London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ধর্মানুভূতি আঘাতের দায়ে  সম্পাদক ও প্রকাশক গ্রেফতার কোলকাতায়

'ধর্মানুভূতিতে আঘাত' দেয়ার অভিযোগে কোলকাতা থেকে প্রকাশিত ভারতের শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক স্টেইটসম্যান পত্রিকার সম্পাদক ও প্রকাশককে গ্রেফতার করা হয়েছে বুধবার জানুয়ারী মাসের ২৮ তারিখে লন্ডনের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাতে প্রকাশিত একটি লেখা ৫ ফেব্রুয়ারীতে পুনঃপ্রকাশের দায়ে সম্পাদক-দ্বয়কে গ্রেফতার করা হয় বলে জানা গেছে

খবরে প্রকাশ, বুধবার সকালে স্টেইটসম্যানের সম্পাদক রবীন্দ্র কুমার ও প্রকাশক আনন্দ সিনহাকে নিজ-নিজ বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিস পশ্চিমবঙ্গের জয়েন্ট কমিশনার অফ পুলিস প্রদীপ চ্যাটার্জী সংবাদ-মাধ্যমকে জানান, ইন্ডিয়ান পিন্যাল কৌডের ২৯৫ (এ) ও ৩৪ ধারার আওয়ায় রবীন্দ্র কুমার ও আনন্দ সিনহাকে গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে 'একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে অবমাননা ও আহত করার' অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ চ্যাটার্জী উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই স্টেইটসম্যানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছিলেন কিছু মানুষ

জানা গেছে, কোলকাতার বৌবাজার থানাতে জনৈক মোহাম্মদ শহীদ কর্তৃক স্টেইটসম্যান পত্রিকার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কারণে স্টেইটসম্যানের সম্পাদক ও প্রকাশককে গ্রেফতার করা হয় শহীদ জমিয়তে উলামায়ে হিন্দ নামের সংগঠনের সাথে জড়িত বলে জানিয়েছে কোনো-কোনো সংবাদ-মাধ্যম বুধবার গ্রেফতারের ঘটনার কিছু সময় পরেই গ্রেফতারকৃত দু-ব্যক্তিত্বকে চীফ মেট্রৌপলিটন ম্যাজিস্ট্রেইটের আদালতে হাজির করা হয় বিচারক ৫ হাজার রুপীর নিশ্চয়তার বিনিময়ে উভয়কে অন্তর্বতী-কালীন জামিন মঞ্জুর করেন

ঘটনার বিবরণে প্রকাশ, গত মাসের ২৮ তারিখে দ্য ইনডিপেনডেন্ট পত্রিকাতে জৌহান হ্যারীর লেখা য়াই শ্যুড আই রেসপেক্ট অপ্রেসিভ রিলিজিয়ন্স? নামের একটি লেখা প্রকাশিত হয় সারা বিশ্ব-জুড়েই কোনো একটি ধর্মকে সমালোচনা করার অধিকার কীভাবে উধাও হয়ে যাচ্ছে, তা নিয়ে আলোচনা ঠাঁই পায় হ্যারীর লেখাটিতে চলতি মাসের ৫ তারিখে স্টেইটসম্যান পত্রিকাতে লেখাটি পুণঃমুদ্রিত হবার পর থেকেই কোলকাতা শহরে কিছু লোক বিক্ষোভ প্রদর্শন শুরু করেন জানা গেছে, বিক্ষোভের মুখে গত চার দিন ধরেই কাজে আসা-যাওয়ার ক্ষেত্রে স্টেইটসম্যানের কর্মীদেরকে পুলিসী সহায়তা নিতে হচ্ছিলো এছাড়াও এ-কয়দিন তারা অফিসের প্রধান ফটক বন্ধ রেখে কাজ করতে বাধ্য হচ্ছিলেন

উল্লেখ্য, গ্রেফতার হবার দিন দুই আগে দেয়া এক বিবৃতিতে জৌহান হ্যারীর লেখাটি প্রকাশের সিদ্ধান্তে ভুল কিছু ছিলো না বলে জানিয়েছেল রবীন্দ্র কুমার তবে লেখাটি প্রকাশের মধ্য দিয়ে কোনো ধর্মকে আঘাত দেয়ার কোনো উদ্দেশ্য ছিলো না বলে জানিয়েছিলেন তিনি বিবৃতিতে রবীন্দ্র কুমার আরও বলেন, 'দ্য স্টেটসম্যান সব-সময় সেক্যুলার মূল্যবোধগুলোকে সমুন্নত করে এবং সকলের দৃষ্টিভঙ্গিকে স্থান দেয়ার ঐতিহ্য ধারণ করে

উল্লেখ্য, ২৯৫ (এ) ধারাটি ব্যবহার করে সময়ে-সময়ে প্রধান দু-ধর্মীয় সম্প্রদায়, অর্থাৎ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্ম নেয়া উত্তেজনা প্রশমনের চেষ্টা করে কর্তৃপক্ষ তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্তির অজুহাত তুলে উভয় ধর্মের কট্টরপন্থীরা এ-ধারাটির অপব্যবহার করে থাকেন বলে অভিযোগ আছে

লন্ডনঃ ১১ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.