|
গান্ধীর স্মৃতি-দ্রব্য
নিলামে বিক্রি
যুক্তরাষ্ট্রেঃ মূল্য ১.৮
মিলিয়ন ডলার
অখণ্ড
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহন দাস করম চাঁদ গান্ধীর স্মৃতি-ধরক তার কয়েকটি
ব্যক্তিগত ব্যবহারের জিনিস যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হয়েছে। সংগ্রহকারী
স্বত্বাধিকারী যে-শর্তে ভারতের কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন গান্ধীর
স্মৃতি-দ্রব্য, ভারত তা মেনে নেয়নি। নিলাম বন্ধে ভারতীয় আদালতের নির্দেশ অগ্রাহ্য
করেছে নিলামী প্রতিষ্ঠান। অবশেষে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী এগুলো কিনেছেন ভারত
সরকারকে দান করবেন বলে।
'মহাত্মা' নামে
সমধিক পরিচিত ভারতের অবিসংবাদিত নেতা গান্ধীর বিখ্যাত গোলাকার চশমা, চশমার খাপ,
চামড়ার একজোড়া চটি, কাঁসার থালা-বাটি, একটি পটেট-ঘড়ি ও
কয়েকটি ছবি বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের এন্টিক্যুরাম অকশনিয়ার নামের একটি
প্রতিষ্ঠান প্রকাশ্য নিলাম ডেকে ১৮ লক্ষ ডলার মূল্যে বিক্রি করেছে।
খবরে প্রকাশ,
সংগ্রহাকারী ও স্বত্বাধিকারী জেইমস ঔটিস গান্ধীয় স্মৃতি-দ্রব্যগুলো নিলামে দিলে
ভারত তাতে প্রতিবাদ জানায়। গান্ধীর ব্যাপারে তীব্র অনুভূতিশীল সাধারণ ভারতীয়দের
অনেকেই এ-নিলাম প্রচেষ্টার প্রতিবাদ করে স্মৃতি-দ্রব্যগুলো ফিরিয়ে চান।
যুক্তরাষ্ট্রের ক্যালিফৌর্নিয়া ভিত্তিক বিক্রেতা জেইমস ঔটিস শর্ত-সাপেক্ষে
স্মৃতি-দ্রব্যগুলো ফিরিয়ে দিতে রাজী হন। ঔটিস দুটি শর্ত দিয়ে বলেন, ভারত এর মধ্যে
যে-কোনো একটি শর্ত মেনে নিলে তিনি তা সানন্দে ফিরিয়ে দিবেন। প্রদত্ত শর্ত দুটির
মধ্যে একটি হচ্ছে, ভারতীয় দরিদ্র সাধারণের অবস্থার উন্নয়নের জন্য ভারতীয় কেন্দ্রীয়
বাজেটের বরাদ্দ বাড়াতে হবে, নয়তো বিশ্ব-জুড়ে গান্ধীর অহিংসার নীতি প্রাচারের জন্য
একটি ট্যুরকে আর্থিকভাবে সমর্থন করতে হবে। ঔটিস বলেন, 'আমি লোভের দ্বারা নয়, বরং
নৈতিকতার দ্বারা প্রণোদিত।'
ভারত-সরকার ঔটিসের শর্তকে 'ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল' আখ্যা
দিয়ে তা মানতে অস্বীকৃতি জানায়।
বুধবার গান্ধীর
আইনী উত্তরাধিকারী নবজীবন ট্রাস্ট পাবলিশিং কৌম্পানীর আবেদনের প্রেক্ষিতে রাজধানী
দিল্লিতে উচ্চ আদালত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় বৃহস্পতিবারে নিলাম বাতিল
করার নির্দেশ দিয়ে একটি স্থিগতাদেশ জারী করে। ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়,
ম্যানহাটনের নিলামকারী প্রতিষ্ঠান এন্টিক্যুরাম অকশনিয়ার্সের কাছে দিল্লির উচ্চ
আদালতের জারীকৃত স্থগিতাদেশ পৌঁছে দেয়া হয়েছে, কিন্তু তারা এ-স্থগিতাদেশ অগ্রাহ্য
করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রকাশিত খবরে জানা
যায়, বৃহস্পতিবার এন্টিক্যুরাম অকশনিয়ার্সে
প্রচুর ভারতীয় নিলাম-ক্রেতার সমাগম ঘটে। ভারতীয়-বোধে উদ্বুদ্ধ নিলাম-ক্রেতাদের
উদ্দেশ্য ছিলো গান্ধীয় স্মৃতি-দ্রব্যগুলোকে অভারতীয়দের হাতে যাওয়া থেকে রক্ষা করা।
জানা যায়, ২০ হাজার থেকে ৩০ হাজার ডালারের সংরক্ষিত মূল্যে নিলাম শুরু হলে শেষ
পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য ব্যবসায়ী ভিজে মাল্যের তরফে ১.৮
মিলিয়ন ডলারের ডাকে
নিলামের হাতুড়ি পড়ে। বিজেতা নিলাম-ক্রেতা ভিজে মাল্যের
প্রতিনিধি সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান যে, তিনি নিলামে ক্রীত গান্ধীয়
স্মৃতি-দ্রব্য ভারত-সকরারকে উপহার দিবেন।
গান্ধীয়
এ-স্মৃতি-দ্রব্যগুলো কীভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফৌর্নিয়ার জেমস ঔটিসের কাছে গেলো,
সে-ব্যাপারে বিস্তারিত তথ্য না-পাওয়া গেলেও ধারণা করা হয়, গান্ধীর জীবদ্দশায়ই
তিনি এগুলো দেশ-বিদেশের বিভিন্ন-জনকে দান করেন। গান্ধীর এক
প্রিয় নাতনী পান কাঁসার থালা-বাটি। ভারতীয় স্বাধীনতার আলোচনার আগে এডেনে তোলা একটি
আলোকচিত্রের বিনিময়ে গান্ধীর কাছ থেকে তার চামড়ার চটি জোড়া লাভ করেন এক ব্রিটিশ
সেনা-কর্মকর্তা। গান্ধীর বিখ্যাত গোল-চশমা উপহার পান এক
ভারতীয় সেনা-কর্মকর্তা, যিনি গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন
ভারত স্বাধীন করতে তিনি রাজনৈতিক ও আদর্শিক প্রেরণার লাভ করেছিলেন কোথা
থেকে। উত্তরে গান্ধী নিজের গোল-চশমাটি সেনা-অফিসারের হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, 'আমার
এ-দুটি চোখ'।
লন্ডনঃ ৬ মার্চ
২০০০৯ |