|
ভারতে
ভ্যালেন্টাইন
ডে রুখতে
বাম-নেতার
কন্যা অপহরণ রামসেনার
গত
কিছু দিন ধরে ভ্যালেন্টাইন ডে ঠেকানোর হুমকি দিতে থাকা ভারতের মৌলবাদী সংগঠন
শ্রীরাম সেনার কর্মীরা কেরালার একজন শীর্ষ-স্থানীয় বামপন্থী নেতার কন্যাকে অপহরণ
করেছে। পুলিসী তৎপরতার মুখে অবশ্য কিছু সময় পরে ছাড়া পেয়ে যান তিনি। উল্লেখ্য, কয়েক
দিন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন ডের দিন যদি প্রেমিক-প্রেমিকাদের
একসাথে ঘুরতে দেখা যায় তাহলে তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়া হবে।
খবরে
প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় কেরালার
মানজেশ্বর
থেকে বাসযোগে ম্যাংগালোরে আসার
মুখে সিপিএম থেকে নির্বাচিত এমএলএ
সিএইচ কুনহাম্বুর
কন্যাকে অপহরন করা হয়। কুনাম্বুর কন্যার সাথে এ-সময় একজন ইসলাম ধর্মাবলম্বী পুরুষ
বন্ধুও ছিলেন। জানা গেছে, শ্রীরাম সেনার কয়েকজন ক্যাডার আগে থেকেই যাত্রীবেশে বাসে
উঠে অপহরন-কান্ড সংগঠনের জন্য ওঁৎ পেতে বসে থাকেন। বাসটি পথের মাঝামাঝি একটি স্থানে
এসে পৌঁছালো অপহরণকারীরা চাপের মুখে বাসের ভেতরের আলো জানিয়ে দেন এবং যানটিকে থামতে
বাধ্য করেন। এরপর তারা কুনাম্বুর কন্যা ও কন্যার বন্ধুকে বাস থেকে নামিয়ে একটি
অটৌরিক্সায় চড়িয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যান। এ-সময় অপহৃতদের মৌবাইল দুটি বন্ধ করে দেন
অপহরনকারীরা। কুনাম্বু ও ওয়ের্স্টান রেইঞ্জের আইজিপি এ এম প্রসাদ সংবাদ-মাধ্যমকে
জানিয়েছেন এসব তথ্য। দুজনের কেউই অবশ্য অপহ্রতদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
অপহরনের উদ্দেশ্য সম্পর্কেও তারা কোনো তথ্য দেননি। তবে আসন্ন ভ্যালেন্টাইন ডে
উদযাপনের ব্যাপারে ভীতি ছড়ানোর লক্ষ্য থেকেই এ-ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে শ্রীরাম সেনা প্রধান
প্রমোদ মুথালিক জানিয়েছে সিপিএম নেতার অপহরণ ঘটনার সাথে তার সংগঠন জড়িত নয়।
উল্লেখ্য, ব্রজরঙ্গ দলের অঙ্গ সংগঠন শ্রীরাম সেনা গত কিছু দিন ধরেই ভারতের বিভিন্ন
স্থানে নারী স্বাধীনতা বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে। গত মাসে
ম্যাঙ্গালোরে
একটি পাবের ভিতরে
ঢুকে একজন নারীর উপরে হামলা চালিয়েছিলো শ্রীরামের লোক-জন। কয়েক দিন আগে শ্রীরাম
সেনার পক্ষ থেকে এবারের ভ্যালেন্টাইন ডে ঠেকানোর ঘোষণা দেয়া হয়েছে।
শ্রীরাম
নেতা মুথালিক জানিয়েছেন ভ্যালেন্টাইন ডেতে তাদের লোকজন পথে-ঘাটে টহলে
থাকবেন। তাদের সাথে থাকবে হলদি,
মঙ্গল-সূত্র ও একজন
পুরোহিত। দিনটি উদযাপনের জন্য প্রেমিক-যুগলকে রাস্তায় ভালোবাসার প্রকাশ ঘটাতে দেখা
যায় তাহলে তাদেরকে ধরে নিকটস্থ মন্দিরে ঢুকিয়ে বিয়ে দিয়ে দেয়া হবে। কেরালা ও
আশেপাশের কয়েকটি রাজ্য থেকে শ্রীরামের ভ্যালেন্টাইন ডে অভিযান ঠেকানোর ঘোষণা দেয়া
হয়েছে।
লন্ডনঃ
৭ ফেব্রুয়ারী ২০০৯ |