London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

কক্ষপথে স্যাটেলাইট উক্ষেপ ইরানেরঃ উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে

ঙ্গলবার প্রথম বারের মতো স্বনির্মিত একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে উতক্ষেপণ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে এ-সাফল্যকে বেসামরিক উদ্দেশ্য প্রনোদিত হিসাবে বর্ণনা করা হলেও, পাশ্চাত্য বিশ্ব থেকে একে ইরানের মিসাইল-সক্ষমতার পথে একটি বড়ো ধাপ অতিক্রম হিসাবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশনে উমিদ (আশা) নামের স্যাটেলাইটটি কক্ষপথে উৎক্ষেপণের দৃশ্য সম্বলিত একটি ফুটেইজ সম্প্রচার করা হয়। ১৯৭৯ সালে ধর্মবাদীদের ক্ষমতা দখলের তিন দশক পূর্তির সাথে মিলিয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের দিনটি বেছে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানী টিভিতে পাঠ করা এক খবরে বলা হয়ঃ [পাশ্চাত্যের পক্ষ থেকে ] আরোপিত অবরোধের মধ্যেই ইরানী বিজ্ঞানীদের সাফল্যের স্মারক-স্বরূপ স্বনির্মিত উমিদ স্যাটেলাইট উতক্ষেপন করেছে ইরান। উমিদকে কক্ষপথে নিয়ে গেছে ইরানের নির্মিত স্যাটেলাইট ক্যারিয়ার সাফির।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত টিভিতে জানানো হয়, পরীক্ষামূলক স্যাটেলাইট কন্ট্রৌল ডিভাইস ও পাওয়ার সাপ্লাই সিস্টেম দ্বারা উমিদকে সজ্জিত করা হয়েছে। উমিদ তথ্য সংগ্রহ ও যন্ত্রপাতি পরীক্ষা করবে বলে জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের পক্ষ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনাকে 'ঐতিহাসিক' হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তিনি আরও জানান 'একেশ্বরবাদ, শান্তি ও ন্যায়-বিচার' বিস্তারের লক্ষ্য থেকে স্যাটেলাইটটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে। আহমেদিনেজাদ আরও জানান, টেলিকমিউনিকেশন্স সামর্থ সম্পন্ন স্যাটেলাইটটি ইতোমধ্যে কক্ষপথে পৌঁছে গেছে এবং নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। তবে স্যাটেলাইটিতে যতোগুলো বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে, তার সবগুলো শেষ খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে ইরানীদের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনাকে 'দারুন উদ্বেগজনক' হিসাবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। ওয়াইট হাউসের দাবী, এ-ঘটনার মধ্য দিয়ে ইরানের 'অবৈধ' পরমাণু আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। ইরানী স্যাটেলাইট নিক্ষেপের ঘটনাকে ইসরায়েলের প্রতি ইরানের পূর্ব-প্রদত্ত হুমকি ও 'সন্ত্রাসবাদে মদতদানের' সাথে যুক্ত করে দেখতে চাইছে ওবামা প্রশাসন। পাশ্চাত্যের কোনো-কোনো মিডিয়ার দাবী টেলিকমিউনিকেশন সুবিধা বৃদ্ধির কথা বলা হলেও উৎক্ষেপিত স্যাটেলাইটির মাধ্যমে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপের সক্ষমতা অর্জন করে ফেলতে পারে।

লন্ডনঃ ৩ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.