London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ব্রিটেইনে কর্মহানির সংখ্যা দুই মিলিয়নঃ পরিস্থিতির আরও অবনতি আশঙ্কা

ব্রিটেইনের অর্থনীতির করুণ পরিস্থিতির আরও এক দফা খবর প্রকাশিত হয়েছে বুধবার ব্যাংক অফ ইংল্যান্ডের খবর অনুসারে, জানুয়ারী মাস পর্যন্ত দেশটিতে কর্মহানির সংখ্যা প্রায় দু-মিলিয়নের কাছাকাছি ছিলো এছাড়া সরকারের কাছ থেকে 'বেনিফিট' সুবিধা গ্রহণ করে জীবন যাপনকারী কর্মহীন অবস্থায় থাকা মানুষ-জনের সংখ্যার উদ্বেগজনক বৃদ্ধির খবরও পাওয়া গেছে কর্তৃপক্ষের বরাতে

বুধবার অফিস ফর দ্য ন্যাশনাল স্ট্যাটিসটিক্স জানিয়েছে, গত জানুয়ারী মাস পর্যন্ত ব্রিটেইনে কর্মসংস্থানহীন মানুষের সংখ্যা ছিলো ১ দশমিক ৯৭১ মিলিয়ন অনেক অর্থনীতিবিদ অবশ্য এ-সংখ্যা ২ মিলিয়নের ঘর অতিক্রম করে যাবার আশঙ্কা ব্যক্ত করেছিলেন উল্লেখ্য, কর্মসংস্থানহীনতার সর্বশেষ হিসাবটিতে তাদেরকেই অন্তর্ভূক্ত করা হয়েছে, যারা কাজ-কর্মের খোঁজে আছেন এবং সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছেন না চাকুরী না করে, চাকুরী না পেয়ে বা চাকুরীর খোঁজ না করে যারা সরকারের কাছ থেকে নিয়মিত বেনিফিট গ্রহণ করছেন, তাদেরকে যুক্ত করলে কর্মসংস্থানহীনের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে

জানা গেছে, শুধুমাত্র জানুয়ারী মাসেই বেনিফিট গ্রহণকারীর সংখ্যা বেড়েছে ৭৩ হাজার ন'শো ব্রিটেইনে বর্তমানে বেনেফিট গ্রহীতার মোট সংখ্যা ১ দশমিক ২৩ মিলিয়ন মাস-ওয়ারী হিসাবে বেনেফিট গ্রহীতা বৃদ্ধির এ-হার ২০০০ সালের ফেব্রুয়ারীর পরে সর্বোচ্চ

পর্যবেক্ষকরা মনে করছেন, জানুয়ারী পর্যন্ত কর্মহীনতার যে-সংখ্যা দেখা যাচ্ছে, তা চলমান অর্থনীতিক দুর্যোগের চূড়ান্ত চিত্র নয় সামনের বেশ কিছুদিন ছাঁটাইয়ের ঘটনা অব্যাহত থাকবে বলেই সর্ব-মহল থেকে একমত পোষণ করা হয়েছে এ-ক্ষেত্রে উল্লেখ্য, শুধুমাত্র সোমবার দিনই হাই-স্ট্রীটের ১৭ হাজার পদে ছাঁটাইয়ের ঘোষণা এসেছে আইএইচএসের গ্লৌবাল ইনসাইটের পরিচালক হাওয়ার্ড আর্চার বুধবার সংবাধ-মাধ্যমের সাথে আলাপ-কালে জানান, এ-বছরের শেষ নাগাদ ব্রিটেইনে কর্মহীনের সংখ্যা ৩ মিলিয়নে গিয়ে ঠেকতে পারে

সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে শ্যাডৌ ওয়ার্ক ান্ড পেনশন্স সেক্রেটারী তেরেসা মে বলেন, 'এ-সরকার একটি যথাযথঃ ন্যাশনাল লৌন গ্যারান্টী স্কিম এবং জব ক্লাব তৈরীতে ব্যর্থ হয়েছে।' তার মতে, ১৯৯৫ সালের চেয়ে বেশি সংখ্যক তরুণ বর্তমানে কাজ-কর্মের বাইরে আছেন কর্মহানি সংক্রান্ত বুধবারের খবরটিকে চলমান মন্দা-পরিস্থিতির 'বিধ্বস্তকর প্রমাণ' হিসাবে আখ্যায়িত করেন তিনি মে দাবী করেন, বিদ্যমান পরিস্থিতিতে কার্যকর কোনো কিছু করার পরিবর্তে শুধুই ফাঁকা আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন

উল্লেখ্য, কর্মহানি সংক্রান্ত বড়ো ধরণের খবরটি প্রকাশের দিনটিতেই ব্রিটেইন 'গভীর মন্দাক্রান্ত' অবস্থায় আছে বলে খবর প্রকাশ করছে ব্রিটেইনে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষকদের ধারণা, দেশের অর্থনীতির দূরাবস্থা সংক্রান্ত সর্বশেষ দফা খবরটিকে ঘিরে দলের ভিতরে-বাইরে গর্ডন ব্রাউনের অবস্থা আরও খারাপের দিকে যাবে বিরোধী দল কনসার্ভেটিভ পার্টির সাথে জনপ্রিয়তার ব্যবধানে ক্ষমতাসীন লেবার পার্টি ক্রমশই পিছিয়ে যাচ্ছে এছাড়াও লোকজনের চাকুরী-বাকুরী রক্ষা-সহ অর্থনীতি বাঁচিয়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য ব্রাউনের উপরে দলের ভিতর থেকে ব্যাপক চাপ দেয়া হচ্ছে

লন্ডনঃ ১১ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.