London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রের বামপন্থীরা

নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বামপন্থীদের পক্ষ থেকেএদের ধারণা  ওবামার আমলটি বামপন্থী ও প্রগতিশীল কর্মসূচীগুলোর জন্য উদ্দীপনামূলক   একটি যুগ তৈরীর ক্ষেত্রে সহায়ক হবেনিউইর্য়ক বিশ্ববিদ্যালয়ে ইয়ং কমিউনিস্ট লীগ আয়োজিত প্রথম সভা থেকে এহেন অভিমত ব্যক্ত করা  হয়েছে 

বুধবার রাতের আয়োজনটিতে ভাষণ দান-কালে যুক্তরাষ্ট্র কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ার জার্ভিস টাইনার জানান, ওবামার নির্বাচিত হবার ব্যাপারটি বামপন্থীদের   জন্য একটি ইতিবাচক পরিস্থিতি তৈরী করে দিয়েছে তিনি  একই  সাথে  জানান,  ওবামার  নির্বাচিত  হবার  মধ্য  দিয়ে  তৈরী  হওয়া  সুযোগগুলো  বাস্তবায়নের জন্য  কমিউনিস্ট  পার্টিকে  ‘বামপন্থার’  সংজ্ঞাটি   বিস্তৃত  করতে  হবে  টাইনার  বলেন,  ‘আমরা  দীর্ঘদিন  ধরে  আত্মপ্রত্যয়হীনতা  সংষ্কৃতি  আক্রান্ত সংখ্যালঘুতে  পরিত  হয়ে  পড়ে  আছি’   এহেন  পরিস্থিতিতে  তিহাসিক  কোনো  ঘটনা  যখন  সংগঠিত  হয়  তখন   বামেদের  খুঁজে  পাওয়াটাই  মুশকিল  হয়ে  পড়ে  বলে   মত  দেন  টাইনার   তার   মতে,  বৃহত্তর পরিধিতে  বাম  হিসাবে  চিহ্নিত  করা  যায়   এমন  বিশাল  অংশটির  সাথে  কাজ  করার  ব্যাপারটি  শিক্ষা  করা  এখন  প্রয়োজন  হয়ে  পড়েছে   

 নিউইর্য়ক বিশ্ববিদ্যালয়ের আর্ট ও পাবলিক পলিসি বিভাগের  প্রধান র‌্যান্ডি মার্টিন নিজের বক্তব্যে টাইনারের সাথে  সহমত পোষণ করেনমার্টিন বলেন,  'ওবামার  নির্বাচিত  হবার  মধ্য  দিয়ে  [যুক্তরাষ্ট্রে]  ৩০-বছর  মেয়াদী  রক্ষনশীল  মতাদর্শ  ভেংগে  পড়েছে'  এর  মধ্য  দিয়ে  ন্যাশনাল  হেলথ  কেয়ার  থেকে  শুরু  করে  যেসব  বিষয়াদি   বামেরা  গুরুত্ব  দিয়ে  থাকে  সেগুলোর  জন্য  বিশেষ  সুযোগ  তৈরী  হয়েছে  বলে  মনে  করে তিনি  অর্থনীতিতে  সাম্প্রতিক  সময়ে  রাষ্ট্রের  পক্ষ  থেকে  অর্থ-কড়ি ঢালার  ব্যাপারটি  উল্লেখ্য  করে  মার্টিন জানান,  এর  মাধ্যমে  অধিকতর  প্রগতিশীল  এজেন্ডাগুলোর  জন্য  অর্থায়নের  প্রয়োজনীয়তা স্বীকার  করে  নিয়েছে   সরকার  

সভার আয়োজনকারী বক্তারাও টাইনার ও মার্টিনের  আশাবাদের  ব্যাপারে  একমত  পোষণ করে  বলে  জানা  গেছে   ইয়ং কমিউনিস্ট লীগের  অন্যতম  সদস্য  ও  নিউইর্য়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র  কনরাড চুকলা তার  বক্তব্যে  বলেন,  'যুক্তরাষ্ট্রের অনেক  ক্ষেত্রেই পরিবর্তন  দেখা  যাবার ব্যাপারটি আমরা  চিহ্নিত  করতে পারছি'  ভবিষ্যতে  কি  হবে  না  হবে  তা  নিয়ে  এখন  বামদের  মধ্যে ব্যাপক  আলাপ-আলোচনা  হচ্ছে  বলেও  জানিয়েছেন  তিনি 

মার্কিন  বামপন্থীদের   সভাটিতে   বক্তাদের  মধ্যে  কয়েকজনের  পক্ষ থেকে  ওবামা  প্রশাসনের  কয়েকটি  নিয়োগের  ব্যাপারে  আপত্তি  জানানো  হলেও,  পূর্বের  তুলনায়  নতুন  প্রশাসন  বামেদের  জন্য  সহায়ক  হবে  বলে  সকল  বক্তাই   আশাবাদ ব্যক্ত  করেন 

লন্ডনঃ ফেব্রুয়ারী  ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.