London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ওয়াইট হাউসে ব্লেয়া অকুন্ঠ ঈশ্বর-ভক্তি ওবামা-প্রীতি প্রদর্শন

বৃহস্পতিবার ওয়াশিংটনে ভাষণ দান-কালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওবামার পক্ষ থেকে তিনিও পেয়েছেন অনেক। এছাড়াও প্রদত্ত ভাষণটিতে সর্বমোট ৩১ বার ঈশ্বরের উল্লেখ্য টেনে সর্বমহলের দৃষ্টি-আকর্ষণ করেছেন তিনি। উল্লেখ্য, মার্কিন রাজনীতিকদের মধ্যে ঈশ্বর-প্রীতি সাধারণ ব্যাপার হলেও ব্রিটেইনসহ ইউরৌপে এহেন প্রবনতা বলতে গেলে অনুপস্থিত।

ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফার্স্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজের বক্তব্য প্রদানকালে ওবামাকে উদ্দেশ্য করে ব্লেয়ার বলেন, 'আপনার চারপাশে উল্লাসকারীর দল নয় বরং পার্টনার দরকা, দর্শক নয় বরং সমর্থক দরকার।' সুবন্ধুর প্রয়োজনীয়তা উল্লেখ করে ওবামার উদ্দেশ্যে তিনি আরও জানান, প্রকৃত বন্ধু হচ্ছে তারা যারা সর্বোচ্চ মাত্রার সংকটের সময়েও পাশেই থাকেন। ভাষণে রাষ্ট্র-পরিচালনার সময়টিতে ধর্মকে সাথী করারও পরামর্শ দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার মতে শাসন-কর্তার প্রতি জনগণে দৃষ্টি সব-সময় অনুকূলে থাকবে তেমন কোন কথা নেই। -রকম কোনো একটি ক্ষ যদি ওবামার জীবনে এসে হাজির হয়, তাহলে ওবামার ধর্ম বিশ্বাস যেন ওবামা ওবামার পরিবারকে অবিচল রাখতে পারে সে-কামনাও করেছেন ব্লেয়ার।

ওবামার প্রতি ব্যাপক প্রীতি প্রদর্শন করে ব্লেয়ার বলেন, 'স্যার, আজ আমরা আপনার প্রতি আমাদের বন্ধুতের হাত বাড়িয়ে দিচ্ছি। মিঃ প্রেসিডেন্ট আমরা আপনাকে স্যালুট করছি। আপনার শুভ কামনা করছি।' 

রাষ্ট্রীয়-কার্যে ধর্ম ব্যবহার করতে যেয়ে ব্যর্থ হবার স্মৃতিচারণ করে ব্লেয়ার জানান, একবার তিনি গড ব্লেইস দ্য ব্রিটিশ পিপল বলে বক্তব্য শেষ করতে চেয়েছিলেন। তখন একজন সিনিয়র সিভিল সার্ভেন্ট চূড়ান্ত তাচ্ছিল্য সহকারে তাকে বলেন, 'প্রধানমন্ত্রী সত্যি  কথা বলতে কী, আপনি জানেন যে এটা আমেরিকা নয়।' ব্লেয়ার জানান, দশ বছর বয়সে পিতার অসুস্থতার সময় তার মধ্যে প্রথম আধ্যাত্মিক জাগরণ তৈরী হয়। বৃক্ততার একেবারে শেষ-বাক্যে এসে ব্লেয়ার বলেন, 'যাই হোক ঈশ্বর আপনাদের সকলের মংগল করুন।'  উল্লেখ্য, জন্মগতভাবে চার্চ অফ ইংল্যান্ডের অনুসারী হলেও গত বছর রৌমান ক্যাথলিক মতে অনুসারী হয়ে যান ব্লেয়ার। সাম্প্রতিক যুগে ব্লেয়ারের মত ধর্মবান কোনো প্রধানমন্ত্রী ব্রিটেইনে দেখা যায়নি।

এদিকে একই অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে ব্লেয়ারকে খুব ভালো একজন বন্ধু হিসাবে বর্ণনা করেন ওবামা। ব্লেয়ারকে উদ্দেশ্য করে ওবামা আরও বলেন, 'তিনি হচ্ছেন এমন একজন যিনি আগে -কাজটি [সরকার পরিচালনা] করছেন এবং সম্ভবত আমি যেমনটি করবো তার চেয়ে তিনি ভালো করেছেন।' একজন নিবেদিত-প্রা নেতা কতখানি অবদান রাখতে পারে তার উদাহরনস্বরূ ব্লেয়ারের নাম উল্লেখ করেন ওবামা।

পর্যবেক্ষকদের মতে, ওয়াইট হাউসে নতুন মুখের আগমনের ফলে ওয়াশিংটনের কাছে অপাংক্তেয় হয়ে পড়ার যে আশংকা করা হচ্ছিলো তা থেকে দৃশ্যত মুক্তি পেয়েছেন ব্লেয়ার। এক-এগারো পরবর্তী সময়ে ইরাক-আফগানিস্তান হামলাকে ঘিরে জর্জ বুশের জুটি হয়ে সারা বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হওয়া ব্লেয়ার নতুন মার্কিন প্রশাসনের কাছে সেভাবে আদরনীয় হবেন না বলেই এতদিন ধারণা করা হচ্ছিলো। এমনকি বুশের আমলে পাওয়া মধ্যপ্রাচ্যে শান্তি-প্রতিষ্ঠা সংক্রান্ত বিশেষ দূতের দায়িত্ব তিনি চালিয়ে যেতে পারবেন কিনা সে-ব্যাপারেও বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছিলো। কিন্তু বৃহস্পতিবারের ঘটনার পরে দেখা যাচ্ছে ওবামার শুধু কাছাকাছি যাওয়াই নয়, এমনকি তার সাথে দেখা করতে পারা প্রথম ব্রিটিশ রাজনীতিকে পরি হলেন ব্লেয়ার। অবশ্য শপথ গ্রহণের পরপর প্রথম যে-ইউরৌপীয় নেতাকে টেলিফৌন করেন তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ওবামার সাথে সাক্ষাত করা প্রথম ইউরৌপীয় নেতাও হতে যাচ্ছেন ব্রাউন। ওবামা এপ্রিল মাসে ব্রিটেইন সফর করবেন। উল্লেখ্য, ওবামা নিজেও একজন ধর্মপ্রান খ্রীস্টান। ওয়াশিংটনের একটি বিলাস-বহুল হৌটেলে হাজার চারেক শ্রোতার সামনে বৃহস্পতিবারের ভাষণটি দেন ব্লেয়ার।

লন্ডনঃ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.