। এমনকি চেনী এ-কথাও বলেন যে, ওবামার কারণে যুক্তরাষ্ট্র নতুন করে
সন্ত্রাসবাদী হামলায় আক্রান্ত হবার আশঙ্কা তৈরী হয়েছে।
ক্যালগারীতে দেয়া ‘কনভারসেশন
উইথ জর্জ ডব্লিউ বুশ’
শীর্ষক ভাষণটি শুনার
জন্য কমপক্ষে ২ হাজার আমন্ত্রিত শ্রোতা সমবেত হন। ভাষণটি শুণার জন্য প্রত্যেকটি
টেবিল ৩ হাজার একশো ডলার খরচ করে একেকটি টেবিল বুক করতে হয়। বক্তব্য শুরুর আগে
আমন্ত্রিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে বুশকে ‘স্ট্যান্ডিং
ওভেশন’
দেয়া হয়।
ভাষণটি দেয়ার
জন্য বুশকে কতো ডলার দেয়া হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন উদ্যোক্তারা।
কানাডার অন্যতম রক্ষণশীল এলাকা ক্যালগারীর অনুষ্ঠানটিতে যোগ দেয়ার সময় বুশকে বেশ
প্রাণবন্ত দেখাচ্ছিলো বলে জানিয়েছে মিডিয়া। কথাবার্তার এক পর্যায়ে তিনি কৌতুক করে
জানান, ডালাসে কেনা নতুন বাড়ীটির অর্থ যোগানোর জন্য তাকে এখন থেকে আরও বেশি সংখ্যায়
ভাষণ দিতে হবে। তবে কোনো-কোনো মিডিয়া জানিয়েছে, ক্যালঘারিতে ভাষণটি দেয়ার জন্য দেড়
লাখ ডলার দেয়া হয়েছে বুশকে।
খবরে
প্রকাশ, বুশের ক্যালগারীতে উপস্থিতির প্রতিবাদে অনুষ্ঠান-স্থলে পাশ্ববর্তী স্থানে
সমবেত হন বেশ কয়েকশো মানুষ। এ-সময় বুশের বিরুদ্ধে নানান ধরণের শ্লৌগান দেয়া ছাড়াও
বুশের একটি কুশ-পুতুলে জুতো ছুঁড়ে মারা হয়। বিক্ষোভ-স্থল থেকে পুলিস চার ব্যক্তিকে
গ্রেফতার করে নিয়ে যায়। সংবাদ-মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানানোর সময় পেগী আস্কিন
নামের একজন বিক্ষোভকারী বলেন, 'তাকে [বুশ] এ-পৃথিবীর কোথাও যেতে দেয়া যাবে না। একজন
যুদ্ধাপরাধীকে
এ-দেশে আসতে দেয়ার মধ্যে কোনো
ফায়দা নেই।' বুশের কানাডা আগমনকে সাধারণ মানুষের প্রতি ‘উদ্দেশ্যমূলক
অপমান’
হিসাবে চিহ্নিত করেন
এ-বিক্ষোভকারী।
লন্ডনঃ ১৯
মার্চ ২০০৯ |