London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ভেনিজুয়েলাতে সংবিধান পরিবর্তনের গণভোটে জিতে গেলেন শ্যাভেস

প্রেসিডেন্টসহ নির্বাচিত হয় এমন সকল পদে পুণঃনির্বাচনের লক্ষ্যে সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছেন ভেনিজুয়েলার জনগণ। এ-নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে বারংবার নির্বাচনের জন্য হুগৌ শ্যাভেসের (৫৪) পথ উন্মুক্ত হয়েছে।  সমর্থকদের মতে, নির্বাচনে বিজয়ের ফলে গত এক দশক ধরে ভেনিজুয়েলাতে চলমান বলিভারীয় বিপ্লবের কার্যক্রম অক্ষুন্ন রাখা সম্ভব হবে। তবে বিরোধীদের দাবী, গণভৌটে বিজয়কে ব্যবহার করে একনায়ক হয়ে ওঠার পথটি প্রশস্ত করে নিয়েছেন শ্যাভেস।

খবরে প্রকাশ, এবারের নির্বাচনে সংবিধান সংশোধনের পক্ষে প্রায় ৫৫ শতাংশ ভৌট পড়ে। বিপক্ষে পড়েছে প্রায় ৪৬ শতাংশ ভৌট। নির্বাচনী ফল স্পষ্ট হয়ে যাবার পরপর রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবন মীরাফ্লরস প্যালেসের ব্যালকনি থেকে ভাষণ দেন শ্যাভেস। হাজার-হাজার উৎফুল্ল সমর্থকের সামনে দেয়া ভাষণে ভেনিজুয়েলা বিপ্লব ও সমাজতন্ত্রের বিজয় ঘোষণা করেন শ্যাভেস। এছাড়াও তিনি কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রৌ ও লাতিন আমেরিকার জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। শ্যাভেস বলেন, 'ফিদেল, এই বিজয় আপনার ও কিউবাসহ লাতিন আমেরিকার সকল জনগণের।'  উল্লেখ্য, নির্বাচনী বিজয়ের জন্য শ্যাভেসকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠান ক্যাস্ত্রৌ। অভিনন্দন-বার্তায় তিনি জানান, এটি এমন এক বিজয় যার ব্যাপ্তি অনুমান করাটাও দুঃসাধ্য।

স্মরণ করা যেতে পারে, গত বছর সংবিধান সংশোধনের প্রস্তাব সংক্রান্ত গণভৌটে না ভৌট বেশী পড়েছিলো। শ্যাভেস প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে প্রাথমিক প্রস্তাবনাতে কিছু পরিবর্তন সাধ করা হয়। উল্লেখ্য, এবারের গণভৌটে জিততে না পারলে ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না শ্যাভেস। ১৯৯৮ সালে শ্যাভেস ক্ষমতায় আসার পরে ১৯৯৯ সালে যে সংবিধান প্রনয়ন করা হয়েছিলো তাতে প্রেসিডেন্ট পদে  সর্বোচ্চ দুইবার নির্বাচনের কথা বলা হচ্ছিলো।

নির্বাচনী বিজয় উপলক্ষ্যে দেয়া ভাষণটিতে শ্যাভেস নিজেকে ২০১৩ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দেন। তিনি বলেন, 'এই সৈনিক হচ্ছে ২০১৩ ও ২০১৯ সালের নির্বাচনের একজন  আগাম-প্রার্থী। আমরা রাজনৈতিক দিগন্ত স্বচ্ছ করে দিয়েছি।' ভেনিজুয়েলার ভবিষ্যতের দোরকে  এখন  দারুনভাবে উন্মুক্ত আখ্যা দিয়ে শ্যাভেস আরও বলেন, 'আজ আমি জানাচ্ছি যে, আমি আমার জীবন ভেনিজুয়েলার জনগণের সেবাতে উৎসর্গ করে দিয়েছি এবং উৎসর্গ করে রাখবো। এপথ ধরে আমি আমার জীবনে যা কিছু আছে তার সবই উৎসর্গ  করে  দেবো।'

এদিকে বিরোধীদের পক্ষ থেকে পরাজয় স্বীকার করে নেয়া হলেও, শ্যাভেসের বিজয়কে  একনায়কত্বের পথে ভেনিজুয়েলার এক ধাপ  এগিয়ে যাওয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে।  সরকার বিরোধী অন্যতম নেতা লিওপল্ড লৌপেজ পশ্চিমা সংবাদ-মাধ্যমের  সাথে আলাপকালে গণভৌটকে ঘিরে শ্যাভেসপন্থীরা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উথাপন করেন নির্বাচন পর্যবেক্ষকারীদের পক্ষ থেকে অবশ্য রোববারের নির্বাচনকে সুষ্ঠু-নিরপেক্ষ হিসাবে বর্ণনা করা হয়েছে।

লন্ডনঃ ১৬ ফেব্রুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.