|
ঘাতক
ট্রাক কেড়ে নিলো জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর জীবন সঙ্গিনীর জীবন
জিম্বাবুয়ের
প্রধান মন্ত্রী চিঙ্গারাই গাড়ী-করে যাত্রা-পথে সড়ক দুর্ঘটনায় আহত এবং তার স্ত্রী
ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট মুগাবে তার
স্ত্রী-সহ হাসপাতালে দেখতে গিয়েছেন চাঙ্গারাইকে। এ-ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র আছে
কি-না তা খতিয়ে দেখছে চিঙ্গারাই দল এমডিসি।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট
মুগাবের প্রতিদ্বন্দ্বী ও দীর্ঘ রাজনৈতিক ঝঞ্চা-শেষে ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠিত
ঐক্যমতের সরকারের প্রধান মন্ত্রী মর্গান চিঙ্গারাই শুক্রবার এক সমাবেশের উদ্দেশ্যে
যাত্রাপথে মালবাহী এক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী
সৌসান চিঙ্গারাই গাড়ীর ভিতরে সাথে-সাথেই প্রাণ হারিয়েছেন।
প্রকাশিত খবরে জানা যায়, রাজধানী হারারের দক্ষিণে নিজের গ্রামের বাড়ী বুহেরা
এলাকায় শনিবারে অনুষ্ঠিতব্য একটি সমাবেশে যোগদানের জন্য গাড়ী-বহর
নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা কবলিত
হন প্রধান মন্ত্রী চিঙ্গারাই। জানা যায়, চালক ঘুমিয়ে পড়ার কারণে ট্রাকটি পাশ থেকে
আঘাত করলে প্রধান মন্ত্রীর গাড়ীটি উল্টে গিয়ে তিনটি গড়ান খায়। মর্গান চিঙ্গারাইয়ের
৩১ বছরের বিবাহিত জীবনের সঙ্গিনী ও ৬ সন্তানের জননী সৌসান
চিঙ্গারাই রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও সে-দিন তিনি স্বামীর সহযাত্রী ছিলেন।
গুরুতর আহত অবস্থায় সদ্য
বিপত্নিক মর্গান চিঙ্গারাইকে হাসপাতালে চিকিৎসাধীন করলে সে-দিনই প্রেসিডেন্ট মুগাবে
তার স্ত্রী-সহ তাকে দেখতে যান। সংবাদ মাধ্যমগুলো জানায়, হাসপাতালে আহত প্রধান
মন্ত্রীকে পরিদর্শন-কালে প্রেসিডেন্ট মুগাবে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে
অস্বীকৃতি জানান।
এদিকে নিজের দল মুভমেন্ট
ফর ডেমোক্রেটিক চেইঞ্জ (এমডিসি) সূত্রে জানা যায়, প্রধান মন্ত্রী চিঙ্গারাইর অবস্থা
মেশিন নির্ভর হলেও এখন স্থিতিশীল রয়েছে। এমডিসির মুখপাত্র নেলসন চামিসা সংবাদ
মাধ্যমকে জানিয়েছেন, সংঘটিত দুর্ঘটনার পিছনে কোনো কারসাজি আছে কি-না, তা খতিয়ে
দেখার জন্য এবং এ-বিষয়ে অসস্থান স্বচ্ছ করার জন্য পার্টির জাতীয় কর্যকরী পরিষদ
শনিবারে এক জরুরী সভায় মিলিত হবে। তিনি জানান, তারা দলের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা
অবলম্বন করে কথা বলেছেন। দৃশ্যতঃ তারা এমন মন্তব্য করতে চান না, যাতে সদ্য
প্রতিষ্ঠিত কিন্তু ঐক্যমতের সরকারের নড়বড়ে অবস্থার উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ুক।
লন্ডনঃ
৬
মার্চ ২০০৯ |