|
ক্ষমতায় এক দশক
শ্যাভেজেরঃ
বলিভীয়
বিপ্লব এগিয়ে নেয়ার শপথ
জনসাধারণের
মধ্যে লক্ষ্য করার মতো উদ্দীপনা আর লাতিন আমেরিকার বেশ কয়েকজন বামপন্থী
রাষ্ট্রনায়কের উপস্থিতিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো শ্যাভেসের ক্ষমতায় আগমনের
দশক-পূর্তির দিনটি পালিত হয়েছে সোমবার। দিনটি উপলক্ষ্যে দেয়া ভাষণে দশ-বছর আগে শুরু
হওয়া বলিভারিয়ান বিপ্লবের কর্মসূচি এগিয়ে নেয়ার অংগীকার করেছেন শ্যাভেস।
দিনটি
উদযাপনের লক্ষ্যে রাজধানী কারাকাসে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জমায়েৎ হওয়া
হাজার-হাজার মানুষের সামনে ভাষণ দানকালে শ্যাভেস বলেন, দশ বছর আগে জনগণের সমন্বিত
ইচ্ছার প্রতিফলন হয়ে বলিভার আমাদের জীবনে ফিরে এসেছিলেন। উল্লেখ্য, লাতিন আমেরিকাতে
স্পেনীয় উপনিবেশ বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ভেনিজুয়েলার বীর সাইমন
বলিভারের (১৭৮৩-১৮৩০) স্মরণে নিজেদের সমাজতন্ত্রমুখীন কর্মসূচিকে বলিভারীয় বিপ্লব
হিসাবে আখ্যায়িত করেন শ্যাভেজ ও তার সরকার। সাইমন বলিভারের সমাধি-স্থলের সামনে দেয়া
ভাষণে শ্যাভেস আরও বলেন, 'দশ বছর আগে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়াতে যে নতুন যুগের
সূচনা হয়েছিলো, আজ আমরা সে-দিনটি উদযাপন করছি।' লাল পোশাকে সজ্জিত বিপুল সংখ্যক
শ্যাভেস-সমর্থক এ-সময় শ্লৌগান দিয়ে ও বাদ্য বাজিয়ে অনুষ্ঠান-স্থল মুখরিত করে তোলেন।
শ্যাভেজের ভাষণের সময় অনুষ্ঠান-স্থলে উপস্থিত ছিলেন কিউবার ভাইস প্রেসিডেন্ট খোসে
রামন মাচাদো ভেনতুরা; ডমিনিকান রিপাবলিকের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিত,
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভৌ মৌরালেস, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা,
হন্দুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল সেলাইয়া, ইকুয়েডর রাফায়েল কৌরেরা। লাতিন আমেরিকার
সাম্রাজ্যবাদ-বিরোধী জোট বলিভারিয়ান অল্টারনেটিভ ফর দ্য আমেরিকাসের (এএলবিএ) চতূর্থ
সম্মেলন উপলক্ষ্যে এসব নেতা কারাকাসে জড়ো হয়েছিলেন। একই দিন কারাকাসে মিরাফ্লোরেস
প্যালেসে এএলবিএর ভাষণে শ্যাভেজ ভেনিজুয়েলার পক্ষ থেকে কিউবার প্রতি আনুষ্ঠানিক
কৃতজ্জতা জানান। তিনি বলেন, কিউবান বিপ্লবের পক্ষ থেকে বলিভারিয় বিপ্লবের প্রতি যে
পরিমাণ সমর্থন দেখানো হয়েছে, শুরুতে তার বিস্তৃতি ভাবাটাও ছিলো আমাদের জন্য অসম্ভব।
নিজ-শাসনামলের ব্যাপারে উক্তি-কালে তিনি জানান বিপ্লব, স্বাধীনতা ও সমাজতন্ত্র
শব্দগুলোর মধ্য দিয়ে আলোচ্য সময়-কালে ভেনিজুয়েলার জনগণ যে-উদ্যোগগুলো নিয়েছে, তা
বর্ণনা করা সম্ভব।
দশ বছরের
শাসনামলে একাধিক নির্বাচনে বিজয়ী হয়েছেন। এছাড়াও শ্যাভেস সংবিধান সংক্রান্ত একটি
গনভৌটে পরাজিত হয়েছেন ও একটি অভ্যূত্থান প্রচেষ্টা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন।
এছাড়াও আলোচ্য সময়কালে শ্যাভেস নিজেকে মার্কিন-বিরোধী অন্যতম কন্ঠস্বরে পরিণত
করেছেন। বস্তুতঃ শারীরিক অসুস্থতা-জনিত কারণে ফিদেল ক্যাস্ত্রৌর নীরব হয়ে পড়ার পর
থেকে শ্যাভেস মার্কিন-বিরোধী প্রধানতম ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হচ্ছেন।
দরিদ্র-বান্ধব ব্যাপক কর্মসূচী গ্রহন, প্রাকৃতিক সম্পদের জাতীয়করণ, বিশ্ব-ব্যাংক ও
আইএমএফের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাত থেকে জাতীয় অর্থনীতি রক্ষার উদ্যোগ
গ্রহণের কারণে দেশে-বিদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন শ্যাভেজ।
লন্ডনঃ ৩
ফেব্রুয়ারী ২০০৯
|