|
ব্রিটেইনের প্রত্যেক নারীকে বোরখা
পরানোর দাবী আনজাম চৌধুরীর
আনজাম
চৌধুরী নামের একজন ব্রিটিশ ধর্মবাদীর পক্ষ থেকে দেশের প্রত্যেক নারীর জন্য বোরখা
পরিধান করাটা বাধ্যতামূলক করার দাবী জানানো হয়েছে। শরিয়া আইনের আওতায় এনে ব্রিটিশ
নারীদের বোরকা পরিধান বাধ্যতামূলক করতে চাইছেন আহলে সুন্নাত ওয়াল জামাহের এই নেতা।
শুক্রবার রাতে দেয়া এক বক্তব্যে চৌধুরী ব্রিটেইনের জন্য শরিয়া আইন ভিত্তিক একটি
বিশুদ্ধ ইসলামী রাষ্ট্রের পক্ষপাতী। চৌধুরী সংগঠনটিকে মূলতঃ নিষিদ্ধ-ঘোষিত আল
মুজাহেরিনের নয়া-রূপ হিসাবে বিবেচনা করা হয়। চৌধুরী তার বক্তব্যে বলেন,
'মুসলিম অথবা
অ-মুসলিম প্রত্যেক নারীকেই বোরখা পরতে হবে এবং জনসম্মুখে মুখ ও হাত ছাড়া শরীরের সকল
অংশ ঢেকে রাখতে হবে।' এছাড়াও তার মতে, বিচার ব্যবস্থা ও পিন্যাল কৌডের ক্ষেত্রে দু-জন
নারীর সাক্ষ্যর বিপরীতে একজন পুরুষের সাক্ষ্যকেই যথেষ্ঠ বলে বিবেচনা করা যাবে।
চৌধুরীর মতে এলকোহল, জুয়া, প্রস্টিটিউশান ও পৌর্নগ্রাফী সম্বল করে ব্রিটিশরা
জঙ্গলের পশুর মতো জীবন যাপন করছে। এলকোহল পান করে মাতাল হয়ে যাওয়া লোকেদের ৪০ ঘা
বেত মারার পক্ষেও মত দিয়েছেন ডাউনিং স্ট্রীটে
‘আল্লাহর
পতাকা’
দেখতে আগ্রহী আনজাম চৌধুরী। উল্লেখ্য, মুম্বাইতে কিছুদিন আগে বহু বেসামরিক মানুষ
হতাহত করা হামলাটিকে সাধুবাদ জানিয়ে সমালোচিত হয়েছিলেন চৌধুরী। এছাড়াও গত সপ্তাহে
ব্রিটিশ সেনাদেরকে
‘কাপুরুষ’
আখ্যা দিয়ে তোপের মুখে পড়েছিলেন তিনি।
এদিকে
চৌধুরীর পক্ষ থেকে আসা সর্বশেষ দফা কথা-বার্তাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দেখাতে শুরু
করেছে বিভিন্ন মহল। মুসলিম কাউন্সিল অফ ব্রিটেইনের নেতা ইনায়েত বাংলাওয়ালা
মনে
করেন, বর্ণবাদী দল বিএনপি ব্রিটিশ জনমতের যতোটা প্রতিফলন ঘটায়, চৌধুরী ও তার
ক্ষুদে গ্রুপটির কথাবার্তা ব্রিটেইনের মুসলমানদের ভাবনার ঠিক ততোটাই প্রতিফলন
ঘটায়। কনসার্ভেটিভ পার্টির এমপি প্যাট্রিক
মার্সারের
মতে
চৌধুরীর ব্রিটেইনে বাস করতে পারার অনুমতির ব্যাপারটি নিয়ে হৌম সেক্রেটারীর
গুরুত্বের সাথে ভাবা উচিত। অপর এক এমপি ফিলিপ ডেইভিস মনে করেন, চৌধুরী হচ্ছেন একজন
ইডিয়ট, যিনি কি-না অন্য যে-কারও চেয়ে অধিক মাত্রায় বর্ণবাদী উত্তেজনা ছড়িয়ে চলেছেন।
লন্ডনঃ ১৫
মার্চ ২০০৯
|