|
বিশ্বে
অর্থনৈতিক উত্তরণে যুক্তরাষ্ট্রের ভূমিকা রাখার আহবান ব্রাউনের
বিশ্বের
অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসার লক্ষ্যে অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ জন্য
মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। সংরক্ষণশীলতা
পরিহার করে সহযোগিতা বৃদ্ধি এবং পৃথিবী-জুড়ে ব্যাকিং ও অর্থ ব্যবস্থায় পরিবর্তনের
সুপারিশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে সফরে যাওয়া
প্রধানমন্ত্রী ব্রাউন বুধবার রাজধানী ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিতে গিয়ে
বিশ্বের চলমান অর্থনৈতক সঙ্কট দূরীকরণে সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করে
যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার অনুরোধ করেন। বর্তমান মুহূর্তকে সম্মিলিত প্রচেষ্টার
জন্য উৎকৃষ্ট সময় বলে উল্লেখ করে ব্রিটিশ প্রধান মন্ত্রী বলেন, 'আমাদের উচিত হবে
এ-মুহূর্তকে অধিকার করা - কারণ, একত্রে কাজ করার জন্য এতো আগ্রহী বিশ্ব আমি এর আগে
কখনও দেখিনি।' তিনি বলেন, ' এর প্রয়োজনীয়তা আগে কখনও এতো অনুভূত হয়নি। এবং এর আগে
কখনও সহযোগিতার সুবিধাদি এতো সুদূর প্রসারী রূপে দেখা দেয়নি।'
প্রেসিডেন্ট নির্বাচিত
হবার পর বারার ওবামার সাথে ইউরোপের প্রথম সফরকারী নেতা গর্ডন ব্রাউন পৃথিবীর
অর্থনৈতিক ও আর্থিক সঙ্কটে সৃষ্ট মিলিয়ন-মিলিয়ন মানুষের কর্মহানির কথা উল্লেখ করে
বলেন, একটি 'অর্থনৈতিক ঘূর্ণিঝড়' সব কিছু ধ্বসিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতি
ইউরৌপের মনোভাব প্রসঙ্গে গর্ডন ব্রাউন জানান, ইউরৌপ যুক্ররাষ্ট্রের সাথে আরও
ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর হয়ে আছে। তিনি বলেন, 'স্মরণ-কালের মধ্যে এই
মুহূর্তে ইউরৌপে সবচেয়ে বেশি মার্কিন-বান্ধব নেতৃত্ব অধিষ্ঠিত রয়েছে, যারা আপনাদের
সাথে সহযোগিতা করার জন্য নিজেদের মধ্যে আরও বেশি সহযোগিতা চাইছে।' উল্লেখ্য,
প্রেসিডেন্ট ওবামার পূর্বসূরী জর্জ বুশের ইরাক আক্রমণের কারণে ফ্রান্স-সহ ইউরৌপের
অনেক দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।
প্রধান মন্ত্রী জানান,
মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নিজেই কঠিনতম সঙ্কটের সম্মুখীন, সেখানে সে এককভাবে
বিশ্ব অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে তা প্রত্যাশিত নয়। তিনি বৃহত্তর সহযোগিতার
ভিত্তিতে পৃথিবীর ব্যাংকিং ও অর্থব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর
গুরুত্বারোপ করে বলেন, 'অর্থনৈতিক মন্দা যে-গভীরতা সৃষ্টি হয়েছে এবং এর পুনরুদ্ধারে
যে-ব্যাপ্তি আমাদেরকে নিশ্চিত করতে হবে, চলুন আমরা বিশ্ব-জুড়ে তার সম-পরিমাণের
উদ্দীপক তৈরী করতে এবং সুদের হার কমাতে একত্রে কাজ করি।'
বর্তমান সঙ্কটের আলোকে
শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে বলে ব্রাউন মন্তব্য করেন। তিনি এ-মর্ম মত প্রকাশ করেন
যে, বৈশ্বিক অর্থ ব্যবস্থা সমস্যার সাথে-সাথে সুবিধারও বিস্তার ঘটাতে পারে। ব্রাউন
বলেন, 'আজকের আর্থিক প্রতিষ্ঠানসমূহ পরস্পরের সাথে এতোই নিবিড়ভাবে জড়ানো,
যে-কোনোখানের একটি খারাপ ব্যাংক সবখানের সব ভালো ব্যাংকের জন্যই হুমকির কারণ তৈরী
করতে পারে।' 'সুতরাং আমরা কি পশ্চাত-যাত্রা ও সংরক্ষণশীলতার প্রতিযোগিতা করবো, যা
ইতিহাস-মতে শেষ পর্যন্ত কাউকেই রক্ষা করে না? না। আমাদের আস্থা থাকা উচিত যে, আমরা
আমাদের সম্মুখবর্তী সুযোগসমূহ অধিকার করতে ও ভবিষ্যতকে আমাদের পক্ষে কাজে লাগাতে
পারি।'
উল্লেখ্য, সম্প্রতি
যুক্তরাষ্ট্র তার ৭৮৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক উদ্দীপক প্যাকেইজের অংশ হিসেবে
সংশ্লিষ্ট অর্থ দিয়ে শুধুমাত্র মার্কিন-প্রস্তুত পণ্য কিনার 'আমেরিক্যান কিনুন'
আপ্তবাক্যের যে-বিধান ঘোষণা করেছে, তা ইউরৌপ-সহ বহির্বিশ্বে উদ্বেগের সৃষ্টি করেছে।
লন্ডনঃ ৪ মার্চ ২০০৯ |