London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

গাজা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তুরস্কে অভিযোগঃ তদন্ত কার্যক্রম শুর

তুরস্ক গাজায় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করেছে। একটি মানবাধিকার সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে একজন তুর্কী প্রোসিকিউটর এ-তদন্তের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের বেশ কয়েকজন উচ্চ-পদস্থ ব্যক্তি-সহ ১৯ জনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের এ-অভিযোগ উত্থাপন করা হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের মিত্র মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। কিন্তু গাজা আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

খবরে প্রকাশ, গাজায় সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবাতার বিরুদ্ধে অপরাধের কারণে কয়েকজন উচ্চ-পদস্থ ইসরায়েলীর বিরুদ্ধে মাজলুম-দার নামের মানবাধিকার সংগঠন অভিযোগ দাখিল করেছে। অভিযুক্তরা হলেন ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেজ, প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, পররাষ্ট্র মন্ত্রী জিপি লিভনি, প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এবং সেনা-প্রধান গ্যাবি এ্যাশকেনাজি। মাজলুম-দারের অভিযোগে জানিয়েছে, ঘটনার সময় ইসরায়েলীরা বেসামরিক নাগরিকদের নিশ্চিহ্ন করে দেয়ার উদ্দেশ্যে সরাসরি আক্রমণ করেছে। এছাড়া অভিযোগ নামায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি তাদের উত্থাপিত অভিযোগে বলে, ‘সন্দেহভাজনরা যারা ফিলিস্তিনী জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সুচারু রূপে আক্রমণ পরিচালনা করেছে, তারা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে।’ এছাড়া যে-সব ইসরায়েলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা যেনো তুরস্কে প্রবেশ করতে না পারে-তার দাবীও সংগঠনটি আভিযোগ নামায় জানিয়েছে। মাজলুম-দারের পক্ষে অভিযোগ উত্থাপন করা এ্যাডভৌকেইট মারিয়াম সারি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছি, যারা গাজায় আক্রমণের নির্দেশ প্রদানের জন্য দায়ী।’ স্মরণ করা যেতে পারে, গত মাসে এক স্পেনীয় বিচারপতি ২০০২ সালে ইসরায়েলের গাজায় সংঘটিত একটি আক্রমণের বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

তুর্কী আইনে গণহত্যা বা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কার্য চালনোর বিষয়টি উল্লেখিত রয়েছে। এমনকি তুরস্কের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রেও। এছড়া কোনো অভিযোগ উত্থাপিত হলে তা পরবর্তী পর্যায়ে আনুষ্ঠানিক অভিযোগে রূপান্তরিত হতে পারে কি-না, সে-বিষয়টিও প্রোসিকিউটর খতিয়ে দেখেন। যদি প্রোসিকিউটর মনে করেন অভিযোগটি মামলা করার মতো নয়, তাহলে তিনি আনীত অভিযোগ খারিজ করে দিতে পারেন।  উল্লেখ্য, ২২ দিনের ইসরায়েলী আগ্রাসনে প্রায় ১৩০০ ফিলিস্তিনী প্রাণ হারিয়েছেন ও ৫৩০০ ব্যক্তি আহত হয়েছেন।

লন্ডনঃ ০৭ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.