|
পুলিস-পাহারায়
ভ্যালেন্টাইন
ডে
ভারতেঃ বিরুদ্ধ হিন্দুত্ববাদীরা গ্রেফতার
ভ্যালেন্টাইন-ডে
পালনকারী লোক-জনের উপরে হামলা চালানোর সময় হিন্দু উগ্রবাদীদের গ্রেফতার করা হয়েছে
ভারতের দুটি শহরে। খবরে প্রকাশ, দিনটি পালন উপলক্ষ্যে হামলার প্রস্তুতি গ্রহণ বা
মানুষ-জনকে উত্যক্ত করার সময় আগ্রা, গোয়ালিয়র ও দিল্লী শহরে কয়েকজন হিন্দু
উগ্রবাদীকে গ্রেফতার করে পুলিস। এরা রামসেনা ও শিবসেনার মতো সংগঠনের সদস্য বলে জানা
গেছে।
খবরে
প্রকাশ, রামসেনার লোকজন ভ্যালেন্টাইন-ডে ঠেকানোর লক্ষ্যে চুল কেটে দেয়ার কাঁচি হাতে
নিয়ে আগ্রার রাস্তায় নেমে পড়ে। এরা দিনটি উপলক্ষে শহরের সিটী পার্কে জড়ো হওয়া
প্রেমিক-প্রেমিকাদের চুল কেটে দেয়ার চেষ্টা চালায়। আগ্রা পুলিসের এসপি ভি পি অশোক
বার্তা-সংস্থাকে জানিয়েছেন এ-তথ্য। রামসেনাকে ঠেকানোর জন্য ভারতের অনেক স্থানেই
পুলিসকে সতর্ক অবস্থায় রাখা হয়। রামসেনা বেশ কিছু দিন থেকেই ভ্যালেন্টাইন-ডে
ঠেকানোর ঘোষণা দিচ্ছিলো। এরা কয়েক দিন আগে জানিয়েছিলো, ভ্যালেন্টাইন-ডে পালন করার
প্রেমিক-প্রেমিকার বাইরে বেরিয়ে আসলে তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়া হবে। গত মাসে
দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোর শহরে একটি বারে ঢুকে এক নারীর উপরে হামলা চালায়।
এদিকে
শনিবার গোয়ালিয়র শহরে ভ্যালেন্টাইন-ডে বিরোধী বিক্ষোভ কর্মসূচি চালানোর সময়
হিন্দুত্ববাদী অন্যতম সংগঠন শিবসেনার জনা দশেক কর্মীকে গ্রেফতার করে পুলিস।
গ্রেফতারের বিরোধীতা করে শিবসেনার জেলা-প্রধান নরেন্দ্র সিং বার্তা-সংস্থাকে বলেন,
শিবসেনার কর্মীরা পশ্চিমা সংষ্কৃতি বিরোধী একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ
নিচ্ছিলেন। তার দাবী, বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে শিবসেনা ভারতীয় সংষ্কৃতিতে
নিরাপদ রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পুলিস জানিয়েছে, শিবসেনার লোকজন 'মাস্তানী'
করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছিলো।
দিল্লী
শহরেও ভ্যালেন্টাইন-ডেতে গ্রেফতার হয়েছেন শিবসেনার পাঁচ কর্মী। এরা শহরের একটি
পার্কে দিনটি উপলক্ষ্যে সমবেত হওয়া মানুষ-জনকে আঘাত করার হুমকি দিচ্ছিলো। হিন্দু
উগ্রবাদীদের হামলার ভয়ে দিল্লীর বিভিন্ন মার্কেটে পুলিসী নিরাপত্তা বাড়ানো হয়েছিলো।
পুলিস জানিয়েছে দেশের একটি স্থানে হিন্দু উগ্রবাদীরা দুই ভাই-বোনকে প্রেমিক-জুটি
হিসাবে ধরে নিয়ে হামলা চালিয়েছে। কোনো এলাকায় বা কোনো শহরে এ-ঘটনা ঘটেছে তা জানানো
হয়নি।
লন্ডনঃ ১৪
ফেব্রুয়ারী ২০০৯
|