|
বর্ণবাদ নিয়ে জাতিসংঘ
আয়োজিতব্য
অনুষ্ঠান বর্জনের পথে যুক্ত্ররাষ্ট্র
জাতিসংঘের তত্ত্বাবধানে এ-বছরের এপ্রিল
মাসে সুইৎজারল্যান্ডের জিনিভাতে বর্ণবাদ নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কনফারেন্স বর্জনের
হুমকি প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, কনফারেন্সের দলিলাদি
থেকে ইসরায়েলের বিরুদ্ধে আনীত সকল বক্তব্য পরিবর্তনের মাধ্যমে তুলে নিতে হবে।
অন্যথায় যুক্তরাষ্ট্র কনফারেন্স বর্জন করবে।
খবরে প্রকাশ, দক্ষিণ আফ্রিকার ডারবানে
২০০১ সালে অনুষ্ঠিত হওয়া কনফারেন্সের ধারাবাহিকতায় এ-বছরের এপ্রিলে
জিনিভায়
অনুষ্ঠিত হবে
‘দ্য কনফারেন্স
এ্যাগেইনস্ট রেইসিজম’। শুক্রবার
যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল জিনিভায় কনফারেন্স সংক্রান্ত প্রস্তুতি আলোচনায়
অংশ নিয়ে জানান, প্রস্তাবের খসড়া অগ্রহণযোগ্য। মার্কিন স্টেইট ডিপার্টমেন্টের
মুখপাত্র রবার্ট ঊড জানান, যে-দলিল নিয়ে আলোচনা চলছে, তা খারাপ থেকে খারাপতর হয়েছে।
তিনি বলেন,
‘খসড়াটির বর্তমান
বক্তব্যের মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য নয়।’
মুখপাত্র ঊড নিশ্চিত করেন, যদি চুড়ান্ত বিবৃতিতে শুধুমাত্র একটি দেশকে বা একটি
সংঘরশষের সমালোচনা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র কনফারেন্সে যোগদান করবে না। তিনি
বলেন, ‘কোনো কনফারেন্স যদি এ-রকম
বক্তব্যের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়, তাহলে বর্ণবাদ সংক্রান্ত সমস্যার বিষয়ে আমরা
স্পষ্টভাবে কথা বলার সুযোগ হারাবো।’
উল্লেখ্য, জায়নবাদকে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠা ও রক্ষা করার পন্থা হিসেবে বর্ণনার
প্রতিবাদে মার্কিন ও ইসরায়েলী প্রতিনিধিরা ২০০১ সালে ডারবান কনফারেন্স থেকে বেরিয়ে
এসেছিলেন। এদিকে, ইতিমধ্যেই
‘ডারবান
২’ নামে পরিচিত হওয়া জিনিভা
কনফারেন্সটি ইসরায়েল ও কানাডা বর্জন করার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলী সমর্থকরা যুক্তরাষ্ট্রের এ-পদক্ষেপকে
স্বাগত জানিয়েছে। আমেরিকান ইসরায়েল পাবলিক এ্যাফেয়ার্স কমিটী এক বিবৃতিতে বলে,
‘এপ্রিলে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে
আমেরিকা থেকে কোনো প্রতিনিধি না পাঠানোর প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্ত সঠিক হয়েছে।’
এদিকে ৫০টি ইসরায়েলী সংগঠন এক যুক্তবিবৃতিতে জানিয়েছে, বিষয়টি ২০০১ সালের মতোই
পুনরুল্লেখিত করা হয়েছে। তারা বলেন,
‘আমাদের
আশা যে, ইউরোপীয়ান দেশগুলোও একই পথ অবলম্বন করবে এবং বর্জনের ঘোষণা প্রদান করবে।’
জানা গেছে, মার্কিন কর্তৃপক্ষ ইউরোপীয়ান নেতাদের কনফারেন্স বর্জনের জন্য চাপ প্রদান
করছে। মার্কিনীরা এক্ষেত্রে খসড়া দলিলের বক্তব্য পরিবর্তন অথবা বর্জন, এভাবেই বিষয়টি
নির্ধারণ করতে চাইছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
লন্ডনঃ ২৮ ফেব্রুয়ারী, ২০০৯ |