London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

অর্থনৈতিক মন্দায় শঙ্কায় ব্রিটিশরাঃ দাঙ্গার আশঙ্কা অনেকের মনে

চলমান অর্থনৈতিক মন্দার জের ধরে রাস্তা-ঘাটে দাঙ্গাবাজি শুরু হয়ে যাবার মধ্যে দিন কাটাচ্ছেন ব্রিটেইনের বহু মানুষ এছাড়াও হারে চাকুরী-চ্যুতির ব্যাপারটি নিয়েও শঙ্কার মধ্যে আছেন মানুষ-জন সদ্য প্রকাশিত এক জরীপ থেকে জানা যাচ্ছে এ-তথ্য পুলি বিভাগের পক্ষ থেকে সংবাদ-মাধ্যমকে দেয়া খবর থেকেও এহেন আশঙ্কার প্রমান পাওয়া যাচ্ছে

জরীপকারী প্রতিষ্ঠান ইউগভের সোমবারে প্রকাশিত জরীপ-মতে, অর্থনৈতিক মন্দার প্রকোপ তীব্র হয়ে ওঠার পরিণতিতে রাস্তা-ঘাটে সম্ভাব্য দাঙা-হাঙ্গামা ঠেকানোর জন্য সেনাবাহিনী নামাতে হবে কর্তৃপক্ষকে। প্রৌসপেক্ট ম্যাগাজিনের জন্য ইউগভের জরীপে ৩৭ শতাংশ উত্তরদাতা জানান 'ব্রিটেইনের অনেক শহরেই ভয়াবহ রকমের সামাজিক অস্থিরতা-উত্তেজনা' তৈরী হয়ে যাবার ব্যাপারে তারা নিশ্চিত অথবা এমন কিছুর সম্ভাবনা আছে বলে তারা মনে করেন। তবে ৫১ শতাংশ জানিয়েছেন, তাদের মধ্যে এমন কোনো আশঙ্কা কাজ করছে না। উত্তরদাতাদের মধ্যে ৭৩ শতাংশ মনে করছেন, অর্থনৈতিক মন্দার পরিনতিতে ব্রিটেইনজুড়ে গণহারে ছাঁটাই শুরু হয়ে যাবার সমূহ সম্ভাবনা আছে।

এছাড়াও ৬৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, ২৫-বছরের কম বয়েসীদেরকে বাধ্যতামূলকভাবে এক বছরের জন্য কমিউনিটী সেবামূলক মোটামুটি বেতনের পূর্ণ-কালীন শ্রমে নিয়োজিত করার বিধান চালু হওয়া উচিত। উত্তর দাতাদের মতে, এ-ধরণের কাজের মধ্যে থাকতে পারে অসুস্থ বা বয়ষ্ক ব্যক্তিদের সেবা-দান বা পরিবেশ বিষয়ক প্রকল্পে অবদান রাখা। চলতি মাসের ১০ থেকে ১২ তারিখে সারা দেশ থেকে বিশেষভাবে বাছাই করা ২,২৭০ ব্যক্তির উপরে জরীপটি চালিয়েছে ইউগভ।

এদিকে, পুলিস বিভাগের পক্ষ থেকে আসা তথ্য থেকেও অর্থনৈতিক মন্দা-জনিত সহিংসা আশংকা স্পষ্ট হয়ে উঠেছে। লন্ডন মেট্রৌপলিটান পুলিসের পাবলিক ঔর্ডার বিভাগের প্রধান ডেইভিড হার্টসর্ন জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে লন্ডনে জি-৮ সম্মেলনকে ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে, তার ভাষায়, পরিচিত একটিভিস্টরা রাস্তায় নামার সম্ভাবনা আছে। পুলিসের এ-কর্মকর্তার দাবী, ক্রেডিট ক্র্যাঞ্চের ধাক্কায় বিপর্যস্ত হয়ে থাকা লোকজনের মধ্য থেকে রাস্তায় নেমে দাঙ্গা বাধানোর মতো লোক খুঁজে পাওয়া সহজতর হবে। হার্টর্সনের গোয়েন্দা-সূত্রগুলোর দেয়া তথ্য থেকে দাঙ্গগা সংক্রান্ত প্রস্তুতির প্রমাণ মিলেছে।

লন্ডনঃ ২৪ ফেব্রুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.