|
মাত্র ৭ পাউন্ডে
ছাত্র-ছাত্রীদের জন্য ল্যাপটপ কম্পিউটার ছাড়ছে ভারত
মঙ্গলবার
মাত্র পাঁচশো রুপী - অর্থাৎ ৭ পাউন্ড - দামের ল্যাপটপ বাজারে ছাড়তে যাচ্ছে ভারত।
কর্তৃপক্ষের দাবী, এ-উদ্যোগের মধ্য দিয়ে দেশের ভিতরে ধনী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে
বিরাজমান প্রযুক্তিগত ব্যবধান বা 'ডিজিটাল ডিভাইড' কমিয়ে আনা সম্ভব হবে। সারা দেশে
১৮ হাজার কলেজ ও চারশো বিশ্ববিদ্যালয়ে ই-লার্নিং কর্মসূচির অংশ হিসাবে বিশ্বের
মধ্যে সুলভতম ল্যাপটপ বাজারে ছাড়তে যাচ্ছে ভারত সরকার। পর্যবেক্ষরা এ-পদক্ষেপকে
সস্তায় প্রযুক্তি দেয়ার ক্ষেত্রে ভারতের সর্বশেষ চমক হিসাবে বিবেচনা করছেন।
খবরে
প্রকাশ, সরকার কর্তৃক গৃহীত ৪৬ বিলিয়ন রুপী ব্যয়-বহুল 'ন্যাশনাল মিশন ফর এডুকেশন'
কর্মসূচির অংশ হিসাবে 'সাক্ষাত' নামের ল্যাপটপটি বাজারে ছাড়া হচ্ছে। এ-কম্পিউটার
ব্যবহার করে শিক্ষার্থীরা ক্লাস লেকচার, কৌর্সওর্য়াকগুলো বাড়ীতে বসে অনুসরণ করতে
পারবেন। এছাড়া ও তারা ভারতের যে-কোনো স্থান থেকে পড়াশুনা জনিত সহায়তা গ্রহণে সক্ষম
হবেন। ইতোমধ্যে অনেক প্রকাশক জানিয়ছেন, তারা তাদের প্রকাশিত বই-পত্রের অংশ-বিশেষ
'সাক্ষাতের' সিস্টেমে আপলৌড করে দিতে রাজী আছেন। ব্যাংগালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট
অফ টেকনৌলজীর বিজানীদের উদ্ভাবিত ল্যাপটপটি দুই গিগা-বাইট র্যামের
এবং ওয়্যারলেস কানেকটিভিটি সম্পন্ন।
ভারত
সরকারের সর্বশেষ উদ্যোগটির ব্যাপারে মত-প্রকাশ করে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রভাকর রাও বার্তা সংস্থাকে জানান, এ-উদ্যোগের মধ্য দিয়ে সফটওয়্যার, হার্ডওয়্যার ও
ব্রডব্যান্ড সুবিধার ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী উপকৃত হবেন। পর্যবেক্ষকদের ধারণা,
সর্বশেষ পদক্ষেপটির মধ্য দিয়ে প্রযুক্তির সহজলভ্যতায় প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী
চীনের সাথে লড়াই সামান্য হলেও শ্রেষ্ঠত্ব দেখাতে সক্ষম হয়েছে ভারত।
লন্ডনঃ ২ ফেব্রুয়ারী
২০০৯ |