|
পরমাণু অস্ত্র কর্মসূচি
বাদ দিনঃ উত্তর কৌরিয়াকে হুমকি যুক্তরাষ্ট্রের
পরমাণু
অস্ত্র কর্মসূচি বাদ দেয়ার জন্য উত্তর কৌরিয়ার উপরে নতুন করে হুমকি জারী করা হয়েছে
যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস সেক্রেট্যারী অফ স্টেইট হিলারী ক্লিন্টন জানিয়েছেন
পরমাণু অস্ত্র কর্মসূচি বাদ দেয়ার ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা না হলে
দেশটিকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়তা হারানোর ব্যাপারে প্রস্তুতি নিতে হবে।
ক্লিন্টন এখন জাপানে।
টৌকিওতে দেয়া
ভাষণে ক্লিন্টন জানান পরমাণু কর্মসূচি থেকে সরে আসার ব্যাপারে পিয়ংইয়ংকে অবলিম্বে
পদক্ষেপ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, উত্তর কৌরিয়া তাইপোডং-২ নামের ব্যালেস্টিক
মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে শুনা যাচ্ছে। পশ্চিমের
বিভিন্ন সংবাদ-মাধ্যমের তথ্য-মতে তাইপোডং-২ যুক্তরাষ্ট্রের ভূমি স্পর্শ করতে সক্ষম।
ক্লিন্টনের দাবী, এ-ধরণের উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্র-সহ পুরো দুনিয়ার সাথেই উত্তর
কৌরিয়ার সম্পর্ক খারাপ হবে। উল্লেখ্য, পরমাণু কর্মসূচিকে ঘিরে সুদীর্ঘ-কাল ধরেই
দেশটির সাথে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের টানাপোড়েন চলছে। প্রতিবেশী
ও যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কৌরিয়ার পক্ষ থেকেও উত্তর কৌরিয়ার পরমাণু
কর্মসূচির ব্যাপারে আপত্তি জারী আছে। স্মরণ করা যেতে পারে, দীর্ঘ-দিনের সংলাপ
প্রক্রিয়ার পরে মূলতঃ চীনের মধ্যস্থতাতে ব্যাপক অর্থনীতিক সহায়তা ও বাণিজ্য অবরোধ
মুক্তির বিনিময়ে পরমাণু অস্ত্র কর্মসূচি বাদ দেয়ার সম্মতি জানিয়েছিলো দেশটি। কিন্তু
পরবর্তীতে যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধে অঙ্গীকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করে
উত্তর কৌরিয়া।
জাপানের
বিদেশ-মন্ত্রী হিরোফুমি নাকাসোনের উপস্থিতিতে সংবাদ-সম্মেলনে বক্তব্য দান-কালে
হিলারী ক্লিন্টন জানান, উত্তর কৌরিয়ার মিসাইল উৎক্ষেপণের ব্যাপারে যে-সব খবর শুনা
যাচ্ছে, তা সত্যি হলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের দিক থেকে পিয়ংইয়ংয়ের সাথে
সম্পর্ক উন্নয়নের যে-আগ্রহ দেখানো হচ্ছে, তা বিঘ্নিত হবে। ক্লিন্টন আরও জানান,
উত্তর কৌরিয়া থেকে যে-ধরণের 'উস্কানীমূলক' ভাষা-ব্যবহার ও উদ্যোগ গ্রহণ করছে,
সেদিকেও 'নিবিড়ভাবে দৃষ্টি রাখছে' মার্কিন প্রশাসন।
এদিকে উত্তর
কৌরিয়া আসলে কী করতে যাচ্ছে, সে-ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। দেশটির
সরকারী সংবাদ-সংস্থার এক খবরে বলা হয়, কী উৎক্ষেপণ করা হচ্ছে তা পরে জানা যাবে।
বিশ্লেষকদের ধারণা, নতুন মার্কিন প্রশাসনের অবস্থান যাচাই করে নেয়ার লক্ষ্য থেকেই
বেশ কয়েক মাসের ব্যবধানে পরমাণু অস্ত্র সংক্রান্ত নতুন খবর নিয়ে মাঠে নেমেছে উত্তর
কৌরিয়া।
লন্ডনঃ ১৭ ফেব্রুয়ারী ২০০৯
|