London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

পাঞ্জাবে সুপ্রীম কৌর্টের রায়ের কারণে ব্যাপক বিক্ষোভঃ সেনা তলব

পাকিস্তানের পাঞ্জাবে সরকার বিরোধী বিক্ষোভ সামাল দিতে প্যারামিলিটারী মোতায়েন করা হয়েছে। এ সপ্তায় পাঞ্জাবে কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসন প্রতিষ্ঠার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হলে প্রাদেশিক সরকারের অনুরোধে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, পাঞ্জাবের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে পাকিস্তানের বৃহত্তম বিরোধী দল মুসলিম লীগ (এন) বিজয় অর্জন করেছে।

খবরে প্রকাশ, বুধবার পাকিস্তানের সুপ্রীম কৌর্ট প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে একটি নির্দেশ জারী করেছে। নির্দেশটিতে বলা হয়েছে, নওয়াজ শরিফ ২০১৩ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো পদ গ্রহণ করতে পারবেন না। এছাড়া কৌর্ট নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকেও তার নব-নির্বাচিত সরকারী কার্য্যালয়ে না যাওয়ার নির্দেশ প্রদান করেছে। উল্লেখ্য, শাহবাজ শরিফ সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, কৌর্টের নির্দেশের পর নওয়াজ অভিযোগ করেন যে, সরকার তাকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। তিনি বৃহস্পতিবার বলেন, আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা এ-দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হবো। শরিফ আরও বলেন, আমি সহিংসতায় বিশ্বাস করি না এবং ধ্বংসাত্মক কিছু চাই না, কিন্তু জনগণ এ-রায়ের বিরুদ্ধে তাদের আবেগ-অনুভুতি প্রকাশ করতে চাইলে কে থামাবে তাদের? উল্লেখ্য, নওয়াজ শরীফের জন্মস্থান পাঞ্জাব প্রদেশ মুসলিম লীগের (এন) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে কবে ও কখন পাঞ্জাবের নতুন প্রাদেশিক সরকার গঠিত হবে, সে-বিষয়টি এখনও জানা যায়নি।

বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে দেশটির গণতন্ত্রের নাজুক অবস্থাকে আরও সঙ্গীন করে তুলবে। এছাড়া তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে চলমান প্রক্রিয়াতেও সরাসরি প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

লন্ডনঃ ২৭ ফেব্রুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.