London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্রোহঃ বহু সংখ্যক হতাহত

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী-বিডিআরের ভিতর এক বিদ্রোহের ঘটনায় বেশ কয়েক জন সামরিক অফিসার সহ অন্ততঃ পক্ষে তিন জন বেসামরিক ব্যক্তি নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, জওয়ানদের বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে এ-বিদ্রোহের সৃষ্টি। বিদ্রোহাত্মক পরিস্থিতি নিওয়ন্ত্রণে দেশের নিয়মিত বাহিনী তলব করা হয়েছে। এছাড়াও বিমান বাহিনী, বিশেষ নিরাপত্তা বাহিনী র‌্যাব ও পুলিস বাহিনীর সদস্যরা বিদ্রোহ স্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে জড়ো হয়েছে। এ-রিপৌর্ট লেখার সময়ে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, রাজধানী ঢাকার পিলখানাবিডিআরের সদর দফতর বিদ্রোহীদের দখলে রয়েছে।

খবরে প্রকাশ, বুধবার সকালে বিডিআর বাহিনীর কিছু সদস্য তাদের পেশাগত দাবী-দাওয়া আদায়ের জন্য সদর দফতরে কয়েক জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে আটকে রাখার মধ্যে দিয়ে বিদ্রোহের সূচনা করে উল্লেখ্য, বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা সাধারণতঃ নিয়মিত সেনাবাহিনী নিয়োগপ্রাপ্ত হন। খবরে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিয়মিত সেনাবাহিনী পিলখানায় পৌঁছালে দুপক্ষের মধ্যে ব্যাপক আকারে গোলাগুলি ছড়িয়ে পড়ে। এ-সময় বাংলাদেশের কিছু টিভি চ্যানেল ঘটনার লাইভ কাভারেজ সম্প্রচার করে। সেখানে দেখা যায় হেলিকপ্টার থেকে বিডিআর সদর দফতরের উপর গুলি বর্ষণ করা হচ্ছে। প্রত্যুত্তরে বিদ্রোহী জওয়ানরাও পাল্টা গুলি বর্ষণ করে।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, বিডিআরের সৈনিকদের ইতস্ততঃ ছোঁড়া গুলিতে জিগাতলা ও রাইফেলস স্কোয়ার সংলগ্ন এলাকায় তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেনপিপলস ইউনিভার্সিটির বিবিএ-র ছাত্র খন্দকার মোঃ তারিক আজিজ বুকে ও পাঁজরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেনধানমন্ডিতে ওষুধ কিনতে এসে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আমজাদ আলী এছাড়া জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছে মোঃ হৃদয় নামে এক কিশোর বুধবার বিডিআরের বিদ্রোহ চলা-কালে ঘটনা দেখতে গিয়ে কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা

এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, অন্ততঃ দুজন সেনা কর্মকর্তা বুধবারের ঘটনায় নিহত হয়েছেন। নবাবগঞ্জের ড্রেইন থেকে কর্নেল মুজিবুল হক ও লেঃ কর্নেল এনায়েতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিধারণা করা হচ্ছে, গুলি করে হত্যার পরে এদের লাশ পিলখানার ড্রেনে ফেলে দিলে তা ভেসে চলে যায় জানা গেছে, নিহত সেনা কর্মকর্তাদ্বয়ের মধ্যে কর্নেল মুজিবুল হক িলেন এবারের বিডিআর সপ্তাহের প্যারেড কমান্ডার ও অপারেশন ডালভাত টাস্কফৌর্স কমান্ডার অন্যজন লেফটেন্যান্ট কর্নেল এনায়েত ৩৬ ব্যাটালিয়নের কমাণ্ডার ি বুধবারের ঘটনা একজন বিডিআর সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। সদস্যটির নাম সুবেদার মোহাম্মদ আবুল কাশেম বলে জানা গেছে।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদ্রোহীদের ১৪ সদস্য দেখা করে তাদের দাবী-দাওয়া তুলে ধরেন। বিডিআর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিলে তারা অস্ত্র সমর্পণে রাজী হয়েছিলেন সন্ধ্যা ক্ষমতাসীন আওয়ামীলীগের  সাংসদ ফজলে নূর তাপস, পুলিসের মহা-পরিদর্শক নূর মোহাম্মদ ও ঢাকা মহানগর পুলি কমিশনার নাঈম আহমেদ  বিডিআর সদর দপ্তরের জিগাতলা গেটে বিডিআর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন -সময় তারা অস্ত্র সমর্পণের কী অবস্থা, তা জানতে চানতখন বিডিআর সদস্যরা জানান, িি ভিতরে অবস্থানরত জওয়ানদের কেউ-কেউ মানতে চাচ্ছে না

রাতে স্থানীয় সাংসদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিডিআর জিগাতলা গেটে গিয়ে পুনরায় তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিডিআরের এক সদস্য উত্তেজিত কণ্ঠে তাকে বলেন, ‘সেনা বাহিনী না সরে যাওয়া পর্যন্ত আমরা অস্ত্র সমর্পণ করবো না -সময় মির্জা আজম এবং পুলি সদস্যরা বিডিআর সদস্যদের নারী ও শিশুদের বের করে দিতে অনুরোধ করেনতখন বিডিআর সদস্যরা বলেন, ‘আমরা পারবো নাআমরা পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেবো

সর্বশেষ খবর অনুসারে বুধবার রাতে বিডিআরের ১২ সদস্য আম্বালা ইন হোটেলে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আলোচনায় বসেছেনএ সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানক, মীর্জা আজম ও ফজলে নূর তাপসও উপস্থিত ছিলেন বলে জানা গেছে

লন্ডনঃ ২৫ ফেব্রুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.