London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুর দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

রিপাবলিকান পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ চেয়ারম্যান হলেন মাইকেল স্টীল

ডেমৌক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে বারাক ওবামার ওয়াইট হাউসে প্রবেশের দু-সপ্তাহর কম সময়ের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের অপর বড়ো দল রিপাবলিকান পার্টির ন্যাশনাল কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন একজন কৃষ্ণাঙ্গ। খবরে প্রকাশ, উত্তেজনাপূর্ণ ছয়-দফা ভৌটা ক্যাটন ডসনকে হারিয়ে দিয়েছেন মাইকেল স্টিল। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ওবামার ঐতিহাসিক বিজয়ের ঘটনা দ্বারা প্রভাবিত হবার কারণেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান এবার চেয়ারম্যান বেছে নেয়ার ক্ষেত্রে স্টিলকে পছন্দ করেছেন। 

খবরে প্রকাশ, শুক্রবার রাতে অনুষ্ঠিত ভৌটের ষষ্ঠ-দফাতে এসে সর্বমোট ১৬৮টি ভৌটের মধ্যে ৯১টি ভৌট পড়ে স্টিলের পক্ষে। তার প্রতিদ্বন্দ্বী ক্যাটন ডসনের পক্ষে পড়ে ৭৭ ভৌট। রিপাবলিকান পার্টির সূত্রগুলো সংবাদ-মাধ্যমকে জানিয়েছে সর্বমোট পাঁচজন প্রার্থীর মধ্যে স্টিল সর্বাপেক্ষা 'মধ্যপন্থী' ব্যক্তিত্ব হিসাবে আগে থেকেই পরিচিত। এতোদিন পর্যন্ত ইনকাম্বেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী মাইক ডানকান দ্বিতীয় দফার ভৌটের সময়ই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান। ভৌটের ফল প্রকাশের কিছু সময় পরে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের ব্যাপারে স‌ম্মতি জানিয়ে স্টিল বলেন, 'আমরা আমাদের বন্ধু ও শত্রু সকলকে বলতে চাই, আমরা আপনাদেরকে আমাদের অংশে পরিণত করতে চাই, আমরা আপনাদেরকে আমাদের সাথে পেতে চাই।' যারা চলার পথে বিঘ্ন হয়ে দাঁড়াবেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনারা ছিটকে পড়ার জন্য তৈরী হয়ে যান।'

লক্ষ্য করার ব্যাপার হচ্ছে, রিপাবলিকান পার্টির নতুন চেয়ারম্যান স্টীল খুব একটা বেশি সময় ধরে জাতীয় পর্যায়ের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেননি। ২০০৬ সালে মেরিল্যান্ড অঙ্গ-রাজ্য থেকে সেনিট নির্বাচনে দাঁড়ানোর পর থেকে তিনি জাতীয় পর্যায়ে কিছুটা আলোচিত হতে থাকেন। সেনিট নির্বাচনে অবশ্য তিনি পরাজিত হন। সেনিটে দাঁড়ানোর আগে তিনি অবশ্য মেরিল্যান্ডের লেফট্যানেন্ট গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। সেনিট নির্বাচনে হেরে যাবার পরে স্টীল রক্ষণশীলদের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক একশন কমিটী জিওপিএসির চেয়ারম্যান পদে নিযুক্তি লাভ করেন।

শুক্রবার চেয়ারম্যানের পদটি পাবার মধ্য দিয়ে স্টীল সামনের দিনগুলোতে দেশ-ব্যাপী দলের নির্বাচনী প্রচারণার দিকটি দেখ-ভাল করবেন। দলীয় নির্বাচনের প্রচারণাতে নেমে স্টীল এবার দলকে নতুন পরিচয়ে পরিচিত করা এবং মাঠ পর্যাযের রক্ষনশীলদেরকে দলের সাথে যুক্ত থাকার অঙ্গীকার করে মাঠে নেমেছিলেন। ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থী নির্বাচন পর্যন্ত সদ্য-প্রাপ্ত পদটিতে অবস্থান করবেন স্টীল।

লন্ডনঃ ১ ফেব্রুয়ারী ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.