London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য সুলভ ওষুধের ঘোষণা গ্লাসগৌ ফার্মার

উন্নয়নশীল বিশ্ব নামে পরিচিত গরীব দেশগুলোর জন্য সস্তায় ওষুধ সরবরাহ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কৌম্পানী গ্ল্যাস্কৌসীম্থক্লাইনের (জিএসকে) পক্ষ থেকে। শনিবার জিএসকে আরও জানিয়েছে, শুধু সস্তায় ওষুধ দেয়াই নয় বরং গরীব দেশগুলোর হাসপাতাল-ক্লিনিকগুলোর জন্য মুনাফার অর্থ ব্যয় করা ছাড়াও ওষুধ সংক্রান্ত গবেষণার ব্যাপারে সহায়তা দান করা হবে। জিএসকের কাছ থেকে আসা ঘোষণাটি অন্যান্য বৃহৎ ওষুধ কৌম্পানীগুলোর উপরে বড়ো ধরণের প্রভাব ফেলবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

উপরোক্ত সিদ্ধান্তগুলোর ঘোষণা দান-কালে শনিবার জিএসকের প্রধান এন্ড্রু উইটী জানান, গরীব লোক-জনের চিকিৎসা সুবিধা প্রাপ্তির ব্যাপারে ওষুধ কৌম্পানীগুলোরও দায়-দায়িত্ব আছে। জিএসকের দৃষ্টান্ত অনুসরণের জন্য অন্য কৌম্পানীগুলোর প্রতি আহবান জানিয়েছেন উইটী। জিএসকের তরফে যে-সব ঘোষণা এসেছে, সে-গুলো নিম্নরূপঃ

(ক) কমপক্ষে ৫০টি উন্নয়নশীল দেশে সব ধরণের ওষুধের দাম কমানো হবে, আর কমে যাওয়া ওষুধের দাম ব্রিটেইন বা যুক্তরাষ্ট্রের বাজারের চেয়ে ২৫ শতাংশের বেশি হবে না এবং সম্ভব হলে এ-দাম আরও কমিয়ে ফেলা হবে। ব্রাজিল বা ভারতের মতো মধ্য-আয়ের দেশগুলোর জন্য ও ওষুধের দাম কমানো হবে। (খ) ওষুধ আবিষ্কার বা তেমনভাবে আলোচনার মধ্যে-না-থাকা রোগগুলোর জন্য একটি 'পেটেন্ট পুল' গঠন করা হবে। এর ফলে জিএসকের ইন্টেলেক্টচুয়াল প্রপার্টী রাইটসের আওতার মধ্যে থাকা রাসায়নিক ও প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করতে পারবেন অন্যান্য গবেষকরা। (গ) সর্বাপেক্ষা অনুন্নত দেশের হাসপাতাল, ক্লিনিক ও স্টাফদের পিছেনে সর্বমোট মুনাফার ২০ শতাংশ বিনিয়োগ করা হবে। (ঘ) স্পেইনের ত্রেস ক্যান্তসে অবস্থিত কৌম্পানীর ইন্সটিটিউটে ট্রপিক্যাল ডিজীজের চিকিৎসার ব্যাপারে গবেষণার জন্য অন্যান্য কৌম্পানী, এনজিও ও সরকারী লোকজনকে নিমন্ত্রণ জানানো হবে।

গার্ডিয়ান পত্রিকার সাথে আলাপ-কালে উইটী জানান, জিএসকের কাছ থেকে যে-সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তা-যে কোনোভাবেই অন্যান্য কৌম্পানীর সাধুবাদ পাবে না, সে-ব্যাপারে তারা নিশ্চিত আছেন। গরীব দেশগুলোর মানুষ-জনের স্বাস্থ্য-মানের ব্যাপক উন্নতি ঘটানোর জন্য অন্যান্য কৌম্পানীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

পর্যবেক্ষকদের ধারণা, জিএসকের এ-ঘোষণাটির ফলে অন্যান্য কৌম্পানী চাপের মধ্যে পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গরীব দেশগুলোর জন্য ওষুধ সুবিধা সুলভ করার ব্যাপারে অতি-মুনাফাকারী বড়ো-বড়ো ওষুধ কৌম্পানীগুলোর উপরে গত বেশ কিছু দিন থেকেই চাপ বাড়ছে। বিশেষ-করে, এশিয়া-আফ্রিকাতে এইডসের মতো প্রাণঘাতী ব্যাধির ব্যয়-বহুল চিকিৎসার মুখে নিরুপায় দরিদ্র জনগোষ্ঠীর ব্যাপারে মুখ ফিরিয়ে থাকার কারণে ওষুধ কৌম্পানীগুলো ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। উল্লেখ্য, কৌম্পানীগুলো ওষুধের দাম উচ্চ রাখা ছাড়াও, জেনেরিক ম্যানুফ্যাকচারারদের মধ্যে সস্তায় ওষুধ উৎপাদনের প্রতিযোগিতা নস্যাৎ করার ব্যাপারেও বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে বলে অভিযোগ আছে। উল্লেখ্য, যে-সব দেশের জন্য পেটেন্ট আইন কার্যকর নয়, সে-সব দেশে সস্তায় ওষুধ উৎপাদনের চেষ্টা করে জেনেরিক ম্যানুফ্যাকচারাররা।

এতোদিন পর্যন্ত দাম কমানোর জন্য ওষুধ কৌম্পানীগুলোর উপরে চাপ দিয়ে যাওয়া অক্সফ্যাম-সহ অন্য কয়েকটি প্রতিষ্ঠান জিএসকের সিদ্ধান্তকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে।

লন্ডনঃ ১৪ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.