London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

পাকিস্তানে শ্রীলঙ্কা টীম আক্রান্তঃ ৫ পুলিস নিহত  ৭ খেলোয়া আহত

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে অজ্ঞাত-পরিচয় অস্ত্রধারীরা শ্রীলঙ্কা থেকে খেলতে আসা ক্রিকেট দলের উপর সশস্ত্র আক্রমণ চালিয়ে মঙ্গলবার ছয় খেলোয়াড়কে আহত এবং নিরাপত্তা-দানে নিয়োজিত পাঁচ পুলিসকে হত্যা করেছে।

অনেকটা মুম্বাই হামলার মতো মারাত্মক অস্ত্রশস্ত্রে সেজে এক ডজন মুখোশধারী আক্রমণকারী কমান্ডৌ-কায়দায় লাহোরের ৬০,০০০ আসন বিশিষ্ট গাদ্দাফী স্টেডিয়ামে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় আক্রমণ চালিয়ে এ-হতাহতের ঘটনাটি ঘটায়। পুলিসের বর্ণনানুসারে, তারা কলাশনিকভ রাইফেল, গ্রেনেইড ও রকেট লাঞ্চার ব্যবহার করে আক্রমণের সূচনা করে এবং স্টেডিয়ামের দিকে আসতে থাকা শ্রীলঙ্কান খেলোয়াড়দের বহন করা গাড়ীর দিকে ব্রাশফায়ার করে। লাহোরের পুলিস-প্রধান হাজি হাবিবুর রহমান আক্রমণকারীদেরকে সুপ্রশিক্ষিত সন্ত্রাসবাদী বলে বর্ণনা করেন। রহমান জানান, খেলোয়াড়দের সুরক্ষা-দানকারী পুলিস দলের পাঁচ সদস্য আক্রমণে প্রাণ হারান এবং বিভিন্ন মাত্রায় আহত হন ৭ খেলোয়াড়।

খেলোয়াড়দের মধ্যে একজন পায়ে এবং আরেকজন বুকে গুলিবিদ্ধ হন। তবে পুলিস-প্রধানের মতে, তাদের জখম মৃত্যু-আশঙ্কাদায়ক কিছু নয়। অবশ্য, আহতদের চিকিৎসার জন্য সাথে-সাথেই স্টেডিয়াম থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শ্রীলঙ্কার সরকারী সূত্রে আহত খেলোয়াড় দুজনের নাম থিনাল সামারাভীরা ও থারাঙ্গা পারানাভিতানা বলে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিকভাবে প্রদর্শিত টেলিভিশন ফুটেইজে দেখা যায়, আক্রমণকারীরা কমান্ডৌদের মতো পিঠে রাকস্যাক ও হাতে মেশিনগান নিয়ে পুলিস লাইনের দিকে গুলি ছুঁড়তে-ছুঁড়তে রাস্তায় দৌড়াচ্ছে। পুলিসের ভাষ্য অনুসারে, আক্রমণকারীরা নিটকটবর্তী একটি শপিং সেন্টারের ভিতরে পালিয়ে যায়। তবে লাহোর পুলিস আক্রমণকারীদের জীবিত বা মৃত পাকড়াও করার জন্য সমগ্র এলাকাটি ঘেরাও করেছে। এ-প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি এ-আক্রমণের পিছনে কারা দায়ী।

পাঞ্জাবের গভর্নর সালমান তাসীর বলেছেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসবাদী আক্রমণ। তিনি লাহোরের আক্রমণকে গত বছরের ভারতের মুম্বাই আক্রমণের সঙ্গে তুলনা করে বলেন, মুম্বাইয়ে যে-ধরণের পদ্ধতি অবলম্বন করে যে-রকম লোকেরা আক্রমণ করেছিলো, [লাহোরের] এ-আক্রমণও ঠিক তাই হয়েছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে পাকিস্তান ভিত্তিক ইসলামী চরমপন্থী সংগঠন লস্কর-ই-তৈয়বা মুম্বাই আক্রমণ করে প্রায় ১৭০ ব্যক্তিকে হত্যা করে।

এদিকে শ্রীলঙ্কা সরকার এ-ঘটনাকে কাপুরুষোচিত আক্রমণ বলে মন্তব্য করেছে। দেশটির ক্রিকেট সংস্থার কর্মকর্তারা এ- আক্রমণের পরিপ্রেক্ষিতে দল-প্রত্যাহার করার ঘোষণা দিয়ে বলেছে, সকল খেলোয়াড়কে যতো দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে। প্রকাশিত সংবাদে জানা যায়, শ্রীলঙ্কার আহত খেলোয়াড়দের স্বদেশে ফিরিয়ে আনতে তার বিদেশ মন্ত্রীকে পাকিস্তানে পাঠিয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ভারত ও অস্ট্রেলিয়া পাকিস্তানে অনুষ্ঠেয় টেস্ট প্রতিযোগিতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করলেও শ্রীলঙ্কা তাতে অংশগ্রহণ করে।  পাকিস্তানে অংশগ্রহণকারী টীমের অংশ নন এমন একজন শ্রীলঙ্কান ক্রিকেট তারকা সানাথ জয়সুরিয়া সংবাদ মাধ্যমে মন্তব্য করে বলেন, এমনকি যুদ্ধ-বিক্ষুব্ধ শ্রীলঙ্কাতেও ক্রিকেট খেলোয়াড়দেরকে কখনও টার্গেট করা হয় না। তিনি বলেন, আমরা শকড্‌। এর আগে আমরা কখনও এ-রকম অভিজ্ঞতার পাইনি। কিন্তু ভালো সংবাদ যে, তারা [টীম] সকলে নিরাপদ আছেন। এ-প্রসঙ্গে পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক রাজা রিয়াজ বলেন, আমাদেরকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার উদ্দেশ্যে ও আমাদের ভাবমূর্তি ধ্বংস করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে এটি [আক্রমণ] করা হয়েছে। তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য তৈরী রয়েছি।

ব্রিটেইনের দ্য গার্ডিয়ান পত্রিকার মতে, মঙ্গলবারের ঘটনা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার সম্ভাবনাকে কয়েক বছরের জন্য না হলেও কয়েক মাসের জন্য খতম করে দিলো।

লন্ডন অফিসঃ ৩ মার্চ ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.