London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

পাকিস্তানের প্রতি ভারতের ক্ষোভঃ কাসবকে হত্যায় সন্ত্রাসী নিয়োগ?

গত বছরের শেষ দিকে মুম্বাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার ক্ষেত্রে যথেষ্ঠ সহযোগিতা না দেয়ার অভিযোগে পাকিস্তানকে নতুন করে অভিযুক্ত করেছে ভারত। এছাড়াও নয়াদিল্লী জানিয়েছে হামলায় অংশ গ্রহণকারীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি আজমল আমির কাসবকে খুন করার জন্য মাফিয়া নেতা দাউদ ইব্রাহীমের লোকেরা সক্রিয় হয়ে উঠেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।

মঙ্গলবার বিবিসির সাথে আলাপ-কালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানান, মুম্বাই হত্যাকাণ্ডের ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে তিনি যারপরনাই হতাশা। মুম্বাই-কাণ্ডের ব্যাপারে সন্দেহভাজনদের বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছ থেকে আরও তথ্য পাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বক্তব্য আসার ঠিক একদিনের মাথায় অসন্তুষ্টি প্রকাশ করলেন চিদাম্বরম।

উল্লেখ্য, ভারত শুরু থেকেই গত নভেম্বরের হামলার ব্যাপারে পাকিস্তানের যুক্ততার দাবী উত্থাপন করছে। পাকিস্তান সব-সময় এ-দাবী প্রত্যাখান করছে। গত পাঁচ তারিখে দেশটির ফেডারেল ইনভেস্টিগেটিভ াজেন্সীর পক্ষ থেকে মুম্বাইয় হামলার ব্যাপারে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের জড়িত থাকা সংক্রান্ত সম্পূর্ণ নতুন এক খবর হাজির করা হয়েছে।

বিবিসির সাথে আলাপে চিদাম্বরম জানান, মুম্বাই-কাণ্ড সংক্রান্ত যে-ডৌসিয়ারটি নয়াদিল্লীর পক্ষ থেকে পাঠানো হয়েছিলো, সে-ব্যাপারে এখন পর্যন্ত ইসলামাবাদের কাছ থেকে কোনো ধরণের সরকারী প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানীদের দ্বারা পাকিস্তানে বসেই মুম্বাই হামলার পরিকল্পনার প্রমাণাদি ডৌসিয়ারটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে দাবী করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পাকিস্তানী কর্তৃপক্ষের ভাবনা সম্পর্কে যা শোনা যাচ্ছে, তার সবই মিডিয়া-ভিত্তিক। মন্ত্রী জানান, পাকিস্তানের পক্ষ থেকে নতুন করে তথ্য-প্রমাণ চাওয়া সংক্রান্ত খবরটির সত্য হওয়াটা হবে 'অত্যন্ত দুঃখজনক'। ভারতের পক্ষ থেকে হস্তান্তরিত ডৌসিয়ারটিতে তদন্তের জন্য প্রয়োজনীয় সকল তথ্য দেয়া হয়েছে বলে দাবী করেন চিদাম্বরম। পাকিস্তান যদি তদন্তের ব্যাপারে 'সিরিয়াস' হয়, তাহলে ডৌসিয়ারটি অনুসরণ করলেই কাজ হবে বলে দাবী করেন তিনি।

এদিকে, মুম্বাই হামলাতে অংশ নেয়া একমাত্র জীবিত ব্যক্তি আজমল আমির কাসবকে খুন করার জন্য শীর্ষ মাফিয়া দাউদ ইব্রাহীমের লোকজন সক্রিয় হয়ে উঠেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।

মঙ্গলবারের খবরে প্রকাশ কাসবকে হত্যা করার ব্যাপারে দাউদ-গ্রুপের সক্রিয় ওঠার খবর প্রকাশ সাপেক্ষে সক্রিয় হয়ে উঠেছে মুম্বাই পুলিস। ইতিমধ্যে কাসবের প্রহরা জোরদার হবার তথ্যও দেয়া হয়েছে। মিডিয়ার মতে, কাসবকে হত্যার চেষ্টা সংক্রান্ত খবরটি গোয়েন্দা-সূত্র মারফত জানুয়ারী মাসেই কর্তৃপক্ষের হাতে চলে আসে।

মঙ্গলবার প্রচারিত-প্রকাশিত এসব খবরের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো ভাষ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, আগামী ২৪ তারিখ কাসবের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশীট দিতে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়াও আরও ১১ টি দেশের পক্ষ থেকে তাদের নাগরিক হত্যার অভিযোগে কাসবের বিরুদ্ধে চার্জ গঠন করতে যাচ্ছে।

লন্ডনঃ ১০ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.