London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান জঙ্গীবাদকে অর্থায়ন করছেঃ অর্থমন্ত্রী মুহিত

বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান সরাসরি জঙ্গিবাদকে অর্থায়নের মাধ্যমে পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  বুধবার সাংবাদিকদের সাথে আলাপ-কালে তিনি অভিযোগ করে বলেন যে, জামাত-বিএনপি সরকারের আমলে বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান হয়েছেজঙ্গীবাদীদের রোখার লক্ষ্যে বতমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও দাবী করেন মুহিত

মুহিত বলেন, 'আমাদের দেশে অনেক বিনিয়োগ আছে যা সরাসরি জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা করে থাকেদেশে জঙ্গীবাদের উত্থান হয়েছিলো যে-সরকারের সময়ে, সে-বিএনপি-জামায়াত জোট-সরকারের সমাজ কল্যাণমন্ত্রী মুজাহিদের সময়ে অনেক নতুন এনজিওকে অনুমোদন দেওয়া হয়েছেওই সময়ে অনুমোদন পাওয়া এনজিওগুলো জঙ্গীবাদকে অর্থায়ন করে পৃষ্ঠপোষকতা করছে কি-না, সে-বিষয়টি আমরা (সরকার) ভালভাবে খতিয়ে দেখবো।'  যদি কোনো এনজিও বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গীবাদকে অর্থায়ন বা পৃষ্ঠপোষকতার অভিযোগ পাওয়া যায়, তাহলে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি

গত ২৫ ফেব্রুয়ারী বাংলাদেশের সীমান্ত-রক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে ৫৯ জন সেনা  অফিসার হত্যার ঘটনায় ব্যাখ্যা বিভিন্ন ধরণের পরস্পর-বিরোধী ষড়যন্ত্র তত্ত্ব চালু রয়েছে।  এক ধরণের তত্ত্ব-মতে, ঘটনার পিছনে ইসলামী জঙ্গীরা সম্পৃক্ত রয়েছে। লেখা বাহুল্য, আরেক ধরণের তত্ত্ব-মতে ঘটনার পিছনে একটি প্রতিবেশী দেশের সম্পৃক্ততার কথা বলা হয়।

এদিকে, ঘটনা তদন্তের জন্য গঠিত একাধিক তদন্ত কমিটির সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী কর্ণেল (অবঃ) ফারুক খান বেশ কয়েকবার বলেছেন, সেনা অফিসারদের হত্যার ঘটনায় জঙ্গীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছেএ-পরিস্থিতিতে গত দুদিন ধরে বাংলাদেশে জঙ্গী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, কার্যালয় ও সচিবালয়-সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছেউল্লেখ্য, গত সোমবার শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশে ১২টি ধর্মভিত্তিক জঙ্গী সংগঠন রয়েছে বলে জানানো হয়বৈঠকে স্বরাষ্ট্র-মন্ত্রণালঐ ১২টি জঙ্গী সংগঠনের কর্মকাণ্ড তুলে ধরেমন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জঙ্গী সংগঠনগুলোর ব্যাপারে সজাগ ও থাকার জন্য দেশের মানুষকে অনুরোধ জানিয়েছেন বলে বৈঠক-শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান

বুধবার ইউকেবেঙ্গলির প্রতিবেদকসহ অন্যান্য সাংবাদিকদের মুহিত জানান, তত্ত্ববধায়ক সরকারের সময় জঙ্গীদের অর্থায়ন বন্ধ করার জন্য সন্ত্রাস দমন ও মানি-লন্ডারিং বিরোধী আইন করা হয়েছিলো সরকার ওই আইনকে সামনে রেখে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেতবে তিনি জঙ্গীদের অর্থায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান

ঢাকা থেকে আবদুর রহিম হারমাছি

১৮ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 

া

া

 

© 2007 Confidence Services Ltd.