|
বাংলাদেশের
বৃহত্তম
মার্কেট বসুন্ধরা সিটীতে
অগ্নিকাণ্ডঃ ৭জন নিহত
বাংলাদেশের
সবচেয়ে বড়ো
মার্কেট বসুন্ধরা সিটিতে রহস্যজনক ভয়াবহ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে এ-ভবনের ১৭
তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়।
এর পর অন্যান্য তলাতেও
আগুন ছড়িয়ে পড়ে।
এ-রিপৌর্ট
লেখার সময় (রাত সাড়ে ৯টা পর্যন্ত) পর্যন্ত
আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তবে আগুন ধীরে-ধীরে
নিভতে শুরু করেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত
বসুন্ধরার অগ্নিকাণ্ডে প্রাণ
হারিয়েছেন ৭ ব্যক্তি।
বসুন্ধরায় আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।
কেউ বলছেন,
শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আবার অনেকে বলছেন,
সরকারকে বিব্রতকর করতেই
একটি মহল পরিকল্পিতভাবে বিডিআর ঘটনার রেশ কাটতে না কাটতেই আগুনের ঘটনা ঘটিয়েছে।
ঢাকায় আরেকটি জোর গুজব,
রাজধানীতে চালু হতে
যাওয়া আরেকটি বিশাল মার্কেট চালু করার মুখে ষড়যন্ত্রমূলকভাবে বসুন্ধরাতে আগুনের
ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা সিটির আগুন নেভানো ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী
ও
দমকলবাহিনী-সহ
সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটী
হয়েছে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্র
সচিব আব্দুস সোবহান সিকদার।
বসুন্ধরা গ্রুপের
নির্বাহী পরিচালক জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন,
আগুনে ভবনের ১৭ থেকে ২০
তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে।
নিচ থেকে ১৩ তলা পর্যন্ত
নিরাপদ আছে।
আট তলা পর্যন্ত শপিং মলের
দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
২০ তলায় বসুন্ধরা
গ্রুপের চেয়ারম্যানের কার্যালয়।
স্বরাষ্ট্র
মন্ত্রী
সাহারা খাতুন,
বাণিজ্য মন্ত্রী ফারুক
খান,
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
তানজিম আহমেদ,
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা
ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
ঢাকা থেকে
আবদুর রহিম হারমাছি
লন্ডনঃ
১৩ মর্চ
২০০৯ |