London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

মোবাইলে ফৌনে নগ্ন ছবিঃ মালয়েশিয়াতে রাজনীতিকের পদত্যাগ

মোবাইল ফৌনে নগ্ন ছবি প্রকাশিত হয়ে যাবার জের ধরে দলীয় পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার একজন রাজনীতিক। সারা দেশে অত্যন্ত জনপ্রিয় ও শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী হিসাবে পরিচিত প্রধান বিরোধী দলীয় এ-রাজনীতিক ঘটনাটির জন্য ক্ষমতাসীন মহলকে দায়ী করেছেন।

সংবাদ-মাধ্যম সূত্রে প্রকাশ, অজ্ঞাত কোনো এক মহল থেকে মালয়েশিয়ার  প্রধান বিরোধী দল পিপলস জাস্টিস পার্টির শীর্ষস্থানীয় নেতা এলিজাবেথ ওং (৩৭) এর ঘুমন্ত অবস্থার তোলা নগ্ন ছবি সাধারণ মানুষ-জনের মৌবাইল ফৌনে পাঠিয়ে দেয়া হয় এ-ঘটনাটি মঙ্গলবার পুরো মালেশিয়ার প্রধানতম আলোচ্য বিষয়ে পরিণত হয়। পত্র-পত্রিকাগুলোর ধারণা, এলিজাবেথের প্রক্তন ছেলে-বন্ধু গত বছর কোনো এক সময়ে এলিজাবেথের অজান্তে ফটৌগুলো তুলে নিয়েছিলেন। 

খবরে প্রকাশ, ছবি প্রকাশের ঘটনাকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দলীয় রাজনীতি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ঘোষণার জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এলিজাবেথ। আয়োজিত  সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমি বলতে চাই যে, একজন নারী ও সিংগল ব্যক্তি হিসাবে আমি আমার যৌনতা নিয়ে লজ্জিত নই।' এলিজাবেথ আরও বলেন, 'আমি কোনো আইন ভঙ্গ করিনি। সকলেরই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার থাকা সংক্রান্ত গনতন্ত্রের মৌলিক নীতিমালার উপরে আমি দাঁড়িয়ে আছি।' এলিজাবেথের আশঙ্কা, সামনের দিনগুলোতে এ-ধরণের আক্রমণ আরও বৃহদাকার ধারণ করে অব্যাহত থাকবে। ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে 'ইতরপনার রাজনীতির' দায়ে অভিযুক্ত করেন এ-রাজনীতিক। তিনি জানান, বারিসান ন্যাশনাল সামনের দিনগুলোতেও 'পরিস্থিতির সুযোগ গ্রহণ অব্যাহত রাখবে'।

এলিজাবেথের বক্তব্যের সময় বহু মানুষকে ফুলের গুচ্ছ ও ব্যানার হাতে সংবাদ-সম্মেলনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে রক্ষণশীল গোষ্ঠীর কাছ থেকে যথারীতি কড়া সমালোচনার মধ্যে পড়েছেন এলিজাবেথ। সেল্যানগর অঙ্গরাজ্যের সাবেক চীফ মিনিস্টার মোহাম্মদ খির তোয়ো সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বলেন, 'তিনি [এলিজাবেথ] একজন সিংগল ব্যক্তি; বিবাহিত না হয়ে তিনি কীভাবে একজন পুরুষকে তার কক্ষে স্থান দিতে পারেন?'

এদিকে জাস্টিস পার্টির নেতা আনোয়ার ইব্রাহিম জানান, এলিজাবেথ অং পদত্যাগের ঘোষণা দেয়া হলেও, দলের পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পুর্ণবিবেচনার জন্য আহবান জানানো হয়েছে।  ইব্রাহিম বলেন, 'আমি ক্ষুব্ধ, এ-ধরণের ইতরপনার রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিরক্ত'। জাস্টিস নেতা জানান, এলিজাবেথের রাজনীতি শেষ হয়ে গেছে বলে তিনি কোনোভাবেই মনে করেন না। ইব্রাহিম বলেন, 'তিনি একজন শক্ত নারী। এলিজাবেথ গত বছর জাস্টিস পার্টির হয়ে সেল্যানগর রাজ্য আইন-সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।'

উল্লেখ্য, এলিজাবেথের নগ্ন ছবি ফাঁস হয়ে যাবার ঘটনাটি হচ্ছে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের মাধ্যমে মালয়েশিয়াতে রাজনীতিকের চরিত্র হননের সর্বশেষ ঘটনা। এর আগে মাহাথির মোহাম্মদের শাসনামলে ২০০০ সালে জেলে থাকা অবস্থাতেই আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার অভিযোগ এনে দশ বছর কারাদণ্ড দেয়া হয়েছিলো। ২০০৪ সালে অবশ্য, ফেডারেল কৌর্ট থেকে এ-সাজা তুলে নেয়া হয়। মাহাথিরের সমালোচনা করার কারণেই সমকামিতার অভিযোগ এনে ইব্রাহিমের রাজনৈতিক জীবন শেষ করে দেয়ার চেষ্টা করা হয়েছিলো বলে ব্যাপক অভিযোগ আছে।

লন্ডনঃ ১৭ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.