London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

এল সালভাদরে বামপন্থী প্রার্থী মাওরিসিও ফুনেস প্রেসিডেন্ট নির্বাচিত

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে রোববারে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দুই দশকের দক্ষিণপন্থী শাসনের পরাজয় ঘটিয়ে বিজয়ী হয়েছে এক সময়কার সশস্ত্র গেরিলা বাহিনী ও পর্ববর্তীতে রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত ফারাবুন্দো মার্তি ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রার্থী মাওরিসিও ফুনেস। ক্ষমতাসীন এরিনা দলের প্রার্থী রোদ্রিগো আভিলা পরাজয় মেনে নিয়েছেন।

রোববার গভীর ফুনেসের বিজয়ের খবর পাবার সাথে-সাথে তার সমর্থকেরা লাল পোশাক ও লাল পতাকা নিয়ে বিজয় মিছিলে রাজধানী সান সালভাদরকে জাগিয়ে তুলে। বিজয়ী হবার পর মাওরিসিও ফুনেস বলেন, 'এ-রাতটি আমার জীবনের সবচেয়ে সুখের রাত এবং আমি চাই এ-রাতটি এল সালভাদরের জন্য সবচেয়ে আশার রাত হোক।' ফুনেস জানান, প্রদত্ত ভৌটের ৯০ ভাগ গণনার ভিত্তিতে তিনি ৫১ দশমিক ৩ শতাংশ ভৌট পেয়ে নিশ্চিত বিজয়ী হয়েছেন।

যদিও সরকারী ফলাফল ঘোষিত হয়নি, তথাপি রক্ষণশীল প্রার্থী রোদ্রিগো আভিলা ও তার এরিনা দল পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, 'আমি মাওরিসিও ফুনেসকে জানাতে চাই, এই লড়াইয়ে সামান্য পার্থক্য তাকে সুবিধা এনে দিয়েছে।' তার দলের দুই দশক ব্যাপী শাসনের ইতি মেনে নিয়ে আভিলা প্রত্যয় ব্যক্ত করে জানান, তার দল শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে।

বিজয়ী বামপন্থী ফুনেস তার নির্বাচনী প্রতিজ্ঞা পুবর্ব্যক্ত করে বলেন, তিনি এস সালভাদরে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন এবং কর ফাঁকি রোধ করবেন। তিনি তার দেশের উপর  বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ভারকেও লাঘব করবেন বলে ওয়াদা করেন।  যদিও ফুনেস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সদ্ভাব রাখার মনোভাব ব্যক্ত করেছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেরই ধারণা, তার অনুসৃত বামপন্থা মার্কিনীদের কাছে বিরাগভাজন করে তুলবে।

লন্ডনঃ ১৬ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.