|
ব্রিটেইনে মন্দাঃ অভিবাসনে আগ্রহী পূর্ব-ইউরৌপীয়দের
সংখ্যা
হ্রাস
চলমান
অর্থনৈতিক মন্দার পরিণতিতে
পূর্ব-ইউরৌপের দেশগুলো থেকে ব্রিটেইনে অভিবাসন নিতে আগ্রহী লোকজনের সংখ্যা
ব্যাপকভাবে কমে গেছে।
অফিস অফ
ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের মঙ্গলবারের
খবরে প্রকাশ ২০০৮ সালের শেষ তিনমাসে ব্রিটেইনে ওয়ার্ক-পারমিট নেয়ার জন্য আবেদন
করেছেন মাত্র ২৯ হাজার পূর্ব-ইউরৌপীয় নাগরিক। ২০০৭ সালের একই সময়কালে ওয়ার্ক
পারমিটের জন্য আবেদন করেছিলেন ৫৩ হাজার পূর্ব-ইউরোপীয়। কর্তৃপক্ষ জানিয়েছে,
২০০৪ সালে পৌল্যান্ড
সহ
পূর্ব-ইউরৌপের দশটি দেশ ইউরৌপীয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য হবার পর থেকে আবেদনকারীর
সংখ্যা কখনও এতটা নেমে আসেনি।
ন্যাশনাল
স্ট্যাটিস্টিকসের হিসাবে দেখা যাচ্ছে পূর্ব-ইউরোপ থেকে যেসব লোকজন ব্রিটেইনে
কাজ-কর্ম করতে আসেন তাদের ৭৮ শতাংশের বয়েস ১৮ থেকে ৩৪ বছরের
মধ্যে।
উল্লেখিত
অঞ্চল থেকে আসা মাত্র ১১ শতাংশ মানুষ ব্রিটেইনে আসার সময় সাথে করে তার উপরে
নির্ভরশীল ব্যক্তিদের নিয়ে আসেন। আরও উল্লেখ্যযোগ্য বিষয় হচ্ছে- পূর্ব-ইউরোপ থেকে
যারা ব্রিটেইনে কাজ করতে এসেছিলেন তাদের অনেকেই ইতিমধ্যে নিজ-নিজ দেশে ফিরে গেছেন।
লক্ষনীয়
ব্যাপার, এমন এক সময়ে উপরের খবরটি প্রকাশিত হলো যখন কাজ-কর্মের খোঁজে ব্রিটেইন আসতে
চাওয়া সহস্র-সহস্র মানুষকে ঠেকানোর ব্যাপারে কড়া ঘোষণা দেয়া হয়েছে। গত উইক-এন্ডে
হৌম সেক্রেট্যারী
জ্যাকি স্মীথ স্বয়ং এ-ধরণের
একটি ঘোষণা দিয়েছেন।
লন্ডনঃ ২৫ ফেব্রুয়ারী, ২০০৯ |