London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ইরাক বিষয়ক তথ্যাদি প্রকাশ ঠেকাতে ভিটৌ প্রয়োগ করবে সরকার

ইরাক আগ্রাসনে যুক্ত হবার ব্যাপারে ২০০৩ সালের মধ্য-মার্চে ব্রিটিশ কেবিনেটের দুটি সভাতে ঠিক কি আলাপ-আলোচনা হয়েছিলো তা প্রকাশ করা ঠেকানোর জন্য ভিটৌ ক্ষমতা ব্যবহার করা হবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। গতো মাসে ইনফরমেশন ট্রাইবুনালের পক্ষ থেকে এ-বিষয়ে যে আদেশটি দেয়া হয়েছিলো তা ঠেকানোর জন্যই উদ্যোগটি নেয়া হয়েছে।

হাউস অফ কমন্সে বক্তব্য দানকালে মঙ্গলবার জাস্টিস সেক্রেট্যারী জ্যাক স্ট্র জানান, ২০০৩ সালের মার্চ মাসের ১৩ ও ১৭ তারিখের কেবিনেট সভা দুটির তথ্য প্রকাশ করার ব্যাপারে ট্রাইব্যুনাল থেকে যে নির্দেশ দেয়া হয়েছে তা ঠেকানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ভিটৌ ক্ষমতা প্রয়োগ করা হবে। ইতিপূর্বে আর কখনও ব্রিটিশ সরকার এ-ধরনের উদ্যোগ গ্রহ করেনি। ফ্রিডম অফ ইনফরমেশন এ্যাক্টের আওতায় ট্রাইবুন্যালের পক্ষ থেকে সরকারকে সভা দুটি সম্পর্কে তথ্য প্রকাশের নির্দেশ দেয়া হয়েছিলো।

ভিটৌ-দানের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দেখিয়ে জ্যাক স্ট্র জানান, জনস্বার্থে সভার বিবরনী প্রকাশ করার কথা বলে সরকার-ব্যবস্থার সংহতি রক্ষা সংক্রান্ত জনস্বার্থের ব্যাপারটি পরিত্যাগ করা যায় না। তিনি আরও জানান, ইরাকে অভিযান বিষয়ক সভা দুটির বিবরণ প্রকাশ করা হলে কেবিনেট সরকার-ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।  উল্লেখ্য, সভা দুটিতে ইরাক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হবার ব্যাপারে বিস্তারিত আলাপ-আলোচনা করা হয়েছিলো। আগ্রাসন-বিরোধীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সভা দুটির বিবরণ প্রকাশের দাবী জানানো হয়েছে। সভা দুটির বিবরণ প্রকাশিত হলে টনি ব্লেয়ার সরকারের আগ্রাসনে যুক্ত হবার যুক্তিগুলো বুঝা যাবে বলে মনে করা হয়।

লন্ডনঃ ফেব্রুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.