|
ইসরায়েলে
সরকার গঠনের পথে
ডানেরাঃ সঙ্গে থাকতে পারে কাদিমা
ডান ও কট্টর ডানপন্থীদের
সমন্বয়ে সরকার গঠনের সম্ভাবনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে ইসরায়েলে।
লক্ষ্য করার ব্যাপার, নতুন সরকারের অংশীদার হিসাবে এখনও ক্ষমতাসীন
জোটের প্রধান শরীক মধ্যপন্থী
কাদিমা পার্টির নামটিও আলোচনায় চলে এসেছে।
শুক্রবার
'ইসরায়েল বেতে' দলের নেতা
এ্যাভিগদর লিবারম্যান
জানিয়েছেন, নতুন সরকার গঠনের ব্যাপারে লিকুদ পার্টির বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে রাজী আছে তার দল।
শুক্রবার প্রেসিডেন্ট শিমন পেরেজের সাথে সাক্ষাত-কালে নেতানিয়াহুর নেতৃত্বে
জৌট গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি জানান লিবারম্যান।
উল্লেখ্য, গত সপ্তাহের নির্বাচনে ১২০ আসনের আইন-সভা নেসেটে তৃতীয় বৃহত্তম দল
হিসাবে আবির্ভূত হয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে ইসরায়েল
বেতে।
বৃহস্পতিবার লিবারম্যান
জানিয়েছিলেন, নতুন
জোট গঠনের ক্ষেত্রে বর্তমান
জোট প্রধান শরীক কাদিমা পার্টিকে অন্তর্ভূক্ত করার ব্যাপারে তিনি আগ্রহী।
এবারের নির্বাচনে ১৮টি আসন পেয়ে তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়ে ব্যাপক
বিস্ময়ের জন্ম দিয়েছেন কট্টর ডানপন্থী লিবারম্যান। তবে শুক্রবার তিনি
এ- মর্মে
ইঙ্গিত দেন যে, শুধুই ডানপন্থীদের দ্বারা গঠিত সরকারে যোগ
দেয়ার ব্যাপারে
তিনি রাজী আছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট
শিমন পেরেজ বর্তমানে বিভিন্ন দলের নেতার সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন। আগামী ২৫
তারিখের মধ্যে তিনি কোনো একটি দলের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ
জানাবেন। রেওয়াজ
মোতাবেক প্রেসিডেন্ট সাধারণতঃ
সংখ্যাগরিষ্ঠ আসন অর্জনকারী দলের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকেন।
তবে এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল মধ্যপন্থী কাদিমার (২৮ আসন) সাথে দ্বিতীয়
দল লিকুদের (২৭ আসন) ব্যবধান বলতে গেলে না থাকায় এবং লিকুদের সাথে কট্টরতম ইসরায়েল বেতের
জোট
গঠনের
বিষয়টি স্পষ্ট হয়ে যাবার কারণে কাদিমার
পরিবর্তে লিকুদকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর সম্ভাবনা অধিক বলে মনে করা হচ্ছে।
এদিকে বর্তমান বিদেশ
মন্ত্রী ও কাদিমা নেতা জিপি লিভিনি জানিয়েছেন,
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন
সত্ত্বেও
তারা বিরোধী দলের আসনে বসতে রাজী আছেন।
নির্বাচনে বেশি আসন লাভ করেও বিরোধী দলে
যেতে চাওয়ার সিদ্ধান্তটিকে ব্যতিক্রম-ধর্মী হিসাবেই মনে করছেন পর্যবেক্ষকরা। কাদিমাকে সরকারে নেয়ার যে প্রস্তাব
লিবারম্যান
দিয়েছেন তাও প্রত্যাখান করেছেন লিভিনি।
দলের ৮০ হাজার সমর্থকের উদ্দেশ্যে পাঠানো মোবাইল টেক্সট
ম্যাসেইজে লিভিনি জানানঃ
বেনিয়ামিন নেতানিয়াহুর
নেতৃত্বে কট্টর ডানপন্থীদের সরকার গঠিত হবার ভিত্তি তৈরী
হয়ে গেছে। এটা কাদিমার পথ নয় বলেও উল্লেখ করেন লিভিনি।
পর্যবেক্ষকদের ধারণা লিকুদ, ও ইসরায়েল বেতের সমন্বয়ে ইসরায়েলে যে-সরকারটি গঠিত হতে যাচ্ছে, তা ফিলিস্তিনের সাথে শান্তি প্রক্রিয়াকে ভয়াবহভাবে বিঘ্নিত করবে। এবারের হামাসের রকেট
হামলার ব্যাপারটিকে ইস্যু হিসাবে ব্যবহার করে নির্বাচনী সাফল্য অর্জনে সক্ষম
হয়েছেন নেতানিয়াহু।
আর লিবারম্যান হচ্ছেন ইসরায়েলের রাজনীতিকদের মধ্যে অন্যতম
প্রধান ফিলিস্তিন-বিরোধী ব্যক্তিত্ব।
লন্ডনঃ ২০ ফেব্রুয়ারী ২০০৯ |